শিরোনাম
◈ ‘ক্রসফায়ার’ শব্দ ব্যবহারে আইজিপিকে সতর্ক করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী ◈ জাতীয় সাঁতার প্রতিযোগিতা শুরু, উদ্বোধনী দিনেই ছয়টি নতুন রেকর্ড ◈ ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহর হিসেবে গড়ে তুলতে চাই: প্রধানমন্ত্রী ◈ জাতিসংঘে কিউবা-যুক্তরাষ্ট্রের উত্তপ্ত বাক্যবিনিময়, অধিবেশন স্থগিত করলেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ◈ মেয়াদ শেষের পথে গঙ্গা চুক্তি, সাড়া নেই ভারতের ◈ বাংলাদেশ-নেপালের পর ইউরোপজুড়ে জেন-জি আন্দোলন, ভবিষ্যৎ ও স্বপ্ন হারানোর ক্ষোভে রাজপথে তরুণেরা ◈ এবার এক নারীর সঙ্গে নাটোর-৪ আসনের এমপি আজিজের আপত্তিকর ভিডিও ভাইরাল! ◈ অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপে সেশেলসকে হারালো বাংলাদেশ ◈ এশিয়া কাপ আর্চারিতে কাজাখস্তানকে হারিয়ে বাংলাদেশের স্বর্ণজয় ◈ সেঞ্চুরির দুয়ারে সাদমান, দাপুটে দিনে বাংলাদেশের সংগ্রহ ২১৩

প্রকাশিত : ২৮ অক্টোবর, ২০২৬, ০৯:৫২ রাত
আপডেট : ২৮ অক্টোবর, ২০২৬, ০৯:৫২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জাতীয় সাঁতার প্রতিযোগিতা শুরু, উদ্বোধনী দিনেই ছয়টি নতুন রেকর্ড

স্পোর্টস ডেস্ক : রাজধানীর মিরপুরে সৈয়দ নজরুল ইসলাম জাতীয় সুইমিং কমপ্লেক্সে শুরু হয়েছে ৩৫তম জাতীয়, সাঁতার, ডাইভিং ও ওয়াটার পোলো প্রতিযোগিতা। প্রথম দিন সাঁতারে ৫টি এবং ডাইভিংয়ে ১টিসহ মোট ৬টি ইভেন্টে নতুন জাতীয় রেকর্ড হয়েছে।

বাংলাদেশ সুইমিং ফেডারেশনের ব্যবস্থাপনায়, ম্যাক্স গ্রুপের পৃষ্ঠপোষকতায় বুধবার (২৮ অক্টোবর) থেকে শুরু হওয়া এই প্রতিযোগিতা চলবে ৩১ অক্টোবর পর্যন্ত। বিকেলে প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নৌবাহিনী প্রধান ও বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সভাপতি এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. রেজাউল করিম বাদশা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফেডারেশনের সিনিয়র সহ-সভাপতি ইঞ্জিনিয়ার গোলাম মোহাম্মদ আলমগীর। স্বাগত বক্তব্য রাখেন ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈয়দ আমিনুল হক দেওয়ান সজল।

এবারের প্রতিযোগিতায় বিভাগীয় ক্রীড়া সংস্থা, জেলা ক্রীড়া সংস্থা, সুইমিং ক্লাব, বিকেএসপি, বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ নৌবাহিনী, বাংলাদেশ বিমান বাহিনী, বাংলাদেশ পুলিশসহ ৭৯টি দলের ৪৭০ জন পুরুষ ও ১০২ জন মহিলা সাঁতারু, ১০৮ জন টীম অফিসিয়াল ও ১২০ জন মিট অফিসিয়ালসহ সর্বমোট ৮০০ জন অংশগ্রহণ করেছে।

Advertisement

এ প্রতিযোগিতায় সাঁতারে (পুরুষ-২০টি, মহিলা-২০টি ও মিক্সড রিলে (পুররুষ ও মহিলা ২টি) মোট ৪২টি ইভেন্ট অনুষ্ঠিত হবে।  

এছাড়াও ডাইভিংয়ে মহিলাদের ৩ টি ডাইভিং ইভেন্টসহ মোট ৬টি ও ওয়াটারপোলোসহ মোট ৪৯টি ইভেন্ট অনুষ্ঠিত হবে।  

এবারের আসরের নতুন সংযোজন হিসেবে বুদ্ধি প্রতিবন্ধি ও শারীরিক প্রতিবন্ধি সাঁতারুদের একটি প্রদর্শনী সাঁতার ইভেন্ট অনুষ্ঠিত হয়। বিজয়ী সাঁতারুদের স্বর্ণ, রৌপ্য, ব্রোঞ্জ পদক ও সার্টিফিকেট প্রদান করা হবে।

দলগত চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলকে ট্রফি প্রদান করা হবে এবং সেরা সাঁতারু পুরুষ ও মহিলা বিভাগ এবং সেরা ওয়াটারপোলো খেলোয়াড়কে  ট্রফি প্রদান করা হবে। নতুন জাতীয় রেকর্ড সৃষ্টিকারী সাঁতারুদের ৫,০০০/- (পাঁচ হাজার) টাকা হারে আর্থিক পুরস্কার প্রদান করা হবে।

প্রতিযোগিতার প্রথম দিনে সাঁতারে ১০টি ইভেন্ট এবং ডাইভিংয়ে ২টি ইভেন্ট অনুষ্ঠিত হয়। ১ম দিনে বাংলাদেশ নৌবাহিনী ৯টি স্বর্ণ, ৪টি রৌপ্য ও ৫টি ব্রোঞ্জ, বাংলাদেশ সেনাবাহিনী ৩টি স্বর্ণ, ৭টি রৌপ্য ও ৫ টি ব্রোঞ্জ, বিকেএসপি ১টি রৌপ্য ও ১টি ব্রোঞ্জ পদক এবং কিশোরগঞ্জ নিকলী সুইমিং ক্লাব ১টি ব্রোঞ্জ পদক অর্জন করে।

১ম দিন নতুন জাতীয় রেকর্ডধারী সাঁতারু ---

২০০ মিটার ফ্রিস্টাইল (পুরুষ) : কাজল মিয়া (নৌবাহিনী), ০১:৫৪.৫৫

৫০ মিটার ব্যাকস্ট্রোক (পুরুষ) : সামিউল ইসলাম রাফি (নৌবাহিনী), ২৫:৮১

১০০ মিটার ব্রেস্টস্ট্রোক (মহিলা) : ইরফানা খাতুন (সেনাবাহিনী), ০১:১৭.৩৬

৪ ১০০ মিটার ফ্রি স্টাইল রিলে (পুরুষ), সামিউল ইসলাম রাফি, মো: ইসলাম, মো: আসিফ রেজা, কাজল মিয়া (নৌবাহিনী), ০৩:৩০.৩৭ 

৪ ১০০ মিটার ফ্রি স্টাইল রিলে (মহিলা), ফাতিহা মাহতাব মাইশা, পলি খাতুন, মোছা: মুক্তা খাতুন, সোনিয়া আক্তার (নৌবাহিনী), ০৪:২৪.২০ 

১মি: স্প্রিং বোর্ড ডাইভিং (মহিলা), অর্পা দাস (নৌবাহিনী), ১১৯.৯৫

  • সর্বশেষ