শিরোনাম
◈ বিদ্যুৎ বিভ্রাট কাটিয়ে সচল জাতীয় গ্রিড, ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বিদ্যুৎ সরবরাহ ◈ রমজানের আগে ভোজ্যতেলের দাম লিটারে ১৫ টাকা বাড়ানোর প্রস্তাব ব্যবসায়ীদের ◈ হুথিদের হামলা বন্ধে ১০০ কোটি ডলারের প্রস্তাব সৌদি আরবের, ইরানের মাধ্যমে যুদ্ধবিরতির উদ্যোগ ◈ বাংলাদেশে ১ লাখ কোটি ইয়েন বিনিয়োগ করবে জাপান, ৫ বছরে ২ লাখ কর্মসংস্থানের লক্ষ্য ◈ চীনকে মোকাবিলায় মেগা বাঁধ নির্মাণের পরিকল্পনা ভারতের, যে কারণে প্রতিবাদ করছে অরুণাচলের তরুণ প্রজন্ম ◈ সংরক্ষিত নারী আসনের উপনির্বাচন: বিএনপির প্রার্থী এলিজা জামানের মনোনয়নপত্র বৈধ, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার পথে ◈ নতুন বেতনকাঠামো: ১ নভেম্বর বকেয়াসহ বেতন পাবেন যারা, বঞ্চিত হবেন অনেকেই ◈ ইশরাকের আলোচিত মাদকবিরোধী অভিযানের পর গেন্ডারিয়ার ঘুন্টিঘরে অবৈধ স্থাপনা উচ্ছেদ ◈ মুক্তিযোদ্ধার দাফনে বাধা, আইজিপির বক্তব্য ও অস্বাস্থ্যকর খাবার নিয়ে যা বললেন তথ্য উপদেষ্টা (ভিডিও) ◈ পুতিনের প্রাসাদ ঘিরে নতুন ১৫টি আকাশ প্রতিরক্ষা টাওয়ার, নিরাপত্তায় ৫০ স্থাপনা

প্রকাশিত : ২৭ অক্টোবর, ২০২৬, ০৮:১৯ রাত
আপডেট : ২৭ অক্টোবর, ২০২৬, ০৮:১৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জন্মদিনে এ্যানি আশরাফ, সংগীতে অবদানের স্বীকৃতিতে জিয়া স্বর্ণপদক অর্জন

মনিরুল ইসলাম : সংগীতশিল্পী এ্যানি আশরাফের জন্মদিন ২৮ অক্টোবর। সংগীতের প্রতি ভালোবাসা, দীর্ঘদিনের সাধনা ও একের পর এক অর্জনের মধ্য দিয়ে নিজের অবস্থান তৈরি করেছেন তিনি। শিশুকাল থেকেই সংগীতচর্চায় যুক্ত এ্যানি আশরাফ চলচ্চিত্রের প্লেব্যাক গানের পাশাপাশি বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডেও সক্রিয় রয়েছেন। এ বছর সংগীত অঙ্গনে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি অর্জন করেছেন ‘জিয়া স্বর্ণপদক’।

বাংলাদেশ শিল্পকলা একাডেমির চিত্রশালা মিলনায়তনে আয়োজিত এক  অনুষ্ঠানে সংগীতশিল্পী হিসেবে এ্যানি আশরাফের হাতে এ সম্মাননা তুলে দেওয়া হয়। এ ছাড়া বিগত বছরগুলোতে বাংলাদেশ কালচারাল রিপোর্টার্স অ্যাওয়ার্ড, ট্র্যাব অ্যাওয়ার্ড ও বাবিসাস অ্যাওয়ার্ডসহ বিভিন্ন পুরস্কার অর্জন করেছেন তিনি।

মাত্র চার বছর বয়স থেকে সংগীতচর্চা শুরু করেন এ্যানি আশরাফ। ছোটবেলা থেকেই গানের প্রতি তাঁর আগ্রহ ছিল প্রবল। সংগীতের প্রাথমিক শিক্ষা ও চর্চার ধারাবাহিকতায় তিনি নজরুল সংগীত একাডেমি, বাফা এবং বুলবুল ললিতকলা একাডেমিসহ বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত থেকে সংগীতচর্চা করেছেন। পাশাপাশি নানা সংগীত প্রতিযোগিতায় অংশ নিয়ে শিশু ও কিশোরী বয়সেই প্রথম ও দ্বিতীয় স্থান অর্জন করেন। শৈশবের এসব অর্জন তাঁর সংগীতজীবনের পথচলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

চলচ্চিত্রের প্লেব্যাক গায়িকা হিসেবেও পরিচিতি পেয়েছেন এ্যানি আশরাফ। বিভিন্ন চলচ্চিত্রে তাঁর গাওয়া গান শ্রোতাদের মধ্যে সাড়া ফেলেছে। অনন্ত জলিল অভিনীত ‘নিঃস্বার্থ ভালোবাসা’ চলচ্চিত্রের ‘ডান্স বেবি ময়না’ গানটি তাঁর উল্লেখযোগ্য কাজগুলোর একটি। এ ছাড়া সাফি ইকবাল পরিচালিত ‘ব্ল্যাকমানি’ চলচ্চিত্রের ‘চম্পা কলির অলিগলি’ গানেও কণ্ঠ দিয়েছেন তিনি।

Advertisement

পরিচালক শাহাদাৎ হোসেন লিটনের একটি চলচ্চিত্রে কিংবদন্তি সংগীতশিল্পী এন্ড্রু কিশোরের সঙ্গে গাওয়া ‘নয়রে পেট্রোল, নয়রে অকটেন’ গানটিও তাঁর ক্যারিয়ারের আলোচিত কাজগুলোর মধ্যে রয়েছে। চলচ্চিত্রের গানে ভিন্নধর্মী পরিবেশনা এবং শ্রোতাদের কাছে পৌঁছানোর মধ্য দিয়ে নিজের সংগীতযাত্রাকে এগিয়ে নিতে চান এই শিল্পী।

এদিকে সংগীত নিয়ে নতুন পরিকল্পনা রয়েছে এ্যানি আশরাফের। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, এটিএন বাংলার অনুষ্ঠানপ্রধান আশিক আহমেদ এবং চ্যানেলটির চেয়ারম্যান ড. মাহফুজুর রহমানের সঙ্গে শিগগিরই গান রেকর্ডিংয়ের প্রস্তুতি চলছে। পাশাপাশি তাঁর উপস্থাপনায় দুটি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেলে গানের ভিন্নধর্মী ম্যাগাজিন অনুষ্ঠান নির্মাণ ও প্রচারের পরিকল্পনাও নেওয়া হয়েছে। এ নিয়ে চলছে প্রস্তুতি।

সংগীতচর্চা, চলচ্চিত্রের গান এবং টেলিভিশনভিত্তিক নতুন উদ্যোগ—সব মিলিয়ে আগামী দিনে সংগীতাঙ্গনে আরও সক্রিয় হওয়ার প্রত্যাশা এ্যানি আশরাফের। জন্মদিনে ভক্ত, শুভাকাঙ্ক্ষী ও সংগীতপ্রেমীদের ভালোবাসা নিয়ে সামনে এগিয়ে যেতে চান তিনি।

জন্মদিন উপলক্ষে এ্যানি আশরাফ সবার কাছে দোয়া ও শুভকামনা চেয়েছেন। তাঁর প্রত্যাশা, সংগীতের সঙ্গে পথচলা অব্যাহত রেখে আগামী দিনেও শ্রোতাদের ভালো গান উপহার দিতে পারবেন এবং অর্জন করবেন নতুন স্বীকৃতি।

  • সর্বশেষ