শিরোনাম
◈ অনূর্ধ্ব-১৯ নারী বিশ্বকাপ শুরু ২১ জানুয়ারি, বাংলা‌দে‌শের প্রথম ম্যাচ আমিরাতের বিপক্ষে ◈ ২৫ অক্টোবর রিয়াদে ফ্লাইট চালু করছে বিমান ◈ ‘বিসমিল্লাহ’ স্লোগানে মুখর ফ্রান্সের রাজপথ, কারণ কী? ◈ অনলাইনে রেজিস্ট্রেশন, অতিরিক্ত ডিআইজির বাড়িতে চলত যেসব আয়োজন ◈ যে জটিল রোগে আক্রান্ত রোগীদের লাখ টাকা অনুদান দেবে সরকার ◈ টানা ছুটিতে জমজমাট কক্সবাজার, পর্যটকদের উপচেপড়া ভিড় ◈ কুমিল্লার লাকসামে কর্ণফুলী এক্সপ্রেসের ৩ বগি লাইনচ্যুত, আপলাইনে ট্রেন চলাচল বন্ধ ◈ সব ধর্মের মানুষের সমান নাগরিক অধিকার নিশ্চিত করতে জাতীয় কমিটি গঠনের আহ্বান রাষ্ট্রপতির ◈ যুদ্ধ এড়াতে ইরান-যুক্তরাষ্ট্রকে পাকিস্তান ও কাতারের নতুন মধ্যস্থতা প্রস্তাব ◈ সন্ধ‌্যায় বাংলা‌দেশ-আফগা‌নিস্তান মু‌খোমু‌খি, ফাইনালে যেতে টাইগার‌দের সামনে কঠিন সমীকরণ

প্রকাশিত : ২১ অক্টোবর, ২০২৬, ০৯:৪৮ রাত
আপডেট : ২১ অক্টোবর, ২০২৬, ০৯:৪৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অনূর্ধ্ব-১৯ নারী বিশ্বকাপ শুরু ২১ জানুয়ারি, বাংলা‌দে‌শের প্রথম ম্যাচ আমিরাতের বিপক্ষে

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ও নেপালের যৌথ আয়োজনে আগামী ২১ জানুয়ারি শুরু হচ্ছে অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। উদ্বোধনী দিনেই সিলেটে সংযুক্ত আরব আমিরাতের মুখোমুখি হবে বাংলাদেশ। ১৬ দলের এই টুর্নামেন্টের ফাইনাল ৬ ফেব্রুয়ারি।

২০২৭ অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। বুধবার ঘোষিত সূচি অনুযায়ী, তিন শহরের চার ভেন্যুতে হবে ৪১ ম্যাচের এই আসর। বাংলাদেশের চট্টগ্রাম ও সিলেলের পাশাপাশি ম্যাচ আয়োজন করবে নেপালের কাঠমান্ডু।

উদ্বোধনী দিনে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সকালে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে খেলবে বাংলাদেশ। একই ভেন্যুতে বিকেলে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া ও নাইজেরিয়া। কাঠমান্ডুতে দিনের অন্য দুই ম্যাচে শ্রীলঙ্কা খেলবে স্কটল্যান্ডের বিপক্ষে, ইংল্যান্ডের প্রতিপক্ষ যুক্তরাষ্ট্র।

১৬ দলকে চারটি গ্রুপে ভাগ করা হয়েছে। ‘এ’ গ্রুপে বর্তমান চ্যাম্পিয়ন ভারতের সঙ্গে আছে আয়ারল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও সহ-আয়োজক নেপাল। গ্রুপ পর্বে প্রতিটি দল খেলবে তিনটি করে ম্যাচ। এই পর্ব চলবে ২৬ জানুয়ারি পর্যন্ত।

প্রতি গ্রুপের শীর্ষ তিন দল উঠবে সুপার সিক্সে। সেখানে দলগুলোকে দুটি গ্রুপে ভাগ করা হবে। দুই গ্রুপের শীর্ষ দুটি করে দল খেলবে সেমিফাইনালে।

আগামী ৪ ফেব্রুয়ারি চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে হবে দুটি সেমিফাইনাল। ৫ ফেব্রুয়ারি রাখা হয়েছে রিজার্ভ ডে। একই মাঠে ৬ ফেব্রুয়ারি ফাইনাল। ম্যাচটি নির্ধারিত দিনে না হলে ৭ ফেব্রুয়ারি খেলা হবে।

  • সর্বশেষ