শিরোনাম
◈ বিয়ের প্রলোভনে শারীরিক সম্পর্কে অন্তঃসত্ত্বা, দেড় লাখ টাকায় নবজাতক বিক্রির অভিযোগ, শিশুসহ উদ্ধার ৪ ঘণ্টায় ◈ ট্রাম্পের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ সাবেক মিস সুইজারল্যান্ডের, ১৯৯৩ সালের ঘটনা ঘিরে বিতর্ক ◈ সীতাকুণ্ডে মহাসড়কে দাঁড়ানো বাসে লরির ধাক্কা, শিশুসহ নিহত ৫ ◈ বিশ্বের সেরা এয়ারলাইনস ভিয়েতনাম ও বিমানবন্দরের খাবার হিথরো! ◈ বগুড়া আদালত চত্বরে তরুণীকে জোর করে গাড়িতে তোলার চেষ্টা, টানাহেঁচড়ায় পরনের পোশাক ছিঁড়ে যায় (ভিডিও) ◈ বঙ্গোপসাগর ঘিরে সহযোগিতা ও বিনিয়োগ বাড়াতে আগ্রহী টোকিও: জাপানের প্রধানমন্ত্রী ◈ কৌশলগত অংশীদারত্বে বাংলাদেশ-জাপান, জ্বালানি-আইসিটি ও গভীর সমুদ্রবন্দরে সহযোগিতা বাড়বে ◈ এএফসি কংগ্রেস নিয়ে ইনফান্তিনোর বিরুদ্ধে অভিযোগ ◈ ইয়ামাল-এমবাপেকে পেছনে ফেলে প্রথমবার ব্যালন ডি’অর জিত‌লেন হ‌্যা‌রি কেইন ◈ জামিনে মুক্তি পেয়ে পুরোনো অপরাধে ফিরছেন দাগি আসামিরা

প্রকাশিত : ২৭ অক্টোবর, ২০২৬, ১২:১৭ দুপুর
আপডেট : ২৭ অক্টোবর, ২০২৬, ১২:৪০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সীতাকুণ্ডে মহাসড়কে দাঁড়ানো বাসে লরির ধাক্কা, শিশুসহ নিহত ৫

দুর্ঘটনাকবলিত বাস ও লরি। ছবি: সংগৃহীত

চট্টগ্রামের সীতাকুণ্ডে যান্ত্রিক ত্রুটির কারণে মহাসড়কে একপাশে মেরামতের জন্য দাঁড় করিয়ে রাখা একটি যাত্রীবাহী বাসে পেছন থেকে সজোরে ধাক্কা দিয়েছে একটি পণ্যবাহী লরি। এতে বাসের পাঁচ যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন যাত্রী।

সোমবার (২৬ অক্টোবর) দিবাগত রাত দেড়টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড উপজেলার কুমিরা রয়েল গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, চট্টগ্রাম থেকে নেত্রকোনার উদ্দেশে ছেড়ে যাওয়া যাত্রীবাহী বাসটিতে মহাসড়কের কুমিরা রয়েল গেট এলাকায় পৌঁছানোর পর যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। এ কারণে বাসটি মহাসড়কের পাশে দাঁড় করিয়ে মেরামতের কাজ চলছিল। এ সময় একই দিক থেকে আসা একটি পণ্যবাহী লরি বাসটির পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে বাসটি দুমড়েমুচড়ে যায়। দুর্ঘটনায় ঘটনাস্থলেই তিন যাত্রী নিহত হন।

আহত ১০ যাত্রীকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও দুজনের মৃত্যু হয় বলে জানিয়েছে পুলিশ।

Advertisement

নিহতদের মধ্যে মো. ইব্রাহিম (৬) ও স্বপ্না (২৬) নামের দুজনের পরিচয় পাওয়া গেছে। তাঁদের বাড়ি নেত্রকোনায়। নিহত অন্য তিনজনের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বার আউলিয়া হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মিল্টন মণ্ডল জানান, যান্ত্রিক ত্রুটির কারণে বাসটি মহাসড়কের পাশে দাঁড় করিয়ে মেরামত করা হচ্ছিল। এ সময় পেছন থেকে একটি লরি বাসটিকে ধাক্কা দেয়। দুর্ঘটনায় ঘটনাস্থলে তিনজন নিহত হন। আহতদের হাসপাতালে নেওয়ার পর আরও দুজনের মৃত্যু হয়।

তিনি আরও জানান, দুর্ঘটনাকবলিত বাস ও লরি মহাসড়ক থেকে সরিয়ে হাইওয়ে থানায় নিয়ে রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

  • সর্বশেষ