শিরোনাম
◈ ফেসবুকের ভিডিও নিয়ে বিরোধ, রাউজানে ব্যবসায়ীকে ধাওয়া করে প্রকাশ্যে ছুরিকাঘাত; ‘আমাকে আর মারিস না’ বলে আকুতি ◈ কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে নাহিদ ইসলামকে হেনস্তার চেষ্টা, এনসিপি নেতাকর্মীদের বাধায় ব্যর্থ আওয়ামী লীগ সমর্থকেরা(ভিডিও) ◈ টুঙ্গিপাড়ায় বিএনপি নেতাদের বাড়ি-ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা-আগুন, পুলিশ কর্মকর্তাকে কুপিয়ে জখম ◈ সেনাবাহিনীতে বড় রদবদল, পদোন্নতি পেলেন একাধিক কর্মকর্তা; বিভিন্ন দপ্তরে নিয়োগ ◈ নুসরাতের বাড়ি নিয়ে সংসদে বক্তব্যে বাধা, জয়নুল আবদিন ফারুককে স্পিকারের প্রশ্ন—‘অবৈধ হলে স্বরাষ্ট্রমন্ত্রী বলবেন’ ◈ রাষ্ট্রদূত হচ্ছেন সেনাবাহিনীর দুই মেজর জেনারেল ◈ হৃদয়-লিটনের ব্যাটে দ‌ক্ষিণ আ‌ফ্রিকার জোহানেসবার্গে রেকর্ডের মহাকাব্য  ◈ বিজয়ের মাসে রাজপথে সক্রিয় থাকবে বিএনপি, নেতা-কর্মীদের মাঠে থাকার নির্দেশ তারেক রহমানের ◈ জলবায়ুর চ্যালেঞ্জ মোকাবিলায় ১১ বিলিয়ন ডলার চায় বাংলাদেশ ◈ শেখ হাসিনাকে ফেরানো নিয়ে সরকারের বক্তব্যে অসংগতি, সংসদে রুমিন ফারহানার প্রশ্ন

প্রকাশিত : ১৬ নভেম্বর, ২০২৬, ০১:৩১ রাত
আপডেট : ১৬ নভেম্বর, ২০২৬, ০১:৩১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে নাহিদ ইসলামকে হেনস্তার চেষ্টা, এনসিপি নেতাকর্মীদের বাধায় ব্যর্থ আওয়ামী লীগ সমর্থকেরা(ভিডিও)

যুক্তরাজ্যের কেমব্রিজ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামকে হেনস্তার চেষ্টা করেছেন আওয়ামী লীগের একদল কর্মী-সমর্থক। তবে এনসিপির যুক্তরাজ্য শাখার নেতাকর্মীদের বাধার মুখে তাদের সেই চেষ্টা সফল হয়নি। অনুষ্ঠান শেষে নিরাপদে গাড়িতে করে ক্যাম্পাস ত্যাগ করেন নাহিদ।

এক সপ্তাহের সফরে বর্তমানে যুক্তরাজ্যে রয়েছেন নাহিদ ইসলাম। শনিবার স্থানীয় সময় সন্ধ্যায় কেমব্রিজ ইউনিভার্সিটি বাংলা সোসাইটির আয়োজনে একটি মতবিনিময় অনুষ্ঠানে অংশ নেন তিনি। বিশ্ববিদ্যালয়ের সেন্ট জন’স কলেজের ওল্ড ডিভাইনিটি স্কুলের প্রধান লেকচার থিয়েটারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠান শেষে গাড়িতে ওঠার সময় আগে থেকে সেখানে অবস্থান নেওয়া আওয়ামী লীগের একদল সমর্থকের মুখোমুখি হন নাহিদ। এ সময় এনসিপির যুক্তরাজ্য শাখার নেতা-কর্মীরা তাকে গাড়িতে তুলে দেন। ঘটনাটির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রকাশ করেন এনসিপি ইউকে অ্যালায়েন্সের সদ্য সাবেক সদস্যসচিব মো. এম এ হিমেল।

ভিডিওতে দেখা যায়, নাহিদকে গাড়িতে তুলে দেওয়ার সময় আওয়ামী লীগের সমর্থকদের সঙ্গে এনসিপির নেতা-কর্মীদের বাদানুবাদ হচ্ছে। একপর্যায়ে নাহিদকে বহনকারী গাড়িটি ঘটনাস্থল ত্যাগ করে। আরেকটি ভিডিওতে এনসিপি-সমর্থকদের আওয়ামী লীগের বিরুদ্ধে স্লোগান দিতেও দেখা যায়।

Advertisement

ঘটনার বিষয়ে নাহিদ ইসলামের যুক্তরাজ্য সফর প্রস্তুতি কমিটির আহ্বায়ক এহতেশামুল হক বলেন, যুক্তরাজ্যে আওয়ামী লীগ প্রায়ই এনসিপির নেতাদের হেনস্তার চেষ্টা করে। শনিবার রাতেও এমন চেষ্টা করা হয়েছিল। তবে তারা সফল হয়নি। নাহিদ ইসলাম কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে নির্ধারিত অনুষ্ঠান শেষ করে নিরাপদে চলে গেছেন। বাইরে আওয়ামী লীগের লোকজন চিৎকার-চেঁচামেচি করেছে।

এনসিপির যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক পর্ষদের সদস্য সারোয়ার তুষারও একই ধরনের অভিযোগ করেছেন। তিনি বলেন, নাহিদের অনুষ্ঠানস্থলের বাইরে আওয়ামী লীগের সমর্থকেরা জড়ো হয়ে বিভিন্ন স্লোগান দেন। তবে এনসিপির অনেক নেতাকর্মী উপস্থিত থাকায় তারা সুবিধা করতে পারেননি।

  • সর্বশেষ