শিরোনাম
◈ গাজীপুরে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে বাসায় হামলা, আহত দম্পতির অভিযোগ মামলা নেয়নি পুলিশ ◈ ৯৯৯-এ কল পেয়ে সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফের মরদেহ উদ্ধার, পকেটে আইফোন, হাতে ঘড়ি—যেভাবে শনাক্ত হলো ◈ হায়দরাবা‌দে টেনিসের জমিতে মসজিদ গড়ছেন সানিয়া মির্জা, বিতর্ক তুঙ্গে! ◈ হাসিনার পালানোর ভিডিও ধারণ নিয়ে আলোচনায় আসা সাবেক লেফটেন্যান্ট তাহসিফ সৌরির মরদেহ উদ্ধার ◈ মির্জা ফখরুলের ছেড়ে দেওয়া আসনে উপনির্বাচনের ভোটগ্রহণ চলছে ◈ নৌশাদ মুসার কো‌চিং‌য়ে বাংলা‌দে‌শের সাফ ফুটব‌লে ভার‌তের অনূর্ধ্ব-২৩ দল অংশ নি‌বে ◈ এবার ব্যালন ডি’অরে মেসির পঞ্চম স্থান নিয়ে কটাক্ষ ◈ বছর শেষে বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের ◈ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের অ্যাম্বুলেন্স ধর্মঘট ৭ দিনের জন্য স্থগিত ◈ ‘বিএনপিকে ভোট দিয়া আজকে ভুক্তভোগী’ বলে গ্রেপ্তার হাওয়া নারীর জামিন

প্রকাশিত : ২৯ অক্টোবর, ২০২৬, ১১:০৯ দুপুর
আপডেট : ২৯ অক্টোবর, ২০২৬, ১১:৩৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৯৯৯-এ কল পেয়ে সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফের মরদেহ উদ্ধার, পকেটে আইফোন, হাতে ঘড়ি—যেভাবে শনাক্ত হলো

নিখোঁজের একদিন পর তুরাগ নদের উত্তরখান থানার রাজাবাড়ি ঘাট এলাকা থেকে বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সাউরির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২৮ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে তাহসিফ সাউরির মরদেহটি উদ্ধার করে টঙ্গী নৌপুলিশ ফাঁড়ি।

টঙ্গী নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ফিরোজ উদ্দিন জানান, বুধবার বিকেলে সাড়ে ৪টার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বর থেকে তুরাগ নদের উত্তরখান থানার রাজাবাড়ি ঘাট এলাকায় একটি মরদেহ ভেসে থাকার খবর পায় টঙ্গী নৌ পুলিশ। খবর পেয়ে জরুরিভাবে ঘটনাস্থলে পৌঁছে অজ্ঞাতনামা পুরুষ (২৮) হিসেবে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়।

মরদেহের পরনে সাদা পায়জামা ও কালো জামা ছিলে। মুখে হালকা দাড়ি, হাতে ঘড়ি ও পকেটে একটি আইফোন পাওয়া যায়। মরদেহের সঙ্গে থাকা আইফোনের মাধ্যমে পরিচয় শনাক্ত করার চেষ্টা করা হয়। পরে তার পরিচয় জানা যায়। বর্তমানে মরদেহ ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিকেলের মর্গে রয়েছে বলে টঙ্গী নৌ পুলিশের ইনচার্জ জানিয়েছেন।

২০২৪ সালের ৫ আগস্ট তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা কুর্মিটোলা বিমানবন্দর থেকে উড়োজাহাজে করে দেশত্যাগের ভিডিও তাহসিফ ছড়িয়ে দিয়েছিলেন বলে আলোচনা আছে। তবে বিষয়টি আনুষ্ঠানিকভাবে কেউ নিশ্চিত করেনি।

  • সর্বশেষ