শিরোনাম
◈ চীনকে মোকাবিলায় মেগা বাঁধ নির্মাণের পরিকল্পনা ভারতের, যে কারণে প্রতিবাদ করছে অরুণাচলের তরুণ প্রজন্ম ◈ সংরক্ষিত নারী আসনের উপনির্বাচন: বিএনপির প্রার্থী এলিজা জামানের মনোনয়নপত্র বৈধ, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার পথে ◈ নতুন বেতনকাঠামো: ১ নভেম্বর বকেয়াসহ বেতন পাবেন যারা, বঞ্চিত হবেন অনেকেই ◈ ইশরাকের আলোচিত মাদকবিরোধী অভিযানের পর গেন্ডারিয়ার ঘুন্টিঘরে অবৈধ স্থাপনা উচ্ছেদ ◈ মুক্তিযোদ্ধার দাফনে বাধা, আইজিপির বক্তব্য ও অস্বাস্থ্যকর খাবার নিয়ে যা বললেন তথ্য উপদেষ্টা (ভিডিও) ◈ পুতিনের প্রাসাদ ঘিরে নতুন ১৫টি আকাশ প্রতিরক্ষা টাওয়ার, নিরাপত্তায় ৫০ স্থাপনা ◈ ঢাকা ও চট্টগ্রামের বিভিন্ন এলাকায় হঠাৎ বিদ্যুৎ বিপর্যয়, কারণ নিয়ে ধোঁয়াশা ◈ ফসফরিক অ্যাসিড সংকটে ৪ মাস ধরে বন্ধ ডিএপি সার কারখানা, মাসে লোকসান ১৫ কোটি টাকা ◈ বিয়ের প্রলোভনে শারীরিক সম্পর্কে অন্তঃসত্ত্বা, দেড় লাখ টাকায় নবজাতক বিক্রির অভিযোগ, শিশুসহ উদ্ধার ৪ ঘণ্টায় ◈ ট্রাম্পের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ সাবেক মিস সুইজারল্যান্ডের, ১৯৯৩ সালের ঘটনা ঘিরে বিতর্ক

প্রকাশিত : ২৭ অক্টোবর, ২০২৬, ০২:৫১ দুপুর
আপডেট : ২৭ অক্টোবর, ২০২৬, ০২:৫১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইশরাকের আলোচিত মাদকবিরোধী অভিযানের পর গেন্ডারিয়ার ঘুন্টিঘরে অবৈধ স্থাপনা উচ্ছেদ

মাদকবিরোধী আলোচিত সেই অভিযানের কেন্দ্রবিন্দুতে থাকা গেন্ডারিয়ার ঘুন্টিঘর রেলওয়ে স্টেশন এলাকা এখন সম্পূর্ণ পাল্টে যাচ্ছে। সম্প্রতি পদত্যাগ করা মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাকের আলোচিত সেই অভিযানের পর, মঙ্গলবার (২৭ অক্টোবর) বেলা সাড়ে ১১টা থেকে রেললাইনের পাশের ওই অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদ করতে শুরু করেছে পুলিশ। সিটি করপোরেশনের শক্তিশালী হুইল লোডার দিয়ে ছোট ছোট কুঁড়েঘর ও দোকানপাটের মতো অবৈধ সব কাঠামো এক এক করে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভাষ্যমতে, রেললাইনের দুপাশে অবৈধভাবে গড়ে ওঠা এসব আস্তানা ও স্থাপনা পুরোপুরি উচ্ছেদ করে এলাকাটি দখলমুক্ত ও পরিষ্কার করা হচ্ছে। উদ্দেশ্য একটাই— যেন এই পথে নির্বিঘ্নে যানবাহন ও সাধারণ মানুষ চলাচল করতে পারে।

গেন্ডারিয়া থানার ওসি মনিরুজ্জামান মনির বলেন, ঘুন্টিঘর এলাকায় রাস্তা-ঘাট সব পরিষ্কার কইর‍্যা, ওইডা ক্লিন কইর‍্যা গাড়ি চলাচলের যোগ্য করতাছি। রেললাইনের পাশে যে মাদকের আড্ডা ছিল, ওইটা উচ্ছেদ করা হচ্ছে। একদম নিট অ্যান্ড ক্লিন করে সবসময় গাড়ি মুভমেন্ট করবে।

তিনি বলেন, সিটি করপোরেশনের যন্ত্রপাতি, সাবেক কাউন্সিলর, পুলিশ ও স্থানীয় বাসিন্দারা উচ্ছেদ অভিযানে অংশ নিয়েছেন। এ কাজে এলাকার মানুষের সহযোগিতা রয়েছে।

গত ১৯ অক্টোবর ঘুন্টিঘর রেলস্টেশন, মুন্সিরটেকসহ আশপাশের মাদকপ্রবণ বিভিন্ন স্থানে অভিযান চালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) ও এসআরবি-১০। ওই অভিযানে অন্তত ১৪ জনকে আটক করা হয়। ডিএনসির ঢাকা মেট্রো-দক্ষিণের উপপরিচালক আনোয়ার হোসেনের নেতৃত্বে একটি দল অভিযানে অংশ নেয়। এর আগে ঘুন্টিঘর রেলস্টেশন এলাকায় মাদকবিরোধী অভিযানে গিয়ে নিজের অস্ত্র প্রদর্শনের ঘটনায় আলোচনায় আসেন ইশরাক হোসেন। ঘটনাটি নিয়ে সমালোচনার মুখে তিনি প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন।

  • সর্বশেষ