শিরোনাম
◈ ‘ক্রসফায়ার’ শব্দ ব্যবহারে আইজিপিকে সতর্ক করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী ◈ জাতীয় সাঁতার প্রতিযোগিতা শুরু, উদ্বোধনী দিনেই ছয়টি নতুন রেকর্ড ◈ ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহর হিসেবে গড়ে তুলতে চাই: প্রধানমন্ত্রী ◈ জাতিসংঘে কিউবা-যুক্তরাষ্ট্রের উত্তপ্ত বাক্যবিনিময়, অধিবেশন স্থগিত করলেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ◈ মেয়াদ শেষের পথে গঙ্গা চুক্তি, সাড়া নেই ভারতের ◈ বাংলাদেশ-নেপালের পর ইউরোপজুড়ে জেন-জি আন্দোলন, ভবিষ্যৎ ও স্বপ্ন হারানোর ক্ষোভে রাজপথে তরুণেরা ◈ এবার এক নারীর সঙ্গে নাটোর-৪ আসনের এমপি আজিজের আপত্তিকর ভিডিও ভাইরাল! ◈ অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপে সেশেলসকে হারালো বাংলাদেশ ◈ এশিয়া কাপ আর্চারিতে কাজাখস্তানকে হারিয়ে বাংলাদেশের স্বর্ণজয় ◈ সেঞ্চুরির দুয়ারে সাদমান, দাপুটে দিনে বাংলাদেশের সংগ্রহ ২১৩

প্রকাশিত : ২৮ অক্টোবর, ২০২৬, ১০:০১ রাত
আপডেট : ২৮ অক্টোবর, ২০২৬, ১০:০১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘ক্রসফায়ার’ শব্দ ব্যবহারে আইজিপিকে সতর্ক করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

‘শব্দচয়ন’ নিয়ে আইজিপিকে সতর্ক করেছেন জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, আইনের কঠোরতা বোঝাতে আইজিপি অসতর্কভাবে ‘ক্রসফায়ার’ শব্দটি ব্যবহার করেছেন।

বুধবার বিকেলে সংবিধান সংশোধন কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা জানান তিনি।

তিনি বলেন, বর্তমান সরকারের মেয়াদে এখন পর্যন্ত কোনো ক্রসফায়ার বা গুম হয়নি।

তিনি বলেন, ‘এ সরকারের মেয়াদ আট মাস পার হলো। কোনো ক্রসফায়ার, কাস্টডিয়াল ডেথ হয়েছে? গুমের শিকার হয়েছে কেউ? হয়নি। একটা অভিযোগ আছে, আমরা তদন্ত করছি তা নিয়ে।’

Advertisement

তিনি আরও জানান, যে ঘটনায় অভিযোগ আছে, তা নিয়ে সরকার মানবাধিকার সংস্থাগুলোকেও স্বাধীনভাবে তদন্ত করার আহ্বান জানিয়েছে, কেউ কোনো অভিযোগ দেয়নি এখনো।

এরপর তিনি আইজিপির বক্তব্য প্রসঙ্গে বলেন, ‘আজিজিপির মন্তব্যের ব্যাখ্যা পরবর্তীতে দেওয়া হয়েছে। আইনের কঠোর প্রয়োগ করার ক্ষেত্রে বক্তব্য রাখতে গিয়ে হয়তো অসতর্কভাবে এই শব্দচয়নটা হয়েছে।’

স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেন, ‘ওখানে সে বলে নাই কিন্তু যে ক্রসফায়ারের নির্দেশনা উনি পেয়েছেন বা উনি নিজে করতে চান। তারপরও আমি বলেছি, এই জাতীয় শব্দচয়ন করা তার সঠিক হয়নি।’

গত ২৬ অক্টোবর বাংলাদেশ পুলিশ প্রধান আলী হোসেন ফকির পুরান ঢাকার চকবাজারে কমিউনিটি ব্যাংকের ইসলামিক ব্যাংকিং সেবা চালুর উদ্বোধনী অনুষ্ঠানে কথা প্রসঙ্গে বলেন, ‘কে আসবে, আপা কবে আসবে, কী হবে, ওইটা আমাদের আইনশৃঙ্খলা বাহিনীর দেখার বিষয় না।’

‘আমাদের দায়িত্ব আইন-সংবিধান অনুযায়ী যখন যেখানে যা প্রয়োগ করা দরকার, সেটাই আমরা করব। সেখানে ক্রসফায়ার যদি প্রয়োজন হয়, সরকার যদি অ্যালাও করে আমরা সেটাই করব।’

তার ওই মন্তব্য ঘিরে পরবর্তীতে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয়। এরপর ওইদিন সন্ধ্যাই একটি সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে পুলিশ সদর দপ্তর থেকে বলা হয়, ‘আইজিপি ক্রসফায়ার শব্দটিকে আইন প্রয়োগের কঠোরতা বোঝাতে উল্লেখ করেছেন।’

  • সর্বশেষ