শিরোনাম
◈ দ্বিতীয় টে‌স্টের তৃতীয় দিন ভারত প‌ড়ে‌ছে আ‌রো বিপ‌দে ◈ অস্থিতিশীল পরিস্থিতিতে বিদ্যুৎকেন্দ্রসহ গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা জোরদারের নির্দেশ বিপিডিবির ◈ প্রধানমন্ত্রীর কার্যালয়ের ১৫০ টাকার খাবার বাতিলের দাবিতে আইনি নোটিস, ১০ দিনের আলটিমেটাম ◈ জুলাই সনদ ও গণভোট বাস্তবায়ন ছাড়া জাতীয় ঐক্য হবে না: জামায়াতে ইসলামী ◈ পদ্মা সেতুতে মোটরসাইকেল দুর্ঘটনা, তরুণীর মরদেহ ফেলে পালালেন চালক ◈ পদ্মা সেতু এলাকায় সংঘর্ষের পর পরিস্থিতি শান্ত, সেনা মোতায়েনের পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ কক্সবাজারের ইনানী সেই গ্যাসকূপে ফের বিস্ফোরণ, বাপেক্সের ৭ কর্মী দগ্ধ ও আহত ◈ ফজরের নামাজে মসজিদে উপচে পড়া ভিড়, আফ্রিকা থেকে মধ্যপ্রাচ্যে ছড়াচ্ছে ‘মেন অব ফজর’ উদ্যোগ ◈ সোমবার জাপানি কনসোর্টিয়ামের সাথে তৃতীয় টার্মিনালের কনসেশন চুক্তি, ২০২৮-এর ফেব্রুয়ারিতে পূর্ণাঙ্গ অপারেশন ◈ পদ্মা সেতুর জাজিরা প্রান্তে নিষিদ্ধ আ.লীগের তাণ্ডব, ৫ শতাধিক ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগ

প্রকাশিত : ২৯ নভেম্বর, ২০২৬, ০৫:৪৬ বিকাল
আপডেট : ২৯ নভেম্বর, ২০২৬, ০৫:৪৮ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তুমি আমার ‘পোলট্রি মুরগি’, আমি তোমার... প্রেমময় ব্যানারে সয়লাব শহর, ঘটনা কী?

ভালোবাসার মানুষকে কত নামেই না ডাকে সবাই! যার মূল উদ্দেশ্য প্রিয়জনকে বিশেষ অনুভূতি দেওয়া। আবার সঙ্গী যদি অভিমান করে, তবে তো কথাই নেই। সেই মান ভাঙাতে অনেক কিছুই নির্দ্বিধায় করে ফেলে প্রেমিক মন। কিন্তু তাই বলে প্রিয়জনের কাছে ক্ষমা চাইতে পুরো শহরে ব্যানার! এমন ঘটনা সচরাচর কমই দেখা যায়। তবে এবার তেমনই এক ব্যতিক্রমী কাণ্ড দেখা গেছে সিরাজগঞ্জে। তাও আবার ব্যানারে সঙ্গীকে সম্বোধন করা হয়েছে ‘পোলট্রি মুরগি’ বলে।

ঘটনার সূত্রপাত সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি ব্যানারকে কেন্দ্র করে। ব্যানারে লেখা রয়েছে, ‘আই অ্যাম সরি পোলট্রি মুরগি।’ নিচে প্রেরক হিসেবে লেখা, ‘পার্সোনাল গরু’। স্বাভাবিকভাবেই ব্যানারটি ঘিরে নেটিজেনদের মধ্যে ব্যাপক কৌতূহল তৈরি হয়েছে। সবার মনেই প্রশ্ন, এর নেপথ্যে কে? জানা গেছে, এই ব্যানার টানানোর পেছনে রয়েছেন সিরাজগঞ্জের এক তরুণ। ব্যানারের লেখা থেকেই স্পষ্ট, প্রিয় মানুষ তার ওপর অভিমান করেছে। আর সেই অভিমান ভাঙাতেই তার এমন অভিনব আয়োজন, যা নেটিজেনদের নজর কেড়েছে।

ব্যানারটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর মন্তব্যের ঘরে মিশ্র ও মজার সব প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ বিষয়টি নিয়ে হাস্যরস করেছেন, আবার কেউ এই যুগলকে শুভকামনা জানিয়েছেন। একজন মন্তব্য করেছেন, ‘এমন ভালোবাসার গরু আর অভিমানী মুরগিতে ভরে উঠুক সিরাজগঞ্জ। প্রেম থাকুক, মান-অভিমান থাকুক। ভালোবাসার শহর সিরাজগঞ্জ ভালোবাসায় থাকুক।’ আরেকজন লিখেছেন, ‘ভালোবাসায় অভিমান থাকবে, ভুল বোঝাবুঝি থাকবে, আবার সেই অভিমান ভাঙানোর চেষ্টাও থাকবে। এটাই তো সুন্দর!’ ব্যস্ত ও জটিল সময়ে এমন সরল ও খুনসুটিভরা ভালোবাসার প্রকাশ ছুঁয়ে গেছে অনেকের মন। উৎস: সংবাদ প্রতিদিন ইন।

  • সর্বশেষ