শিরোনাম
◈ নিত্যপণ্যের দামে দিশেহারা নিম্ন আয়ের মানুষ, কম দামে কিনছেন ফেলে দেওয়া সবজি ◈ শেখ হাসিনার বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশের জনগণের: যুক্তরাষ্ট্র ◈ শাহজালালে ককটেল বিস্ফোরণ, রাজশাহী বিমানবন্দরে গ্রেনেড উদ্ধার; দেশের সব বিমানবন্দরে হাই অ্যালার্ট ◈ ফেসবুকের ভিডিও নিয়ে বিরোধ, রাউজানে ব্যবসায়ীকে ধাওয়া করে প্রকাশ্যে ছুরিকাঘাত; ‘আমাকে আর মারিস না’ বলে আকুতি ◈ কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে নাহিদ ইসলামকে হেনস্তার চেষ্টা, এনসিপি নেতাকর্মীদের বাধায় ব্যর্থ আওয়ামী লীগ সমর্থকেরা(ভিডিও) ◈ টুঙ্গিপাড়ায় বিএনপি নেতাদের বাড়ি-ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা-আগুন, পুলিশ কর্মকর্তাকে কুপিয়ে জখম ◈ সেনাবাহিনীতে বড় রদবদল, পদোন্নতি পেলেন একাধিক কর্মকর্তা; বিভিন্ন দপ্তরে নিয়োগ ◈ নুসরাতের বাড়ি নিয়ে সংসদে বক্তব্যে বাধা, জয়নুল আবদিন ফারুককে স্পিকারের প্রশ্ন—‘অবৈধ হলে স্বরাষ্ট্রমন্ত্রী বলবেন’ ◈ রাষ্ট্রদূত হচ্ছেন সেনাবাহিনীর দুই মেজর জেনারেল ◈ হৃদয়-লিটনের ব্যাটে দ‌ক্ষিণ আ‌ফ্রিকার জোহানেসবার্গে রেকর্ডের মহাকাব্য 

প্রকাশিত : ১৬ নভেম্বর, ২০২৬, ০৮:১৫ সকাল
আপডেট : ১৬ নভেম্বর, ২০২৬, ০৮:১৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজশাহীতে চুন-চিনি আর রাসায়নিক মিশিয়ে তৈরি হচ্ছিল খেজুরের গুড়, দুই ব্যবসায়ীকে জরিমানা

রাজশাহীর বাঘায় খেজুরের রস ছাড়াই গুড় তৈরি করছিলেন দুই ব্যবসায়ী। চুন, চিনি, রংসহ বিভিন্ন রাসায়নিক দ্রব্য মিশিয়ে নকল খেজুরের গুড় তৈরি করছিলেন তাঁরা। খবর পেয়ে বাড়িতে অভিযান চালিয়ে দুই ব্যবসায়ীকে দুই লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

আজ রোববার সকালে উপজেলার পীরগাছা গ্রামে এবং গত বৃহস্পতিবার রুস্তুমপুর গ্রামে এই অভিযান চালানো হয়।

রোববার সকাল আটটার দিকে বাঘার বাউসা ইউনিয়নের পীরগাছা নতুনপাড়া গ্রামের ব্যবসায়ী নাসির উদ্দীন সরকারের বাড়িতে ভেজাল গুড় তৈরি কারখানায় অভিযান চালিয়ে জরিমানা করা হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুশরাত জাহান এ অভিযান চালান।

স্থানীয় সূত্রে জানা যায়, নাসির উদ্দীন সরকার নিজ বাড়িতে ভেজাল গুড় তৈরির কারখানা স্থাপন করে দীর্ঘদিন ধরে চিনি, নানা রাসায়নিক দ্রব্য, চুন, রং, হাইড্রোজ, ফিটকিরি, ডালডা ও আটা ব্যবহার করে গুড় তৈরি করছিলেন বলে অভিযোগ। খবর পেয়ে পুলিশকে সঙ্গে নিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

অভিযানের বিষয়টি নিশ্চিত করে নুসরাত জাহান বলেন, তাঁরা কারখানায় খেজুরের গুড় তৈরি করছেন, অথচ তাতে একটুও খেজুরের রস নেই। অভিযানে তাঁদের কারখানা ধ্বংস করা হয়েছে। জরিমানা করে টাকা সঙ্গে সঙ্গে আদায় করা হয়েছে এবং জব্দ করা গুড়ও ধ্বংস করা হয়েছে।

  • সর্বশেষ