শিরোনাম
◈ এনআইডি সংশোধনের নামে হোয়াটসঅ্যাপ-মেসেঞ্জারে প্রতারণা, সতর্ক করল তথ্য অধিদপ্তর ◈ স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় বাংলাদেশের অবিচল সমর্থন, পুনর্ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ সাবেক স্থানীয় সরকার প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য গ্রেফতার ◈ বাংলাদেশে পোশাকশ্রমিকদের বিক্ষোভে যেভাবে লাভবান হচ্ছে ভারত! ◈ আওয়ামী লীগের লকডাউন ঘিরে চট্টগ্রামে সড়কে আগুন, থানার ফেসবুকে ভিডিও প্রকাশ নিয়ে বিতর্ক ◈ দুবাইয়ে ওয়ার্ল্ড গভর্নমেন্টস সামিট ২০২৭, প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ শেখ মোহাম্মদের ◈ ডিসেম্বরে চালু হচ্ছে চট্টগ্রামের ৩ বড় প্রকল্প, কমবে যানজট-জলাবদ্ধতা ◈ কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের অব্যবহৃত জমিতে ৫৪৬১ মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের সম্ভাবনা বাংলাদেশের ◈ কক্সবাজার সমুদ্রসৈকতের ৩০০-৫০০ মিটারের মধ্যে স্থাপনা নির্মাণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত সরকারের ◈ ‘কোনো চিন্তা করিস না, কয়েকদিনের মধ্যে সব ঠিক হয়ে যাবে: এক স্বজন নারীকে সাঈদ খোকনের আশ্বাস

প্রকাশিত : ৩০ নভেম্বর, ২০২৬, ১২:২২ রাত
আপডেট : ৩০ নভেম্বর, ২০২৬, ১২:২২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এনআইডি সংশোধনের নামে হোয়াটসঅ্যাপ-মেসেঞ্জারে প্রতারণা, সতর্ক করল তথ্য অধিদপ্তর

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধন করে দেওয়ার নামে একটি প্রতারক চক্র কৌশলে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নিচ্ছে। এ ধরনের অনলাইন প্রতারণা সম্পর্কে জনসাধারণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে তথ্য অধিদপ্তর। রবিবার (২৯ নভেম্বর) এক বার্তায় এই আহ্বান জানানো হয়।

এতে বলা হয়, জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধন করে দেওয়ার নামে হোয়াটসঅ্যাপ ও ফেসবুক মেসেঞ্জারে প্রতারণার মাধ্যমে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নিচ্ছে একটি চক্র। এ ক্ষেত্রে প্রতারক চক্রের সদস্যরা নিজেদের নির্বাচন কমিশনের কর্মকর্তা হিসেবে পরিচয় দিচ্ছে।

এমনকি কোনো কোনো ক্ষেত্রে তারা নির্বাচন কমিশন সচিবালয়ের কর্মকর্তাদের ব্যক্তিগত ছবিও ব্যবহার করছে। এ ধরনের অনলাইন প্রতারণা সম্পর্কে সতর্ক থাকার জন্য জনসাধারণের প্রতি আহ্বান জানিয়েছে তথ্য অধিদপ্তর। 

  • সর্বশেষ