শিরোনাম
◈ কক্সবাজার সমুদ্রসৈকতের ৩০০-৫০০ মিটারের মধ্যে স্থাপনা নির্মাণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত সরকারের ◈ ‘কোনো চিন্তা করিস না, কয়েকদিনের মধ্যে সব ঠিক হয়ে যাবে: এক স্বজন নারীকে সাঈদ খোকনের আশ্বাস ◈ মালয়েশিয়ার অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতিতে স্থগিত আনোয়ার ইব্রাহিমের বাংলাদেশ সফর: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ উড্ডয়নের আগে চাকা থেকে ধোঁয়া, শাহজালালে ইউএস-বাংলার জেদ্দাগামী ফ্লাইট বাতিল ◈ এইচএসসির ফল বিপর্যয়, ২২ শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষকে তলব ◈ এশিয়ার দেশগুলোর সঙ্গে বাড়ছে বাণিজ্য ঘাটতি ◈ দ্বিতীয় টে‌স্টের তৃতীয় দিন ভারত প‌ড়ে‌ছে আ‌রো বিপ‌দে ◈ অস্থিতিশীল পরিস্থিতিতে বিদ্যুৎকেন্দ্রসহ গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা জোরদারের নির্দেশ বিপিডিবির ◈ প্রধানমন্ত্রীর কার্যালয়ের ১৫০ টাকার খাবার বাতিলের দাবিতে আইনি নোটিস, ১০ দিনের আলটিমেটাম ◈ জুলাই সনদ ও গণভোট বাস্তবায়ন ছাড়া জাতীয় ঐক্য হবে না: জামায়াতে ইসলামী

প্রকাশিত : ২৯ নভেম্বর, ২০২৬, ০৭:২৬ বিকাল
আপডেট : ২৯ নভেম্বর, ২০২৬, ০৭:২৭ বিকাল

প্রতিবেদক : মনিরুল ইসলাম

‘কোনো চিন্তা করিস না, কয়েকদিনের মধ্যে সব ঠিক হয়ে যাবে: এক স্বজন নারীকে সাঈদ খোকনের আশ্বাস

রিমান্ড শুনানিতে কাঠগড়ায় দাঁড়িয়েছিলেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা সাঈদ খোকন। এসময় এজলাসে থাকা তার স্বজন এক নারীকে তিনি বলছিলেন, ‘কোনো চিন্তা করিস না। কয়েকদিনের মধ্যে সব ঠিক হয়ে যাবে।’ পরে আরেক তরুণকে কাছে ডেকে নেন তিনি। তাকে কাঁদতে দেখে সান্ত্বনা দিয়ে বলেন, ‘স্ট্রং হও।’

জুলাই হত্যাকাণ্ডের এক মামলায় দুই দফা রিমান্ড শেষে আজ রবিবার ঢাকার মহানগর হাকিম রিপন হোসেেনর আদালতে হাজির করা হয়েছিল সাঈদ খোকনকে। তখনই তিনি ঘনিষ্ঠদের উদ্দেশে এই বার্তা দেন। শুনানি শেষে তাকে আরেক দফায় রিমান্ডে পাঠিয়েছেন আদালত।

‘সব কিছু ঠিক হয়ে যাবে’ বলে সাঈদ খোকন কী বোঝাতে চেয়েছেন, তা স্পষ্ট করেননি। তিনি কথাটি বলেছেন এমন এক সময়ে, যখন তার দলের নেত্রী শেখ হাসিনা ভারত থেকে ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা দেওয়ার পর দেশের রাজনৈতিক অঙ্গনে অস্থিরতা চলছে। আজও আওয়ামী লীগের ডাকা লকডাউনকে কেন্দ্র করে শরীয়তপুরে সংঘর্ষে দুজন প্রাণ হারান।

অবিভক্ত ঢাকার প্রথম নির্বাচিত মেয়র মোহাম্মদ হানিফের ছেলে সাঈদ খোকন ছিলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রথম মেয়র। ২০২৪ সালের জুলাই অভ্যুত্থানের আগ পর্যন্ত তিনি ছিলেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য।

Advertisement

আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য সাঈদ খোকন অভ্যুত্থানের পর গত দুই বছরের বেশি সময় ছিলেন অন্তরালে। গত ১৭ নভেম্বর এসআরবি তাকে ঢাকার বারিধারা এলাকার একটি বাসা থেকে আটকের পর তাকে গ্রেপ্তার দেখানো হয় জুলাই অভ্যুত্থানের সময় কিশোর আবদুল মোতালেব হত্যামামলায়।

প্রথম দফায় সাত দিনের রিমান্ডে নেওয়া হয়েছিল সাঈদ খোকনকে, এরপর নেওয়া হয় আর পাঁচ দিনের রিমান্ডে। তৃতীয় দফায় আরো পাঁচ দিনের জন্য রিমান্ডে চেয়ে সাঈদ খোকনকে আদালতে আনেন মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক সুজন হক।

আবেদনে তিনি বলেন, দুই দফায় জিজ্ঞাসাবাদে সাঈদ খোকন মামলার মূল রহস্য এড়িয়ে বিভিন্ন সময় বিভিন্ন তথ্য দিয়ে তদন্তকারীদের বিভ্রান্ত করার চেষ্টা করেন। পলাতক আসামিদের অবস্থান সম্পর্কে জানতে চাইলে অধিকাংশ ক্ষেত্রে নীরব থাকেন।

২০২৪ সালের জুলাইয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে সাঈদ খোকন অর্থ ও অস্ত্রের জোগানদাতা হিসেবে ভূমিকা পালন করেন বলে দাবি করেন তদন্ত কর্মকর্তা। তিনি বলেন, সাঈদ খোকনের নির্দেশেই ছাত্রলীগ (বর্তমানে নিষিদ্ধ), যুবলীগসহ আওয়ামী লীগের (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা ধানমন্ডি ও আশপাশের এলাকায় ব্যাপক হামলা ও ধ্বংসযজ্ঞ চালায়।

এরপর আত্মগোপনে থেকেও সাঈদ খোকন ঢাকার বিভিন্ন স্থানে আওয়ামী লীগের ঝটিকা মিছিল নামাতে এবং পলাতক শীর্ষ নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ রেখে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির পরিকল্পনা করছিলেন বলেও দাবি করে তদন্ত কর্মকর্তা।

রিমান্ড আবেদনে বলা হয়, সাঈদ খোকনের দেওয়া তথ্য যাচাই এবং মামলার সঙ্গে জড়িত পলাতক আসামিদের গ্রেপ্তার, ঘটনায় ব্যবহৃত অস্ত্র উদ্ধার ও ঝটিকা মিছিলে অংশগ্রহণকারীদের শনাক্ত করতে তাকে পুনরায় জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।

আদালতে রিমান্ডের পক্ষে যুৃক্তি তুলে ধরেন রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমর ফারুক ফারুকী। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত দুই দিন রিমান্ডের আদেশ দেন।

২০২৪ সালের ৪ আগস্ট ঢাকার জিগাতলা বাস স্ট্যান্ড এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে গুলিবর্ষণ হলে আবদুল মোতালেব নামের এক কিশোর মারা যায়। আওয়ামী লীগ সরকার পতনের পর ২০২৪ সালের ২৬ আগস্ট মোতালেবের বাবা আব্দুল মতিন বাদী হয়ে ধানমন্ডি থানায় হত্যা মামলা করেন।

মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, ওই সরকারের মন্ত্রী ও আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ ১৭৬ জনকে আসামি করা হয়। আসামির তালিকায় ২৯ ক্রমিকে ছিল সাঈদ খোকনের নাম। সূত্র: আগামির সময়

  • সর্বশেষ