শিরোনাম
◈ বিদ্যুৎ বিভ্রাট কাটিয়ে সচল জাতীয় গ্রিড, ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বিদ্যুৎ সরবরাহ ◈ রমজানের আগে ভোজ্যতেলের দাম লিটারে ১৫ টাকা বাড়ানোর প্রস্তাব ব্যবসায়ীদের ◈ হুথিদের হামলা বন্ধে ১০০ কোটি ডলারের প্রস্তাব সৌদি আরবের, ইরানের মাধ্যমে যুদ্ধবিরতির উদ্যোগ ◈ বাংলাদেশে ১ লাখ কোটি ইয়েন বিনিয়োগ করবে জাপান, ৫ বছরে ২ লাখ কর্মসংস্থানের লক্ষ্য ◈ চীনকে মোকাবিলায় মেগা বাঁধ নির্মাণের পরিকল্পনা ভারতের, যে কারণে প্রতিবাদ করছে অরুণাচলের তরুণ প্রজন্ম ◈ সংরক্ষিত নারী আসনের উপনির্বাচন: বিএনপির প্রার্থী এলিজা জামানের মনোনয়নপত্র বৈধ, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার পথে ◈ নতুন বেতনকাঠামো: ১ নভেম্বর বকেয়াসহ বেতন পাবেন যারা, বঞ্চিত হবেন অনেকেই ◈ ইশরাকের আলোচিত মাদকবিরোধী অভিযানের পর গেন্ডারিয়ার ঘুন্টিঘরে অবৈধ স্থাপনা উচ্ছেদ ◈ মুক্তিযোদ্ধার দাফনে বাধা, আইজিপির বক্তব্য ও অস্বাস্থ্যকর খাবার নিয়ে যা বললেন তথ্য উপদেষ্টা (ভিডিও) ◈ পুতিনের প্রাসাদ ঘিরে নতুন ১৫টি আকাশ প্রতিরক্ষা টাওয়ার, নিরাপত্তায় ৫০ স্থাপনা

প্রকাশিত : ২৭ অক্টোবর, ২০২৬, ০৮:০৭ রাত
আপডেট : ২৭ অক্টোবর, ২০২৬, ০৮:০৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ডোমারে দেহ ব্যবসা নিয়ে দ্বন্দ্ব : একজনের মৃত্যু, আটক দুই

রতন কুমার রায়, ডোমার (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর  ডোমার উপজেলার নিলাহাটিতে দেহ ব্যবসা নিয়ে দ্বন্দ্বে মারধরের ঘটনায় শ্যামল শর্মা নামে (৩৮) এক যুবকের মৃত্যু হয়েছে। উক্ত ঘটনায় রাজশাহী জেলার রাজপাড়া থানার লক্ষীপুর গ্রামের মৃত রমজান আলীর স্ত্রী শাহনাজ বেগম (৩০) ও হরিনচড়া ইউনিয়নের শালমারা শেওটগাড়ী এলাকার মৃত মকবুল হোসেনের ছেলে আব্দুর রশীদসহ (৪৫) দুজনকে গ্রেফতার করেছে পুলিশ।

স্থানীয়রা বলেন,গত ২৬শে অক্টোবর রাতে আব্দুর রশিদসহ কিছু ব্যক্তি খারাপ কাজের উদ্দেশ্যে রাজশাহী থেকে শাহানাজ নামে এক নারীকে এলাকায় নিয়ে আসে। সোমবার রাতে ঐ মহিলাকে নিয়ে তারা নীলাহাটি শ্মশানঘাটে যায়। সেখানে শাহানাজ নামে  ওই মহিলাকে দিয়ে তারা দেহ ব্যবসা চালায় বলে জানান তারা। তারা আরো বলেন,দীর্ঘদিন থেকে কিছু মহিলাকে তারা এই এলাকায় নিয়ে আসে খারাপ কাজের উদ্দেশ্য।

নিহতের ভাই কৃঞ্চ শর্মা বলেন,নীলাহাটি শ্মশান ঘাটে মঙ্গলবার রাতে শ্যামল ও হাফিজ আমার বড়ভাই শ্যামল শর্মাকে ফোন দিয়ে সেখানে নিয়ে যায়। আমার ভাই সেখানে যাওযার পর কোন এক পর্যায়ে সেখানে উপস্থিত ব্যক্তিদের সাথে বাক-বিতন্ডায় জড়িয়ে পড়ে। এরেই এক পর্য়ায়ে রশিদ, শ্যামল, হাফিজসহ অজ্ঞাত ব্যক্তিরা আমার ভাইকে মারধর করলে আমার ভাই শ্যামল শর্মা অজ্ঞান হয়ে পড়ে যায়। পরে শাহজাহান নামে জনৈক ব্যক্তির মোবাইল থেকে বাড়ীতে বিষয়টি জানালে পরিবারের লোকজন গিয়ে দেখে আমার ভাইয়ের নাভীর নিচ দিয়ে রক্ত বের হচ্ছে।এ সময় তাকে উদ্ধার করে নীলফামারী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আমার ভাইকে মৃত ঘোষনা করেন। নিহত শ্যামল শর্মা উপজেলার হরিনচড়া ইউনিয়নের শুসেন শীলের ছেলে।

এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে আব্দুর রশিদ ও শাহানাজ বেগমকে আটক করেছে পুলিশ।

ডোমার থানার অফিসার ইনচার্জ মো:ফেরদৌস আলম সরকার শ্যামল শর্মার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন,এ ঘটনায় দুজনকে গ্রেফতার করা হয়েছে। বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করে আসামীদের গ্রেফতারের প্রক্রিয়া চলছে। মঙ্গলবার দুপুরে তাদের আদালতে প্রেরন করা হয়েছে  বলে তিনি জানান। 

  • সর্বশেষ