শিরোনাম
◈ গাজীপুরে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে বাসায় হামলা, আহত দম্পতির অভিযোগ মামলা নেয়নি পুলিশ ◈ ৯৯৯-এ কল পেয়ে সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফের মরদেহ উদ্ধার, পকেটে আইফোন, হাতে ঘড়ি—যেভাবে শনাক্ত হলো ◈ হায়দরাবা‌দে টেনিসের জমিতে মসজিদ গড়ছেন সানিয়া মির্জা, বিতর্ক তুঙ্গে! ◈ হাসিনার পালানোর ভিডিও ধারণ নিয়ে আলোচনায় আসা সাবেক লেফটেন্যান্ট তাহসিফ সৌরির মরদেহ উদ্ধার ◈ মির্জা ফখরুলের ছেড়ে দেওয়া আসনে উপনির্বাচনের ভোটগ্রহণ চলছে ◈ নৌশাদ মুসার কো‌চিং‌য়ে বাংলা‌দে‌শের সাফ ফুটব‌লে ভার‌তের অনূর্ধ্ব-২৩ দল অংশ নি‌বে ◈ এবার ব্যালন ডি’অরে মেসির পঞ্চম স্থান নিয়ে কটাক্ষ ◈ বছর শেষে বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের ◈ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের অ্যাম্বুলেন্স ধর্মঘট ৭ দিনের জন্য স্থগিত ◈ ‘বিএনপিকে ভোট দিয়া আজকে ভুক্তভোগী’ বলে গ্রেপ্তার হাওয়া নারীর জামিন

প্রকাশিত : ২৯ অক্টোবর, ২০২৬, ১১:০৩ দুপুর
আপডেট : ২৯ অক্টোবর, ২০২৬, ১১:৩৬ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

হায়দরাবা‌দে টেনিসের জমিতে মসজিদ গড়ছেন সানিয়া মির্জা, বিতর্ক তুঙ্গে!

স্পোর্টস ডেস্ক: ভারতের সাবেক টেনিস তারকা সানিয়া মির্জার একটি সিদ্ধান্ত ঘিরে হায়দরাবাদে শুরু হয়েছে আলোচনা। টেনিস প্রশিক্ষণকেন্দ্র গড়ার জন্য কেনা নিজের জমিতে মসজিদ নির্মাণের উদ্যোগ নিয়েছেন তিনি। শুধু জমি দানই নয়, মসজিদ নির্মাণের খরচও বহন করবেন সানিয়া।

সম্প্রতি মসজিদটির শিলান্যাস করেছেন ভারতের সাবেক ক্রিকেটার ও তেলেঙ্গানার মন্ত্রী মহম্মদ আজহারউদ্দিন। সংশ্লিষ্ট এলাকায় বড় মসজিদ না থাকায় স্থানীয়দের নামাজ আদায়ে দূরে যেতে হয় বলে জানা গেছে।

তবে সানিয়ার এই উদ্যোগ নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে। তাঁদের মতে, টেনিস প্রশিক্ষণকেন্দ্র করা সম্ভব না হলে সেখানে স্কুল বা হাসপাতাল নির্মাণ করা যেত। অন্যদিকে, স্থানীয় মানুষের ধর্মীয় প্রয়োজন মেটানোর উদ্যোগ হিসেবে সানিয়ার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন অনেকে।

ছয়টি গ্র্যান্ড স্লামজয়ী সানিয়া দীর্ঘদিন আগেই পেশাদার টেনিস থেকে অবসর নিয়েছেন। বর্তমানে দুবাইয়ে তাঁর টেনিস অ্যাকাডেমি রয়েছে। ব্যক্তিগত জীবনের নানা আলোচনার মধ্যেও এবার নতুন এই উদ্যোগের কারণে শিরোনামে উঠে এলেন ভারতের সাবেক এই তারকা।

  • সর্বশেষ