শিরোনাম
◈ ফেসবুকের ভিডিও নিয়ে বিরোধ, রাউজানে ব্যবসায়ীকে ধাওয়া করে প্রকাশ্যে ছুরিকাঘাত; ‘আমাকে আর মারিস না’ বলে আকুতি ◈ কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে নাহিদ ইসলামকে হেনস্তার চেষ্টা, এনসিপি নেতাকর্মীদের বাধায় ব্যর্থ আওয়ামী লীগ সমর্থকেরা(ভিডিও) ◈ টুঙ্গিপাড়ায় বিএনপি নেতাদের বাড়ি-ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা-আগুন, পুলিশ কর্মকর্তাকে কুপিয়ে জখম ◈ সেনাবাহিনীতে বড় রদবদল, পদোন্নতি পেলেন একাধিক কর্মকর্তা; বিভিন্ন দপ্তরে নিয়োগ ◈ নুসরাতের বাড়ি নিয়ে সংসদে বক্তব্যে বাধা, জয়নুল আবদিন ফারুককে স্পিকারের প্রশ্ন—‘অবৈধ হলে স্বরাষ্ট্রমন্ত্রী বলবেন’ ◈ রাষ্ট্রদূত হচ্ছেন সেনাবাহিনীর দুই মেজর জেনারেল ◈ হৃদয়-লিটনের ব্যাটে দ‌ক্ষিণ আ‌ফ্রিকার জোহানেসবার্গে রেকর্ডের মহাকাব্য  ◈ বিজয়ের মাসে রাজপথে সক্রিয় থাকবে বিএনপি, নেতা-কর্মীদের মাঠে থাকার নির্দেশ তারেক রহমানের ◈ জলবায়ুর চ্যালেঞ্জ মোকাবিলায় ১১ বিলিয়ন ডলার চায় বাংলাদেশ ◈ শেখ হাসিনাকে ফেরানো নিয়ে সরকারের বক্তব্যে অসংগতি, সংসদে রুমিন ফারহানার প্রশ্ন

প্রকাশিত : ১৬ নভেম্বর, ২০২৬, ০১:৪৪ রাত
আপডেট : ১৬ নভেম্বর, ২০২৬, ০১:৪৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফেসবুকের ভিডিও নিয়ে বিরোধ, রাউজানে ব্যবসায়ীকে ধাওয়া করে প্রকাশ্যে ছুরিকাঘাত; ‘আমাকে আর মারিস না’ বলে আকুতি

ফেসবুকে ভিডিও প্রকাশকে কেন্দ্র করে বিরোধের জেরে চট্টগ্রামের রাউজানে এক ব্যবসায়ীকে প্রকাশ্যে ধাওয়া করে উপর্যুপরি ছুরিকাঘাত করেছেন এক যুবক। প্রাণ বাঁচাতে একের পর এক দোকানে আশ্রয় নিয়েও রক্ষা পাননি তিনি। ছুরিকাঘাতের সময় হামলাকারীকে উদ্দেশ্য করে আকুতি জানিয়ে ব্যবসায়ী বলেন, ‘তুই আমার বাপ, আমাকে আর মারিস না।’

ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। শনিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের পথেরহাট বাজারের আমির মার্কেটে এ ঘটনা ঘটে। আহত ব্যবসায়ীর নাম মোহাম্মদ মুরাদ (৩৫)। তিনি পটিয়াপাড়া গ্রামের বাসিন্দা এবং আমির মার্কেটের একটি কাপড়ের দোকানের মালিক। হামলাকারী মোহাম্মদ সাব্বির (৩২) একই এলাকার বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মুরাদের পরিবারের সঙ্গে সাব্বিরের পরিবারের দীর্ঘদিন ধরে বিরোধ রয়েছে। সমপ্রতি মুরাদের ছোট ভাই মোহাম্মদ মানিক (২৬) সাব্বিরকে নিয়ে ফেসবুকে একটি ভিডিও প্রকাশ করেন। এ নিয়ে মানিকের সঙ্গে সাব্বিরের বিরোধ তৈরি হয়। শনিবার সন্ধ্যায় মুরাদের দোকানে ভিডিও প্রকাশের বিষয়টি নিয়ে দু’জনের মধ্যে কথাকাটাকাটি হয়।

একপর্যায়ে মানিক পাথর দিয়ে সাব্বিরের মাথায় আঘাত করে সেখান থেকে চলে যান। কিছুক্ষণ পর একটি ছুরি ও লোহার পাত নিয়ে মুরাদের দোকানে ফিরে আসেন সাব্বির। সেখানে গিয়ে মানিকের খোঁজ করেন তিনি। এ সময় হামলার আশঙ্কায় মুরাদ দোকান থেকে বের হয়ে পাশের একটি দোকানে আশ্রয় নেন। কিন্তু সাব্বির তাকে ধাওয়া করতে থাকেন। প্রাণ বাঁচাতে একের পর এক দোকানে আশ্রয় নিয়েও শেষ রক্ষা হয়নি।

Advertisement

একপর্যায়ে মুরাদকে ধরে উপর্যুপরি ছুরিকাঘাত করে সাব্বির। গুরুতর আহত হয়ে মুরাদ মাটিতে লুটিয়ে পড়লে ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায় সে। ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ছুরিকাঘাতের সময় সাব্বির মুরাদকে তার ভাইয়ের প্রকাশ করা ভিডিও মুছে ফেলতে বলেন। অন্যদিকে প্রাণ বাঁচাতে মুরাদ আকুতি জানিয়ে বলেন, ‘তুই আমার বাপ, আমাকে আর মারিস না। আমি আমার ভাইকে বলবো, ভিডিও ডিলিট করে দিতে।

ওকে বিদেশে পাঠিয়ে দেবো। আমাকে প্রাণে বাঁচতে দে।’ মুরাদের চাচা এটিএম নাসিম উদ্দিন বলেন, পারিবারিক কিছু বিষয় নিয়ে মানিকের সঙ্গে সাব্বিরের বিরোধ তৈরি হয়েছিল। ফেসবুকে একটি ভিডিও ছড়িয়ে পড়ার পর মানিকের ওপর ক্ষুব্ধ হন সাব্বির। সেই ক্ষোভ থেকেই প্রথমে মানিককে মারতে যান। পরে মুরাদকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যান। গুরুতর আহত মুরাদকে উদ্ধার করে চট্টগ্রাম নগরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বর্তমানে তিনি নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন। নোয়াপাড়া পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আনিসুর রহমান বলেন, ফেসবুকে ভিডিও প্রকাশকে কেন্দ্র করে মুরাদের ভাই মানিকের সঙ্গে সাব্বিরের বিরোধ ছিল। এর জেরেই এ ঘটনা ঘটেছে। সাব্বির এর আগে একটি মারামারির মামলায় কারাগারে ছিলেন। সপ্তাহখানেক আগে জামিনে মুক্তি পান। রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ঘটনার পর থেকে সাব্বির পলাতক রয়েছেন। তাকে গ্রেপ্তারে অভিযান চলমান রয়েছে।

  • সর্বশেষ