শিরোনাম
◈ জাসদ কার্যালয়ে গোপন বৈঠক থেকে আ.লীগের শতাধিক নেতাকর্মী আটক ◈ গণমাধ্যমের সঙ্গে সংঘাতে জড়ানো গণতান্ত্রিক সরকারের পথ নয়: তথ্য উপদেষ্টা ◈ এবার প্রধানমন্ত্রীর সঙ্গে নেতানিয়াহুর ভুয়া ছবি ছড়ালেন ভারতের ময়ূখ ◈ সরকারি চাকরিজীবীদের জন্য যে সুখবর! ◈ পুলিশে যুক্ত হচ্ছে নতুন ইউনিট, শাখা থাকবে যেসব এলাকায় ◈ বাংলাদেশে গুজরাটের ইলিশ, স্বাদে হতাশা; নিষেধাজ্ঞার পরও অবৈধ পথে প্রবেশের অভিযোগ ◈ মিরপুরে রাড্ডা সেন্টারে হামলা-ভাঙচুর: পুলিশের উপস্থিতির মধ্যেই লুটপাট, গ্রেপ্তার ৪ ◈ ভিসার মেয়াদ পেরিয়ে যুক্তরাষ্ট্রে থাকলে স্থায়ী নিষেধাজ্ঞার সতর্ক করেছে ঢাকার মার্কিন দূতাবাস ◈ সৌদি আরবের সঙ্গে সম্পর্ক আরও গভীর করার বার্তা, প্রধানমন্ত্রীর বৈঠক ◈ পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহারে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সমঝোতা চুক্তি

প্রকাশিত : ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ০৩:৫৩ দুপুর
আপডেট : ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ০৩:৫৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এবার প্রধানমন্ত্রীর সঙ্গে নেতানিয়াহুর ভুয়া ছবি ছড়ালেন ভারতের ময়ূখ

বাংলাদেশ নিয়ে গুজব ও অপতথ্য ছড়িয়ে শীর্ষে থাকা ভারতীয় সাংবাদিক ময়ূখ রঞ্জন ঘোষ এবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর এক ভুয়া ছবি ছড়িয়েছেন।

শনিবার (২৬ সেপ্টেম্বর) ভুয়া ছবিটি বিশ্লেষণ করেছে ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান দ্য ডিসেন্ট।

দ্য ডিসেন্ট জানায়, সাংবাদিক ময়ূখ রঞ্জন ঘোষ তার ফেসবুক ওয়ালে একটি পোস্ট করেন, যেখানে দেখা যায়, প্রধানমন্ত্রী তারেক রহমান ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু হাত মেলাচ্ছেন বা কুশল বিনিময় করছেন। ওই ছবির সঙ্গে একটি ক্যাপশন যোগ করে তিনি লেখেন— উনি বাংলাদেশের প্রধানমন্ত্রী না? ওয়েট... ক্যামেরাম্যান ফোকাস করো, উনি কি ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু না? ওটা কি অভিনন্দন জানানো হচ্ছে? কীসের? ভিডিওটি আনছি ইউটিউবে। সকাল অবধি অপেক্ষা করুন। বড় ব্যাপার!

বিষয়টি নিয়ে ফ্যাক্ট-চেকিং প্রতিষ্ঠান দ্য ডিসেন্ট জানিয়েছে, ময়ূখ রঞ্জন ঘোষের শেয়ার করা ছবিটি এআই দিয়ে তৈরি।

এ ধরনের ভুয়া তথ্য ছড়ানোর বিষয়টি সামনে আসার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে।

রাজনৈতিক উদ্দেশ্যে এবং দর্শক বা ভিউ পাওয়ার আশায় কোনো যাচাই-বাছাই ছাড়া তিনি এই ভুয়া ছবি প্রচার করে দায়িত্বজ্ঞানহীনতার পরিচয় দিয়েছেন বলে মনে করেন নেটিজেনরা।

  • সর্বশেষ