শিরোনাম
◈ টুঙ্গিপাড়ায় বিএনপি নেতাদের বাড়ি-ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা-আগুন, পুলিশ কর্মকর্তাকে কুপিয়ে জখম ◈ সেনাবাহিনীতে বড় রদবদল, পদোন্নতি পেলেন একাধিক কর্মকর্তা; বিভিন্ন দপ্তরে নিয়োগ ◈ নুসরাতের বাড়ি নিয়ে সংসদে বক্তব্যে বাধা, জয়নুল আবদিন ফারুককে স্পিকারের প্রশ্ন—‘অবৈধ হলে স্বরাষ্ট্রমন্ত্রী বলবেন’ ◈ রাষ্ট্রদূত হচ্ছেন সেনাবাহিনীর দুই মেজর জেনারেল ◈ হৃদয়-লিটনের ব্যাটে দ‌ক্ষিণ আ‌ফ্রিকার জোহানেসবার্গে রেকর্ডের মহাকাব্য  ◈ বিজয়ের মাসে রাজপথে সক্রিয় থাকবে বিএনপি, নেতা-কর্মীদের মাঠে থাকার নির্দেশ তারেক রহমানের ◈ জলবায়ুর চ্যালেঞ্জ মোকাবিলায় ১১ বিলিয়ন ডলার চায় বাংলাদেশ ◈ শেখ হাসিনাকে ফেরানো নিয়ে সরকারের বক্তব্যে অসংগতি, সংসদে রুমিন ফারহানার প্রশ্ন ◈ নুসরাতের বাড়িতে আগুন: পেট্রোল বোমা বা মানুষ বের না হওয়ার বিষয়ে চূড়ান্ত কিছু বলিনি ◈ অবৈধ সিমে ভয়ংকর সাইবার প্রতারণা, এক বছরে জব্দ লক্ষাধিক

প্রকাশিত : ১৬ নভেম্বর, ২০২৬, ০১:১৫ রাত
আপডেট : ১৬ নভেম্বর, ২০২৬, ০১:১৯ রাত

প্রতিবেদক : মনিরুল ইসলাম

টুঙ্গিপাড়ায় বিএনপি নেতাদের বাড়ি-ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা-আগুন, পুলিশ কর্মকর্তাকে কুপিয়ে জখম

মনিরুল ইসলাম: গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল নেতাদের বাড়িঘর, কার্যালয় ও ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। রোববার (১৫ নভেম্বর) দুপুর থেকে রাত পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় এসব ঘটনা ঘটে। এসব হামলার জন্য কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীদের দায়ী করেছেন বিএনপি নেতারা।

একই দিন বিকালে পুলিশের গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলার বাদী টুঙ্গিপাড়া থানার উপপরিদর্শক (এসআই) মোসলেম আলীকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। বর্তমানে তিনি টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার দুপুর ২টার দিকে উপজেলার ডুমুরিয়া ইউনিয়নের পাকুরতিয়া বাজারে মিছিল বের করেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। পরে পাকুরতিয়া মাদ্রাসার পাশে বিএনপি সমর্থকদের দুটি ব্যবসাপ্রতিষ্ঠানে আগুন ধরিয়ে দেওয়া হয়।

বিকাল সাড়ে ৩টার দিকে একটি মিছিল থেকে পাটগাতী বাজারে যুবদলের কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। বিকাল ৪টার দিকে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক জসিম শেখের শ্রীরামকান্দির বাড়িতে আগুন দেওয়া হয়। বিকাল ৫টার দিকে গওহরডাঙ্গা চৌরঙ্গীর মোড়ে বিএনপি সমর্থক মাহমুদ বিশ্বাসের দোকান পুড়িয়ে দেওয়া হয়। একই সময়ে টুঙ্গিপাড়া বাজারে পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু জাফর খানের ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুর চালানো হয়।

Advertisement

রাত ৮টার দিকে পৌর বিএনপির সভাপতি ইমদাদ মোল্লার পাটগাতী বাজারের বাসভবনে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। একই সময়ে পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক গোপাল সরকারের বাড়িতেও ভাঙচুর চালানো হয়। রাত সাড়ে ৮টার দিকে পৌর ছাত্রদলের আহ্বায়ক ইয়েন মুন্সির পাটগাতী মধ্যপাড়া গ্রামের বাড়িতে ভাঙচুর করা হয়। এসব ঘটনায় নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা জড়িত বলে অভিযোগ করা হয়েছে। পরে রাত ৯টার দিকে গ্রামীণ ব্যাংকের পাটগাতী-টুঙ্গিপাড়া শাখায় আগুন ধরিয়ে দেওয়া হয়।

টুঙ্গিপাড়া পৌর বিএনপির সভাপতি ইমদাদ মোল্লা বলেন, ‘বাংলাদেশ একটি গণতান্ত্রিক দেশ। এ দেশে রাজনীতি করার অধিকার সবার আছে। আমরা বিএনপি করি বলেই নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা আমাদের বাড়িঘর ভাঙবে, পুড়িয়ে দেবে! আমরা দোষীদের শাস্তির দাবি জানাই।’

এর আগে শনিবার (১৪ নভেম্বর) বিকালে উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ফরিদ গাজীর বর্নি বাজারের কার্যালয়ে ভাঙচুর চালান কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। একই দিন রাতে কুশলী ইউনিয়নে বিএনপির কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

টুঙ্গিপাড়া থানার ওসি মো. আইয়ুব আলী বলেন, দুপুরের পর থেকে উপজেলার বিভিন্ন স্থানে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে বলে তাঁরা শুনেছেন। তবে এসব ঘটনায় থানায় কেউ লিখিত অভিযোগ করেননি।

মামলার বাদী পুলিশ কর্মকর্তাকে কুপিয়ে জখম

এদিকে, পুলিশের গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলার বাদী এসআই মোসলেম আলীকে রোববার বিকালে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। একদল দুর্বৃত্ত তাঁর মোটরসাইকেলের গতিরোধ করে এ হামলা চালায়। পরে স্থানীয়দের সহযোগিতায় তাঁকে উদ্ধার করে টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

টুঙ্গিপাড়া থানার ওসি মো. আইয়ুব আলী হামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, দুর্বৃত্তরা হঠাৎ করে এসআই মোসলেম আলীর মোটরসাইকেলের গতিরোধ করে হামলা চালায়। এ ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পুলিশ জানায়, গত শুক্রবার (১৩ নভেম্বর) এসআই মোসলেম আলী বাদী হয়ে পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ ও সহিংসতার ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা করেন। মামলায় মোট ২ হাজার ২২৪ জনকে আসামি করা হয়েছে। তাঁদের মধ্যে ২২৪ জনের নাম উল্লেখ করা হয়েছে এবং অজ্ঞাতনামা আসামি করা হয়েছে আরও ২ হাজার জনকে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১০ নভেম্বর গোপালগঞ্জে দিনভর সহিংসতা চালায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। ওই দিন সকাল থেকে তাঁরা লগি-বৈঠা, ঢাল-সড়কি ও দেশীয় অস্ত্র নিয়ে টুঙ্গিপাড়া উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অবস্থান নেন। এ সময় বিক্ষোভ, ভাঙচুরসহ বিভিন্ন সহিংস ঘটনা ঘটে।

একপর্যায়ে হামলাকারীরা পুলিশের একটি পিকআপভ্যান ভাঙচুর করে তাতে আগুন ধরিয়ে দেন। এ ছাড়া গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া সড়কের বিভিন্ন স্থানে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করা হলে সাধারণ মানুষকে চরম ভোগান্তিতে পড়তে হয়।

  • সর্বশেষ