শিরোনাম
◈ দূষণমুক্ত নদী, বাসযোগ্য পরিবেশ গড়তে সবাইকে দায়িত্বশীল হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ◈ রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ তেজগাঁও রেজিস্ট্রেশন কমপ্লেক্সে দুদকের অভিযান ◈ দেশের বাজারে ফের কমল সোনার দাম, নতুন দাম জানাল বাজুস ◈ হরমুজে ইরান-যুক্তরাষ্ট্র পাল্টাপাল্টি হামলা, অন্য জাহাজগুলোকে ইরানের সতর্কবার্তা ◈ ‘প্রেসিডেন্ট অর নট, হি ইস অলওয়েজ মাই আব্বু, মাই হিরো’ ◈ গোপালগঞ্জে বাস খাদে পড়ে ৩ জন নিহত ◈ জামিন পেলেন বিদিশা ◈ দেশের ডেটা দেশে রাখার পথে বাংলাদেশ, বাড়ছে সার্বভৌম নিয়ন্ত্রণ ◈ নারী এশিয়া কা‌পে আজ রা‌তে শ্রীলঙ্কার মু‌খোমু‌খি বাংলা‌দেশ

প্রকাশিত : ০৬ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৫১ দুপুর
আপডেট : ০৬ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৫১ দুপুর

প্রতিবেদক : মনিরুল ইসলাম

ভিন্নমতে সহমত: মতপার্থক্যের মাঝেও ঐকমত্যের খোঁজ

মনিরুল ইসলাম: বাংলাদেশের প্রচলিত রাজনৈতিক টকশোর বাইরে গিয়ে ভিন্নধর্মী সংলাপের আয়োজন করছে চ্যানেল আইয়ের অনুষ্ঠান ‘ভিন্নমতে সহমত’। অনুষ্ঠানের মূল ভাবনা—ভিন্ন মত থাকলেও দেশের স্বার্থে একমত হওয়ার জায়গা খুঁজে বের করা।

মোঃ খাইরুল ইসলাম তুফানের উপস্থাপনা ও পরিচালনায় অনুষ্ঠানের প্রতিটি পর্বে থাকছেন দুই ভিন্ন পর্যায়ের অতিথি। একজন নীতিনির্ধারক বা জনপ্রতিনিধি এবং অন্যজন সংশ্লিষ্ট এলাকার ব্যবসায়ী, উদ্যোক্তা, কৃষক, শিক্ষাবিদ, চিকিৎসক কিংবা সাধারণ মানুষের প্রতিনিধি।

আলোচনার শুরুতে নির্বাচনী এলাকার প্রতিশ্রুতি, উন্নয়ন ও জবাবদিহিতা নিয়ে প্রশ্ন করা হয়। পরে আলোচনার পরিধি বিস্তৃত হয় জাতীয় নীতি ও রাষ্ট্রীয় নানা বিষয় নিয়ে। পর্বের শেষদিকে দুই অতিথির কাছেই জানতে চাওয়া হয়—‘উভয়ে মিলে একমত কোথায়?’

অনুষ্ঠানটির আরেকটি বৈশিষ্ট্য হলো বিভিন্ন রাজনৈতিক মতাদর্শের প্রতিনিধিদের একই মঞ্চে নিয়ে আসা। মন্ত্রী, প্রতিমন্ত্রী, সংসদ সদস্য, পুলিশ কর্মকর্তা থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরাও এতে অংশ নিচ্ছেন।

তুফানের মতে, অনুষ্ঠানে বিতর্ক থাকবে, তবে বিভাজন নয়। নীতিনির্ধারকদের বক্তব্যের পাশাপাশি সাধারণ মানুষের বাস্তব অভিজ্ঞতা তুলে ধরার মাধ্যমে দর্শকদের সামনে একটি পূর্ণাঙ্গ চিত্র তুলে ধরাই এ আয়োজনের উদ্দেশ্য।

অনুষ্ঠানটির স্টুডিওতে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বা SDG-ভিত্তিক ইন্টারঅ্যাকটিভ সেগমেন্টও রাখা হয়েছে। এর মাধ্যমে রাজনৈতিক আলোচনার পাশাপাশি উন্নয়ন ও জনস্বার্থের বিষয়গুলোকে গুরুত্ব দেওয়া হচ্ছে।

মোঃ খাইরুল ইসলাম তুফান দীর্ঘদিন ধরে সামাজিক উন্নয়ন, জাতীয় নিরাপত্তা ও জনসচেতনতামূলক কনটেন্ট নির্মাণের সঙ্গে যুক্ত। BBC ও National Geographic-এর মতো আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সঙ্গেও কাজের অভিজ্ঞতা রয়েছে তাঁর।

‘ভিন্নমতে সহমত’ প্রতি সোম থেকে বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার সংবাদের আগে চ্যানেল আইতে প্রচারিত হচ্ছে। অনুষ্ঠানটির মূল লক্ষ্য রাজনৈতিক মতপার্থক্যের বাইরে গিয়ে দেশ ও জনগণের স্বার্থে ঐকমত্যের জায়গাগুলো সামনে আনা।

  • সর্বশেষ