শিরোনাম
◈ ৯৯৯-এ কল পেয়ে সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফের মরদেহ উদ্ধার, পকেটে আইফোন, হাতে ঘড়ি—যেভাবে শনাক্ত হলো ◈ হায়দরাবা‌দে টেনিসের জমিতে মসজিদ গড়ছেন সানিয়া মির্জা, বিতর্ক তুঙ্গে! ◈ হাসিনার পালানোর ভিডিও ধারণ নিয়ে আলোচনায় আসা সাবেক লেফটেন্যান্ট তাহসিফ সৌরির মরদেহ উদ্ধার ◈ মির্জা ফখরুলের ছেড়ে দেওয়া আসনে উপনির্বাচনের ভোটগ্রহণ চলছে ◈ নৌশাদ মুসার কো‌চিং‌য়ে বাংলা‌দে‌শের সাফ ফুটব‌লে ভার‌তের অনূর্ধ্ব-২৩ দল অংশ নি‌বে ◈ এবার ব্যালন ডি’অরে মেসির পঞ্চম স্থান নিয়ে কটাক্ষ ◈ বছর শেষে বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের ◈ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের অ্যাম্বুলেন্স ধর্মঘট ৭ দিনের জন্য স্থগিত ◈ ‘বিএনপিকে ভোট দিয়া আজকে ভুক্তভোগী’ বলে গ্রেপ্তার হাওয়া নারীর জামিন ◈ জিন্সের প্যান্ট ও অন্তর্বাসে সেলাই করে ১২ কেজি স্বর্ণ পাচার, দুই চীনা যাত্রী আটক

প্রকাশিত : ২৯ অক্টোবর, ২০২৬, ১০:৫১ দুপুর
আপডেট : ২৯ অক্টোবর, ২০২৬, ১১:০৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইসরাইলে যে-ই ক্ষমতায় আসুক, সশস্ত্র প্রতিরোধ চলবে: হিজবুল্লাহ প্রধান

ইসরাইলে নির্বাচনের ফল যা-ই হোক, দেশটির বিরুদ্ধে সশস্ত্র প্রতিরোধ অব্যাহত থাকবে বলে ঘোষণা দিয়েছেন  লেবাননের ইরান-সমর্থিত সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর প্রধান নাঈম কাসেম। তিনি বলেছেন, ইসরাইলের নেতৃত্বে কে আসছে, তা নিয়ে তাদের উদ্বেগ নেই। তবে ইসরাইলকে অবশ্যই লেবাননের দখল করা ভূখণ্ড ছেড়ে যেতে হবে।

বুধবার (২৮ অক্টোবর) এক লিখিত বিবৃতিতে এসব কথা বলেন নাঈম কাসেম। 

এক প্রতিবেদনে আরব নিউজ বলছে, ইসরাইলের জাতীয় নির্বাচনে এরইমধ্যে ৯০ শতাংশ ভোট গণনা শেষ হলেও সরকার গঠনের মতো সংখ্যাগরিষ্ঠতা পায়নি কোনো রাজনৈতিক জোট। প্রাথমিক ফলাফলে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন ডানপন্থি জোট এগিয়ে থাকলেও ক্ষমতায় ফেরার পথ এখনো নিশ্চিত নয়।

নাঈম কাসেম বলেন, ‘ইসরাইলকে কে শাসন করছে, তা নিয়ে আমরা মাথা ঘামাই না। তবে বিষয়টি স্পষ্ট করে বলতে চাই, ইসরাইল তার দখলদারত্ব চালিয়ে যেতে পারে না। তাকে আমাদের ভূমি ছেড়ে যেতে হবে।’

Advertisement

তিনি আরও বলেন, ‘প্রতিরোধ অব্যাহত থাকবে। আমাদের এবং লেবাননের বিরুদ্ধে চালানো আগ্রাসনের মোকাবিলা করা হবে। যত দিন দখলদারত্ব ও আগ্রাসন চলবে, তত দিন হিজবুল্লাহর অস্ত্র ত্যাগের বিষয়ে আলোচনার কোনো সুযোগ নেই।’

একসময় লেবাননের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক প্রভাব বিস্তারকারী হিজবুল্লাহ ২০২৩ সালের পর ইসরাইলের সঙ্গে দুটি যুদ্ধে জড়িয়ে দুর্বল হয়ে পড়ে।

গত জুনে লেবানন ও ইসরাইলের কর্তৃপক্ষ একটি কাঠামোগত চুক্তিতে স্বাক্ষর করে। চুক্তিতে হিজবুল্লাহর নিরস্ত্রীকরণ, দখল করা ভূখণ্ড থেকে ধাপে ধাপে ইসরাইলি সেনা প্রত্যাহার এবং ওই এলাকায় লেবাননের সেনাবাহিনী মোতায়েনের বিষয় অন্তর্ভুক্ত রয়েছে।

তবে চুক্তি সত্ত্বেও ইসরাইল দখল করা ভূখণ্ড ও এর আশপাশে মাঝেমধ্যে বিমান হামলা এবং স্থাপনা ধ্বংসের অভিযান চালিয়ে যাচ্ছে। অন্যদিকে, হিজবুল্লাহকে নিরস্ত্র করার সরকারি পরিকল্পনা প্রত্যাখ্যান করে আসছে সংগঠনটি। 

  • সর্বশেষ