শিরোনাম
◈ ‘ক্রসফায়ার’ শব্দ ব্যবহারে আইজিপিকে সতর্ক করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী ◈ জাতীয় সাঁতার প্রতিযোগিতা শুরু, উদ্বোধনী দিনেই ছয়টি নতুন রেকর্ড ◈ ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহর হিসেবে গড়ে তুলতে চাই: প্রধানমন্ত্রী ◈ জাতিসংঘে কিউবা-যুক্তরাষ্ট্রের উত্তপ্ত বাক্যবিনিময়, অধিবেশন স্থগিত করলেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ◈ মেয়াদ শেষের পথে গঙ্গা চুক্তি, সাড়া নেই ভারতের ◈ বাংলাদেশ-নেপালের পর ইউরোপজুড়ে জেন-জি আন্দোলন, ভবিষ্যৎ ও স্বপ্ন হারানোর ক্ষোভে রাজপথে তরুণেরা ◈ এবার এক নারীর সঙ্গে নাটোর-৪ আসনের এমপি আজিজের আপত্তিকর ভিডিও ভাইরাল! ◈ অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপে সেশেলসকে হারালো বাংলাদেশ ◈ এশিয়া কাপ আর্চারিতে কাজাখস্তানকে হারিয়ে বাংলাদেশের স্বর্ণজয় ◈ সেঞ্চুরির দুয়ারে সাদমান, দাপুটে দিনে বাংলাদেশের সংগ্রহ ২১৩

প্রকাশিত : ২৮ অক্টোবর, ২০২৬, ০৮:৫৯ রাত
আপডেট : ২৮ অক্টোবর, ২০২৬, ১০:০৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নির্বাচনী সরঞ্জাম পৌছে প্রস্তুত ভোট কেন্দ্র

ঠাকুরগাঁও উপনির্বাচনে ১ লাখ ৪০ হাজার হিন্দু ভোটারই ‘ট্রাম্পকার্ড’, ব্যবধান গড়তে পারে আওয়ামী নীরব ভোট ব্যাংক

ঠাকুরগাঁও প্রাতনিধি : নির্বাচনী সরঞ্জাম কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে গেছে, ভোট গ্রহণ কর্মকর্তা থেকে শুরু করে প্রস্তুত কেন্দ্রগুলোও। এখন শুধু অপেক্ষা ব্যালট বাক্সে রায় পাওয়ার। তবে ঠাকুরগাঁওয়ের এই উপনির্বাচনে শেষ মুহূর্তের অঙ্কে সবচেয়ে বড় প্রভাবক হয়ে দাঁড়িয়েছে ১ লাখ ৪০ হাজার হিন্দু ভোট এবং আওয়ামী লীগের সমর্থক ভোট ব্যাংক। স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই নীরব ভোটারদের সিদ্ধান্তই শেষ পর্যন্ত গড়ে দিতে পারে জয়ের ব্যবধান।

আইনশৃঙ্খলা বাহিনীর সার্বিক নিরাপত্তায় বুধবার (২৮ অক্টোবর ) সকালেই ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠ থেকে প্রতিটি কেন্দ্রে ব্যালট বাক্স ও প্রয়োজনীয় নির্বাচনী সামগ্রী কড়া নিরাপত্তায় পৌঁছে দেয়ার ব্যবস্থা করে জেলা নির্বাচন কমিশন। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল থেকেই ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

নির্বাচন কমিশনের তথ্যমতে ঠাকুরগাঁও সদর, রুহিয়া ও ভূল্লী এলাকা নিয়ে গঠিত এই সংসদীয় আসনটিতে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ১৬ হাজার ১৩৮ জন। মোট ১৮৫টি ভোটকেন্দ্রের ৯৮৯টি বুথে ইভিএম অথবা ব্যালটের মাধ্যমে এ ভোট গ্রহণ অনুষ্ঠিত হতে যাচ্ছে। প্রার্থীদের আনুষ্ঠানিক প্রচারণা শেষ হয়েছে গত ২৭ তারিখেই।

এই উপ-নির্বাচনে মূল প্রতিদ্বন্দ্বিতায় মাঠে থেকেছে ৫ জন প্রার্থী। ধানের শীষ প্রতীক পেয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র প্রার্থী মির্জা ফয়সল আমিন, বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মো. দেলাওয়ার হোসেন দাঁড়িপাল্লা, ইসলামী আন্দোলন বাংলাদেশের হাফেজ ডা. মো. খাদেমুল ইসলাম হাতপাখা, বাংলাদেশ খেলাফত আন্দোলনের মো. আবদুল আলীম নিজামী বটগাছ এবং বাংলাদেশ কংগ্রেসের হুসাইন মুহাম্মদ ওমর ফারুক ডাব প্রতীক নিয়ে চালিয়েছেন নিজ নিজ প্রচারণা।

Advertisement

অপরদিকে রাজনৈতিক মাঠের পটপরিবর্তনে আওয়ামীলীগ এর মত বড় দলটি সরাসরি নির্বাচনে দৃশ্যমান না থাকলেও তাদের একটি বিশাল ও সুসংগঠিত সমর্থক গোষ্ঠী রয়েছে। এই অনুসারীরা শেষ পর্যন্ত কার পক্ষে অবস্থান নেন কিংবা ভোটদানে বিরত থাকেন কি না, তার ওপর নির্ভর করছে মূল দুই প্রধান প্রতিদ্বন্দ্বীর ভাগ্য।

এ উপনির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. কামরুল ইসলাম জানান, ঠাকুরগাঁও সদর, রুহিয়া ও ভূল্লী এলাকা নিয়ে গঠিত এ আসনের ৫ লাখ ১৬ হাজার ১৩৮ জন ভোটারের ভোটগ্রহণের জন্য ১৮৫টি কেন্দ্র প্র¯স্তুত করা হয়েছে। নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে প্রতিটি কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষায় ৫ হাজার ৩০০ সদস্য মোতায়েন এবং ম্যাজিস্ট্রেট নিয়োগ দেয়া হয়েছে। ভোটাররা যাতে নির্ভয়ে ও নির্বিঘেœ ভোট দিতে পারেন, সে জন্য প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

ঠাকুরগাঁওয়ের রাজনৈতিক আকাশে ১ লাখ ৪০ হাজার হিন্দু ভোটের হিসাব-নিকাশেই জমাট বাঁধছে রাজনৈতিক সমীকরনের। বিএনপি কি তাদের আগের মতো শতভাগ ভোট ধরে রাখতে পারবে, নাকি জামায়াতসহ প্রতিদ্বন্দ্বী দলগুলো সেখানে নতুন সমীকরণ তৈরি করবে সেটির উত্তর মিলবে ভোটের মাধ্যমেই।

তবে সব বিতর্ক ও সমীকরণ পেরিয়ে একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ পরিবেশের মাধ্যমে সাধারণ জনগণ ও সংখ্যালঘু সম্প্রদায়ের ভোটাররা যাতে কোনো ভয় বা চাপ ছাড়াই নিজেদের রায় প্রয়োগ করতে পারেন এমনটাই প্রত্যাশা সাধারণ ভোটারদের।

  • সর্বশেষ