শিরোনাম
◈ ২৫ অক্টোবর রিয়াদে ফ্লাইট চালু করছে বিমান ◈ ‘বিসমিল্লাহ’ স্লোগানে মুখর ফ্রান্সের রাজপথ, কারণ কী? ◈ অনলাইনে রেজিস্ট্রেশন, অতিরিক্ত ডিআইজির বাড়িতে চলত যেসব আয়োজন ◈ যে জটিল রোগে আক্রান্ত রোগীদের লাখ টাকা অনুদান দেবে সরকার ◈ টানা ছুটিতে জমজমাট কক্সবাজার, পর্যটকদের উপচেপড়া ভিড় ◈ কুমিল্লার লাকসামে কর্ণফুলী এক্সপ্রেসের ৩ বগি লাইনচ্যুত, আপলাইনে ট্রেন চলাচল বন্ধ ◈ সব ধর্মের মানুষের সমান নাগরিক অধিকার নিশ্চিত করতে জাতীয় কমিটি গঠনের আহ্বান রাষ্ট্রপতির ◈ যুদ্ধ এড়াতে ইরান-যুক্তরাষ্ট্রকে পাকিস্তান ও কাতারের নতুন মধ্যস্থতা প্রস্তাব ◈ সন্ধ‌্যায় বাংলা‌দেশ-আফগা‌নিস্তান মু‌খোমু‌খি, ফাইনালে যেতে টাইগার‌দের সামনে কঠিন সমীকরণ ◈ ৫০ হাজার রুপি পুরস্কার ঘোষণার পর সেই নারী কনটেন্ট ক্রিয়েটর গ্রেফতার

প্রকাশিত : ২১ অক্টোবর, ২০২৬, ০৮:১৫ রাত
আপডেট : ২১ অক্টোবর, ২০২৬, ০৮:১৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লক্ষ্মীপুরে বাস থেকে নামিয়ে যুবলীগ নেতাকে অপহরণচেষ্টার অভিযোগে ছাত্রদল নেতা আটক

‎‎জহিরুল ইসলাম শিবলু, লক্ষ্মীপুর প্রতিনিধি : ‎লক্ষ্মীপুরে ইকোনো পরিবহনের একটি বাস থেকে রামগতি উপজেলা যুবলীগের আহ্বায়ক মেজবাহ উদ্দিন হেলালকে (৫৩) নামিয়ে মারধর ও অপহরণের চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় লক্ষ্মীপুর জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জামাল হোসেনকে (৩২) আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় জড়িত অন্য ১০ থেকে ১২ জন পালিয়ে গেছে বলে জানিয়েছে পুলিশ।

‎বুধবার (২১ অক্টোবর) রাত ১২টা ৫ মিনিটের দিকে লক্ষ্মীপুর সদর উপজেলার ঝুমুর মোড়ে এ ঘটনা ঘটে। অভিযোগ অনুযায়ী, ওই সময় ইকোনো পরিবহনের একটি বাস থেকে মেজবাহ উদ্দিন হেলালকে নামিয়ে ‘ফ্যাসিস্টের দোসর’ আখ্যা দিয়ে মারধর করা হয়। পরে তাকে উত্তর তেমুহনী এলাকার লক্ষ্মীপুর বালিকা বিদ্যানিকেতনের মাঠে নিয়ে যাওয়া হয়। ‎

জেলা পুলিশের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ জানতে পারে, অজ্ঞাতনামা ১০ থেকে ১২ জন ব্যক্তি ঝুমুর মোড় থেকে ‘ভিপি হেলাল’ নামে এক ব্যক্তিকে বাস থেকে নামিয়ে অজ্ঞাত স্থানে নিয়ে গেছে। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় উত্তর তেমুহনী লিল্লাহ মসজিদসংলগ্ন লক্ষ্মীপুর বালিকা বিদ্যানিকেতনের মাঠে অভিযান চালিয়ে তাকে উদ্ধার করে ডিবি পুলিশের একটি টহল দল। এ সময় ঘটনাস্থল থেকে ছাত্রদল নেতা জামাল হোসেনকে আটক করা হয়।

‎পুলিশের ভাষ্য অনুযায়ী, উদ্ধার হওয়া হেলালকে ‘ফ্যাসিস্টের দোসর’ আখ্যা দিয়ে মারধর ও গণপিটুনির চেষ্টা করা হয়েছিল।

‎আটক জামাল হোসেন লক্ষ্মীপুর পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের দক্ষিণ মজুপুর এলাকার আবু সাঈদের ছেলে। তিনি লক্ষ্মীপুর জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক। অন্যদিকে, মেজবাহ উদ্দিন হেলাল রামগতি উপজেলার চর পোড়াগাছা ইউনিয়নের পূর্ব চর কলাকোপা এলাকার বাসিন্দা এবং রামগতি উপজেলা যুবলীগের আহ্বায়ক।

‎এ ঘটনায় আটক জামাল হোসেনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে জেলা পুলিশ।

  • সর্বশেষ