শিরোনাম
◈ ‘ক্রসফায়ার’ শব্দ ব্যবহারে আইজিপিকে সতর্ক করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী ◈ জাতীয় সাঁতার প্রতিযোগিতা শুরু, উদ্বোধনী দিনেই ছয়টি নতুন রেকর্ড ◈ ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহর হিসেবে গড়ে তুলতে চাই: প্রধানমন্ত্রী ◈ জাতিসংঘে কিউবা-যুক্তরাষ্ট্রের উত্তপ্ত বাক্যবিনিময়, অধিবেশন স্থগিত করলেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ◈ মেয়াদ শেষের পথে গঙ্গা চুক্তি, সাড়া নেই ভারতের ◈ বাংলাদেশ-নেপালের পর ইউরোপজুড়ে জেন-জি আন্দোলন, ভবিষ্যৎ ও স্বপ্ন হারানোর ক্ষোভে রাজপথে তরুণেরা ◈ এবার এক নারীর সঙ্গে নাটোর-৪ আসনের এমপি আজিজের আপত্তিকর ভিডিও ভাইরাল! ◈ অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপে সেশেলসকে হারালো বাংলাদেশ ◈ এশিয়া কাপ আর্চারিতে কাজাখস্তানকে হারিয়ে বাংলাদেশের স্বর্ণজয় ◈ সেঞ্চুরির দুয়ারে সাদমান, দাপুটে দিনে বাংলাদেশের সংগ্রহ ২১৩

প্রকাশিত : ২৮ অক্টোবর, ২০২৬, ০৯:৫৩ রাত
আপডেট : ২৮ অক্টোবর, ২০২৬, ০৯:৫৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজশাহী সড়ক পরিবহন মালিক গ্রুপের আগামী ২১ নভেম্বরের নির্বাচন স্থগিত, নতুন তফসিল ঘোষণার নির্দেশ

ইফতেখার আলম বিশাল, রাজশাহী প্রতিনিধি: একটি অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন সম্পন্ন করার লক্ষ্যে ‘রাজশাহী সড়ক পরিবহন মালিক গ্রুপ’-এর ২০২৬-২০২৮ মেয়াদের কার্যনির্বাহী কমিটি গঠনের লক্ষে আগামী ২১ নভেম্বর ২০২৬ তারিখে ঘোষিত নির্বাচন স্থগিত করা হয়েছে। বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠন-১ শাখা থেকে জারি করা এক আদেশে এই নির্বাচন বাতিল করা হয়।

গত ২৮ অক্টোবর ২০২৬ তারিখে বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব চৌধুরী সামিয়া ইয়াসমিন স্বাক্ষরিত স্মারকে এই নির্দেশনা দেওয়া হয়। রাজশাহী সড়ক পরিবহন মালিক গ্রুপের সাধারণ সদস্য মো. আসাদুজ্জমানের গত ২৭ অক্টোবরের একটি আবেদনের পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
আদেশে বলা হয়, একটি গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের জন্য বাণিজ্য সংগঠন আইন, ২০২২ ও বাণিজ্য সংগঠন বিধিমালা, ২০২৩ অনুসারে সংগঠনের ভোটার তালিকা হালনাগাদ করতে হবে। এরপর একটি নিরপেক্ষ নির্বাচন বোর্ড ও নির্বাচন আপিল বোর্ড গঠনপূর্বক নতুন নির্বাচন তফসিল ঘোষণার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে।

উক্ত আদেশের অনুলিপি অবগতির ও প্রয়োজনীয় কার্যার্থে রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, পুলিশ কমিশনারসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে প্রেরণ করা হয়েছে।

এব্যাপারে রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম হেলালকে ফোন দিলে তাকে পাওয়া যায়নি। ফলে তার বক্তব্য জানা সম্ভব হয়নি। 

অভিযোগকারী মো. আসাদুজ্জামান আসাদ বলেন, "মালিক সমিতির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম হেলাল কোনো সাধারণ সভা না করে এবং গত দুই বছরের আয়-ব্যয়ের হিসাব না দিয়েই তড়িঘড়ি করে তফসিল ঘোষণা করেছেন। তিনি দীর্ঘদিন ধরে সমিতি একক নিয়ন্ত্রণে রেখেছেন এবং আমাদের কোনো চিঠিও দেননি। আমরা চাই বিগত দুই বছরের আয়-ব্যয়ের স্বচ্ছ হিসাব এবং সবার অংশগ্রহণে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন।"

  • সর্বশেষ