শিরোনাম
◈ মক্কা প্রতিরক্ষা চুক্তিতে বাংলা‌দে‌শের আপাতত জায়গা হচ্ছে না, বুঝিয়ে দিল পাকিস্তান! ◈ তারেক রহমান ভারত সফরে আগ্রহী, তবে আগে চূড়ান্ত করতে হবে এজেন্ডা: দ্য হিন্দুর প্রতিবেদন ◈ সংবাদমাধ্যমের অবদানেই আজকের অবস্থান, ফ্রি মিডিয়ার আশ্বাস তথ্যমন্ত্রীর ◈ ভারতের কাছে ১৯ গোল হজম কর‌লো পাকিস্তান ◈ ক্যারিবীয় প্রিমিয়ার লিগের অভিষেকেই দলকে জেতালেন মে‌হেদী মিরাজ ◈ বিলুপ্ত হলো র‍্যাব, স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন বিল সংসদে পাস ◈ ২৫ সেপ্টেম্বর থেকে দেশজুড়ে হামের বিশেষ টিকাদান ক্যাম্পেইন ◈ নদ-নদীর পানি বৃদ্ধি, প্লাবিত হতে পারে পাঁচ জেলার নিম্নাঞ্চল: পাউবো ◈ ‘বন্ধু’ আমিরাতের ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার ডাক, সঙ্গে আরও ৭ মুসলিম দেশ ◈ দুর্নীতিবাজ যত প্রভাবশালীই হোক, আইনের আওতায় আনতে হবে : রাষ্ট্রপতি

প্রকাশিত : ১০ সেপ্টেম্বর, ২০২৬, ০৭:৫৩ বিকাল
আপডেট : ১০ সেপ্টেম্বর, ২০২৬, ০৭:৫৩ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জাঁকজমকে ডিআরইউ’র ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, গণতন্ত্রের গুরুত্বপূর্ণ স্তম্ভ গণমাধ্যম : রিজভী

মনিরুল ইসলাম : ‘ঐক্য-সমৃদ্ধির’ ৩১ বছর স্লোগানে জাঁকজমকপূর্ণ আয়োজনে পালিত হয়েছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)’র ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী। 

আজ বৃহস্পতিবার ১০ সেপ্টেম্বর রাজধানীর সেগুনবাগিচায় ডিআরইউ প্রাঙ্গণে দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে এই আয়োজন সম্পন্ন হয়।

সকাল ১০টায় জাতীয় পতাকা ও সংগঠনের পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচির সূচনা হয়। পরে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বেলুন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন। এরপর ডিআরইউ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে আশপাশের সড়ক প্রদক্ষিণ করে।

ডিআরইউ সভাপতি আবু সালেহ আকনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেলের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সাংগঠনিক সম্পাদক এম এম জসিম ও সদস্য সচিব মাহফুজ সাদি।

র‌্যালি শেষে বক্তব্যে রুহুল কবির রিজভী বলেন, দেশের গণতন্ত্র অর্জনে ডিআরইউ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তিনি বলেন, “যে সময়ে মতপ্রকাশের স্বাধীনতা সীমিত ছিল, সেই সময়েও ডিআরইউ’র সাংবাদিকরা সত্য প্রকাশে পিছপা হননি।” সাংবাদিকদের ওপর অতীতে নানা চাপ ও নিপীড়নের কথাও উল্লেখ করেন তিনি। একই সঙ্গে তিনি বলেন, বর্তমান প্রেক্ষাপটে একটি মুক্ত পরিবেশ তৈরি হয়েছে, যেখানে সরকার ও বিরোধী—সব পক্ষই গঠনমূলক সমালোচনার সুযোগ পাচ্ছে, যা গণতন্ত্রের বিকাশে সহায়ক।

স্থানীয় সরকার ও পল্লী উন্নয়নমন্ত্রী ড. আবদুল মঈন খান বলেন, সাংবাদিকতার কাজ সবচেয়ে কঠিন। তিনি বলেন, “বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করলে কোনো সমস্যা হয় না।” রাষ্ট্র পরিচালনায় গণমাধ্যমকে চতুর্থ স্তম্ভ হিসেবে উল্লেখ করে তিনি ডিআরইউ’র কার্যক্রমের প্রশংসা করেন।

তথ্য ও সম্প্রচারমন্ত্রী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বলেন, দেশের বর্তমান গণতান্ত্রিক অবস্থানে পৌঁছাতে সংবাদমাধ্যমের বড় ভূমিকা রয়েছে। তিনি জানান, গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করার কোনো ইচ্ছা সরকারের নেই। সাংবাদিকদের সঙ্গে এটিই তার প্রথম আনুষ্ঠানিক আয়োজন উল্লেখ করে তিনি বলেন, “ফ্রি মিডিয়া নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।”

তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেন, সাংবাদিক কল্যাণ ট্রাস্টের বরাদ্দ ৬ কোটি টাকা থেকে বাড়িয়ে ২৫ কোটি টাকায় উন্নীত করার উদ্যোগ নেওয়া হয়েছে। সাংবাদিকদের কল্যাণে আরও কার্যক্রম সম্প্রসারণের কথাও জানান তিনি।

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক ডিআরইউ’র ক্রীড়া কার্যক্রমে ‘সিড মানি’ দেওয়ার আশ্বাস দেন। তিনি বলেন, খেলাধুলা সাংবাদিকদের মানসিক প্রশান্তি ও পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেন, বিভিন্ন আন্দোলনে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এবং তাদের অবদান স্মরণীয় হয়ে থাকবে।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিভিন্ন রাজনৈতিক নেতা, মন্ত্রী-প্রতিমন্ত্রী, সংসদ সদস্য, সাংবাদিক নেতা ও পেশাজীবীরা। দুপুরে কেক কাটা ও শুভেচ্ছা বিনিময় এবং বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে দেশবরেণ্য শিল্পীরা অংশ নেন।

১৯৯৫ সালের ২৬ মে প্রতিষ্ঠিত ডিআরইউ রাজধানীর রিপোর্টারদের অধিকার রক্ষা, পেশাগত উন্নয়ন এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতা বিকাশে কাজ করে আসছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দিনব্যাপী আয়োজনটি সাংবাদিকদের এক মিলনমেলায় পরিণত হয়।

  • সর্বশেষ