শিরোনাম
◈ খাগড়াছড়িতে টায়ারে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার চেষ্টা, স্থানীয়দের ধাওয়া‌য় পালালেন আওয়ামী লীগ কর্মীরা ◈ এনআইডি সংশোধনের নামে হোয়াটসঅ্যাপ-মেসেঞ্জারে প্রতারণা, সতর্ক করল তথ্য অধিদপ্তর ◈ স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় বাংলাদেশের অবিচল সমর্থন, পুনর্ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ সাবেক স্থানীয় সরকার প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য গ্রেফতার ◈ বাংলাদেশে পোশাকশ্রমিকদের বিক্ষোভে যেভাবে লাভবান হচ্ছে ভারত! ◈ আওয়ামী লীগের লকডাউন ঘিরে চট্টগ্রামে সড়কে আগুন, থানার ফেসবুকে ভিডিও প্রকাশ নিয়ে বিতর্ক ◈ দুবাইয়ে ওয়ার্ল্ড গভর্নমেন্টস সামিট ২০২৭, প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ শেখ মোহাম্মদের ◈ ডিসেম্বরে চালু হচ্ছে চট্টগ্রামের ৩ বড় প্রকল্প, কমবে যানজট-জলাবদ্ধতা ◈ কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের অব্যবহৃত জমিতে ৫৪৬১ মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের সম্ভাবনা বাংলাদেশের ◈ কক্সবাজার সমুদ্রসৈকতের ৩০০-৫০০ মিটারের মধ্যে স্থাপনা নির্মাণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত সরকারের

প্রকাশিত : ৩০ নভেম্বর, ২০২৬, ১২:৫৫ রাত
আপডেট : ৩০ নভেম্বর, ২০২৬, ১২:৫৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

খাগড়াছড়িতে টায়ারে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার চেষ্টা, স্থানীয়দের ধাওয়া‌য় পালালেন আওয়ামী লীগ কর্মীরা

খাগড়াছড়ির চেঙ্গি ব্রিজ এলাকায় প্রধান সড়কে টায়ারে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার চেষ্টা করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কয়েকজন কর্মী। এ সময় ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয়রা তাদের ধাওয়া দেন। রোববার (২৯ নভেম্বর) রাত ৮টার দিকে খাগড়াছড়ির ঢাকা-চট্টগ্রাম সড়কের খবংপুড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে। 

স্থানীয়রা জানান, তারা হঠাৎ সড়কে আগুন দেখতে পান। এ সময় চার-পাঁচজন ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে টায়ারে পেট্রোল ঢেলে আগুন জ্বালানোর চেষ্টা করে দৌড়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাদের ধাওয়া দেন।

খাগড়াছড়ি সদর থানার ওসি মোহাম্মদ কায় কিসলু জানান, হঠাৎ কয়েকজন সড়কে এসে আগুন জ্বালানোর চেষ্টা করে। স্থানীয়রা তাদের ধাওয়া দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। পুলিশসহ অন্যান্য বাহিনীর সদস্যরা বিভিন্ন এলাকায় টহল দিচ্ছেন।

ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছান জেলা বিএনপির নেতাকর্মীরাও। খাগড়াছড়ি জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রব রাজা বলেন, সড়কে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার পর স্থানীয় কয়েকজন তাদের ধাওয়া করেন। সঙ্গে সঙ্গে আগুন নিভিয়ে ফেলা হয়েছে।

তিনি আরও বলেন, এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা জেলার বিভিন্ন এলাকায় সক্রিয় রয়েছেন। 

  • সর্বশেষ