শিরোনাম
◈ বিদ্যুৎ বিভ্রাট কাটিয়ে সচল জাতীয় গ্রিড, ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বিদ্যুৎ সরবরাহ ◈ রমজানের আগে ভোজ্যতেলের দাম লিটারে ১৫ টাকা বাড়ানোর প্রস্তাব ব্যবসায়ীদের ◈ হুথিদের হামলা বন্ধে ১০০ কোটি ডলারের প্রস্তাব সৌদি আরবের, ইরানের মাধ্যমে যুদ্ধবিরতির উদ্যোগ ◈ বাংলাদেশে ১ লাখ কোটি ইয়েন বিনিয়োগ করবে জাপান, ৫ বছরে ২ লাখ কর্মসংস্থানের লক্ষ্য ◈ চীনকে মোকাবিলায় মেগা বাঁধ নির্মাণের পরিকল্পনা ভারতের, যে কারণে প্রতিবাদ করছে অরুণাচলের তরুণ প্রজন্ম ◈ সংরক্ষিত নারী আসনের উপনির্বাচন: বিএনপির প্রার্থী এলিজা জামানের মনোনয়নপত্র বৈধ, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার পথে ◈ নতুন বেতনকাঠামো: ১ নভেম্বর বকেয়াসহ বেতন পাবেন যারা, বঞ্চিত হবেন অনেকেই ◈ ইশরাকের আলোচিত মাদকবিরোধী অভিযানের পর গেন্ডারিয়ার ঘুন্টিঘরে অবৈধ স্থাপনা উচ্ছেদ ◈ মুক্তিযোদ্ধার দাফনে বাধা, আইজিপির বক্তব্য ও অস্বাস্থ্যকর খাবার নিয়ে যা বললেন তথ্য উপদেষ্টা (ভিডিও) ◈ পুতিনের প্রাসাদ ঘিরে নতুন ১৫টি আকাশ প্রতিরক্ষা টাওয়ার, নিরাপত্তায় ৫০ স্থাপনা

প্রকাশিত : ২৭ অক্টোবর, ২০২৬, ০৭:৪৬ বিকাল
আপডেট : ২৭ অক্টোবর, ২০২৬, ০৭:৪৬ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ডোমারে আওয়ামীলীগের ৩ নেতা-কর্মী গ্রেপ্তার

রতন কুমার রায়, ডোমার (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর ডোমারে বিএনপির সংসদ সদস্য পদপ্রার্থীর গাড়িবহরে হামলা ও ভাঙচুরের মামলায় ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদকসহ তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

মঙ্গলবার (২৭ অক্টোবর) দিবাগত রাত ১২টার দিকে তাদের উপজেলার চিলাহাটি এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, ডোমার উপজেলার ভোগডাবুড়ী ইউনিয়নের চিলাহাটি মাস্টারপাড়া এলাকার মৃত তোফাজ্জল হোসেনের ছেলে মো. তারিক আকরাম তপন (৫৫), উত্তর কেতকীবাড়ি এলাকার মৃত মুসাহাক আলীর ছেলে ও কেতকীবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. রবিউল ইসলাম স্বাধীন (৫০) এবং ভোগডাবাড়ি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড এলাকার মৃত গেলেমান আলীর ছেলে মো. আনোয়ার হোসেন (৪২)। তিনি আওয়ামী লীগের সমর্থক হিসেবে পরিচিত।

পুলিশ সূত্রে জানা যায়, গত ২০১৮ সালে নির্বাচনী প্রচারণার সময় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ভগ্নিপতি অধ্যাপক রফিকুল ইসলামের গাড়িবহরে হামলা ও ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলায় তাঁদের গ্রেপ্তার করা হয়েছে।

ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আলম সরকার বলেন, আইনি প্রক্রিয়া শেষে মঙ্গলবার দুপুরে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

  • সর্বশেষ