শিরোনাম
◈ ভারতে ভোটার তালিকা থেকে ১৩ কোটি নাম বাদ, ভোটাধিকার কেড়ে নিয়ে বাংলাদেশে পুশ-ইন শাহিদাদের ◈ ফাইনালে শ্রীলঙ্কার কা‌ছে ৪ রানে হার, রানার্সআপ বাংলাদেশ ◈ একের পর এক ফ্লাইট বাতিল, আর্থিক ক্ষতির মুখে এভিয়েশন খাত ◈ ভারত থেকে কেনা ২০০ রেলকোচের প্রথম চালানে এলো ১৮টি ◈ ক্ষমা চেয়েও রক্ষা নেই ইনফান্তিনোর, ফিফা কাউন্সিলের কাঠগড়ায় সভাপতি ◈ বিশ্বব্যাংকের সঙ্গে ৫ বছরের উন্নয়ন চুক্তি করছে বাংলাদেশ, ২-৩ সপ্তাহের মধ্যে চূড়ান্ত বৈঠক ◈ কুমিল্লায় যুবদল নেতাকে কাউসারকে কুপিয়ে হত্যা ◈ ব্যাংককে আইএমএফ- বিশ্বব্যাংকের সম্মেলন ঘিরে বিক্ষোভ, ঋণ বাতিল ও ধনীদের ওপর কর আরোপের দাবি ◈ ১৫ ঘণ্টা পর মুক্তি পেলেন কুমিল্লা সীমান্তে বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্য ◈ হিলারি ক্লিনটনের হাত থেকে মর্যাদাপূর্ণ পুরস্কার পেলেন ড. ইউনূস, দাঁড়িয়ে সম্মান জানালেন ৪০০ অতিথি

প্রকাশিত : ১৬ অক্টোবর, ২০২৬, ০৬:০৩ বিকাল
আপডেট : ১৬ অক্টোবর, ২০২৬, ০৬:৩৩ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারত থেকে কেনা ২০০ রেলকোচের প্রথম চালানে এলো ১৮টি

ভারত থেকে নতুন ১৮টি ব্রডগেজ যাত্রীবাহী রেলকোচ চুয়াডাঙ্গার দর্শনা-জয়নগর সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে।

শুক্রবার (১৬ অক্টোবর) দুপুর ২টা ৪৫ মিনিটে রেলকোচগুলো দর্শনা রেলপথ দিয়ে বাংলাদেশে প্রবেশ করে।

দর্শনা আন্তর্জাতিক রেলস্টেশন ম্যানেজার মামুনুর রশিদ জানান, ২০২৪ সালে দুই দেশের মধ্যে হওয়া চুক্তির আওতায় ভারত থেকে এসব রেলকোচ আমদানি করা হচ্ছে। শুক্রবার প্রথম চালানে ১৮টি রেলকোচ বাংলাদেশে এসেছে। পর্যায়ক্রমে ১৮২টি কোচ দেশে আসার কথা রয়েছে।

জানা গেছে, গত ১২ অক্টোবর ভারতের পাঞ্জাব প্রদেশের কাপুরথালা এলাকা থেকে ব্রডগেজ যাত্রীবাহী রেলকোচগুলো যাত্রা শুরু করে। এরপর কোচগুলো কলকাতার রানাঘাট স্টেশনে অবস্থান করে। শুক্রবার দুপুরে সেখান থেকে রওনা হয়ে ভারতের গেদে চেকপোস্টে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে চুয়াডাঙ্গার দর্শনা-জয়নগর সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করে। পরে রেলওয়ের পাকশী বিভাগের কর্মকর্তারা কোচগুলো বুঝে নেন।

Advertisement

নতুন কোচগুলো লাল-সবুজ রঙে রাঙানো হয়েছে। এর মধ্যে তিনটি এসি চেয়ার কোচ, এসি বার্থ, লাগেজ ভ্যান এবং ১১টি শোভন চেয়ার কোচ রয়েছে।

ভারতের রেল প্রস্তুতকারক প্রতিষ্ঠান রাইটস লিমিটেডের প্রধান নির্বাহী শুভজিত ঘোষসহ তিন সদস্যের প্রতিনিধি দল দর্শনা রেলবন্দরে এসে রেলকোচগুলোর প্রথম চালান বাংলাদেশি কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেন। এ সময় বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলীয় বিভাগের ডিভিশনাল মেকানিক্যাল ইঞ্জিনিয়ার মো. রবিউল ইসলাম, ডিভিশনাল ট্রাফিক অফিসার (বাণিজ্যিক) হাছিনা বেগমসহ ছয় সদস্যের প্রতিনিধিদল উপস্থিত ছিলেন।

ডিভিশনাল মেকানিক্যাল ইঞ্জিনিয়ার মো. রবিউল ইসলাম বলেন, ভারত থেকে আমদানিকৃত রেলকোচের প্রথম চালানের ১৮টি কোচ শুক্রবার দুপুরে দর্শনায় পৌঁছেছে। বাকি রেলকোচগুলো পর্যায়ক্রমে দেশে আসবে।

তিনি আরও জানান, কাস্টমসের কার্যক্রম শেষ হওয়ার পর ১৮টি রেলকোচ সৈয়দপুর রেলওয়ে কারখানায় পাঠানো হবে।

উল্লেখ্য, ২০২৪ সালের মে মাসে বাংলাদেশ সরকার একটি প্রকল্পের আওতায় ব্রডগেজ রেলকোচ কেনার জন্য ভারতের রাইটস লিমিটেড নামের একটি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করে। প্রতিষ্ঠানটি কয়েক ধাপে বাংলাদেশকে ২০০টি ব্রডগেজ যাত্রীবাহী কোচ সরবরাহ করবে। 

  • সর্বশেষ