শিরোনাম
◈ হাসিনার দেশে ফেরার ঘোষণায় রাজনীতিতে নতুন উত্তাপ, কী করবে রাজনৈতিক দলগুলো? ◈ নিত্যপণ্যের দামে দিশেহারা নিম্ন আয়ের মানুষ, কম দামে কিনছেন ফেলে দেওয়া সবজি ◈ শেখ হাসিনার বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশের জনগণের: যুক্তরাষ্ট্র ◈ শাহজালালে ককটেল বিস্ফোরণ, রাজশাহী বিমানবন্দরে গ্রেনেড উদ্ধার; দেশের সব বিমানবন্দরে হাই অ্যালার্ট ◈ ফেসবুকের ভিডিও নিয়ে বিরোধ, রাউজানে ব্যবসায়ীকে ধাওয়া করে প্রকাশ্যে ছুরিকাঘাত; ‘আমাকে আর মারিস না’ বলে আকুতি ◈ কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে নাহিদ ইসলামকে হেনস্তার চেষ্টা, এনসিপি নেতাকর্মীদের বাধায় ব্যর্থ আওয়ামী লীগ সমর্থকেরা(ভিডিও) ◈ টুঙ্গিপাড়ায় বিএনপি নেতাদের বাড়ি-ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা-আগুন, পুলিশ কর্মকর্তাকে কুপিয়ে জখম ◈ সেনাবাহিনীতে বড় রদবদল, পদোন্নতি পেলেন একাধিক কর্মকর্তা; বিভিন্ন দপ্তরে নিয়োগ ◈ নুসরাতের বাড়ি নিয়ে সংসদে বক্তব্যে বাধা, জয়নুল আবদিন ফারুককে স্পিকারের প্রশ্ন—‘অবৈধ হলে স্বরাষ্ট্রমন্ত্রী বলবেন’ ◈ রাষ্ট্রদূত হচ্ছেন সেনাবাহিনীর দুই মেজর জেনারেল

প্রকাশিত : ১৬ নভেম্বর, ২০২৬, ০৮:৪৬ সকাল
আপডেট : ১৬ নভেম্বর, ২০২৬, ০৮:৪৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পাকিস্তানের কাছে আগেই ফাঁস হয়েছিল বাংলাদেশের গেম প্ল্যান!

সাফে ২৩ বছরের আক্ষেপ ঘুচল না। সর্বত্রই এখন ফুটবল নিয়ে সমালোচনা। ৮৬ মিনিটে গোল হজম করল সেমিফাইনালে। পাকিস্তানের কাছে হেরে বিদায় হয় বাংলাদেশের। এত শক্তি নিয়েও কেন পাকিস্তানের রক্ষণ টলানো গেল না। বাংলাদেশ ফুটবল দল কোন পরিকল্পনায় খেলবে তার সব খবর পাকিস্তানের কাছে ছিল।

খোঁজ নিয়ে জানা যায়, পাকিস্তান ১০ ঘণ্টা আগেই জেনে গিয়েছিল বাংলাদেশ দলের মার্কিন কোচ থমাস ডুলির পরিকল্পনা। সেমিফাইনালে বাংলাদেশ কীভাবে খেলবে-তার পুরো ছকই পাকিস্তানের হাতে মুঠোয় ছিল। এক কথায় একাদশ গঠন থেকে শুরু করে বাংলাদেশের ঘরের সব তথ্য জানা ছিল পাকিস্তান দলের।

কোচ থমাস ডুলি একাদশ গঠনে কাকে নিয়ে আলোচনা করছেন, কাকে বাদ দেবেন কাকে রাখতে চান, কোন ফুটবলার বেঞ্চে বসা থাকবেন এবং পাকিস্তানের বিপক্ষে কিকঅফ থেকে শুরু করে বাংলাদেশের গেম প্ল্যান কী হবে, তার সবই নাকি পাকিস্তান দলের মুখস্থ ছিল। বসুন্ধরা কিংসের মাঠে রুদ্ধদ্বার অনুশীলন বলা হলেও ড্রোন ক্যামেরার মাধ্যমে থমাস ডুলির অনেক কিছুই জেনেছে পাকিস্তান। 

ফারহান আলী, হামজা, সামিত সোম, রাকিব হোসেনদের ইনডোর মিটিংয়ে যেসব আলোচনা হয়েছে সেসব ঘরের কথা আর ঘরে থাকেনি। বিভিন্ন সূত্রের খবর বাংলাদেশ দলের ভেতর থেকেই দলের গোপন তথ্য জেনেছে পাকিস্তান। দলের ভেতরে থেকে দেশের ফুটবলের ভেতরের কথা কারা বাইরে তুলে দিয়েছে এ নিয়ে কেউ মুখ খুলছে না। কিছু মাধ্যমের কাছে ছোট ছোট সংবাদ সরবরাহ করে নিজের প্রচার করতে গিয়ে দলের গুরুত্ব বিষয়গুলো পাকিস্তানের ডেরায় চলে গেছে।

Advertisement

ম্যাচ দেখে কিংবা ম্যাচ ভিডিও দেখে প্রতিপক্ষ পাকিস্তান যতটা না পরিকল্পনা করেছে, তার চেয়ে বিভিন্ন মাধ্যমে তথ্য পেয়ে আরও বেশি কাজে লাগিয়েছে পাকিস্তান। জাতীয় দলে একজন ম্যাচ এনালিস্ট রয়েছেন। তাকে নিয়েও প্রশ্ন উঠছে। প্রতিপক্ষ পাকিস্তানকে নিয়ে তিনি কোনো বিশ্লেষণ করেছেন কি না। 

সেমিফাইনালে চারজন ফুটবলার যোগ করেছে পাকিস্তান। এই চার জন কারা, তাদের দক্ষতা যোগ্যতা কোথায় তা নিয়ে বাংলাদেশ দলের এনালিস্ট কোনো কাজ করেছেন কি না, নাকি দলের সঙ্গী হয়ে শুধু বিদেশ ভ্রমণই তার কাজ। বাফুফের একাধিক কর্মকর্তার দাবি এনালিস দলে সাথে যাওয়া আসা করছেন।

সেমিফাইনাল ম্যাচে খেলোয়াড় পরিবর্তন নিয়েও দলের মধ্যে দ্বন্দ্ব ছিল। ড্রেসিংরুমে দুই ফুটবলার উত্তপ্ত বাক্য বিনিময় করেছেন, সেটা নাকি কোচের জন্য। কোচ খেলোয়াড় পরিবর্তনে যাচ্ছে তাই সিদ্ধান্ত নিয়েছেন। কোচকে প্রভাবিত করা হয়েছে। রক্ষণে তপু বর্মনের নামার কথা ছিল। পাকিস্তান ম্যাচের আগের দিন কোচও তপুর কথা বলেছিলেন। কিন্তু মাঠে সেটি হয়নি। কোচ বোল পালটে ফেলেছেন, নামিয়েছেন রহমত মিয়াকে। তপুকে নিয়ে রক্ষণ সাজানোর কথা ছিল। সেটি কার কারণে করেননি, সেটা কোচ ভালো বুঝবেন। 

তবে তপু বর্মন ক্ষুব্ধ কোচের ওপর। কোচের সিদ্ধাগুলো নিয়ে তপুও স্বস্তিতে নেই। পাকিস্তানের বিপক্ষে হারের পর রাগে ক্ষোভে পারলে নিজের চুল ছিঁড়ে ফেলেন তপ বর্মন। খেলার জন্য পূর্ণ প্রস্তুতি নেওয়ার পরও তপু মাঠের বাইরে বসে দেখলেন তার দল কীভাবে গোল হজম করে। ফুটবলারদের কথা হচ্ছে তপু যদি মাঠে নামতেন তাহলে হামজাকে আক্রমণে পাঠানো যেত। তাদের কথা হচ্ছে যখন আমরা গোল হজম করি তখন হামজা রক্ষণভাগে, বক্সের ভেতরে। হামজার সামনে দিয়েই গোল হয়েছে।' 

উইংব্যাক পজিশনে বিশ্বনাথ ঘোষকে নামানো হয়েছে, কী দরকার ছিল। কোচ একদিন স্ট্রাইকিং পজিশনে খেলিয়েছেন বিশ্বানাথকে। আর ম্যাচে বিশ্বকে রক্ষণভাগে নামান কোচ। তপুকে নামালেন কোচ সেটাই বোধগম্য নয়। তপুকে না নামানোর বিষয়ে কোচের চাওয়াকে প্রভাবিত করা হয়েছে বলে অনেকেই মনে করেন।

সূত্র : ইত্তেফাক 

  • সর্বশেষ