শিরোনাম
◈ পদ্মা সেতুতে মোটরসাইকেল দুর্ঘটনা, তরুণীর মরদেহ ফেলে পালালেন চালক ◈ পদ্মা সেতু এলাকায় সংঘর্ষের পর পরিস্থিতি শান্ত, সেনা মোতায়েনের পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ কক্সবাজারের ইনানী সেই গ্যাসকূপে ফের বিস্ফোরণ, বাপেক্সের ৭ কর্মী দগ্ধ ও আহত ◈ ফজরের নামাজে মসজিদে উপচে পড়া ভিড়, আফ্রিকা থেকে মধ্যপ্রাচ্যে ছড়াচ্ছে ‘মেন অব ফজর’ উদ্যোগ ◈ সোমবার জাপানি কনসোর্টিয়ামের সাথে তৃতীয় টার্মিনালের কনসেশন চুক্তি, ২০২৮-এর ফেব্রুয়ারিতে পূর্ণাঙ্গ অপারেশন ◈ পদ্মা সেতুর জাজিরা প্রান্তে নিষিদ্ধ আ.লীগের তাণ্ডব, ৫ শতাধিক ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগ ◈ বাংলাদেশে ফেরার প্রস্তুতি, যে ২ স্থলসীমান্তে নজর শেখ হাসিনার ◈ তাবলিগের কাজে ২৯৮ বিদেশিকে ১২০ দিনের ভিসা দিচ্ছে সরকার, মানতে হবে যেসব শর্ত ◈ ‘সবাই ফাউল করতে নামলে নির্বাচন পরিচালনা কঠিন’, রাজনৈতিক দলগুলোকে সিইসির বার্তা ◈ বিমান অবতরণের মুহূর্তে যুক্তরাষ্ট্রে ৫ মাত্রার ভূমিকম্প, অতঃপর যা ঘটল (ভিডিও)

প্রকাশিত : ২৯ নভেম্বর, ২০২৬, ০২:৩৩ দুপুর
আপডেট : ২৯ নভেম্বর, ২০২৬, ০২:৩৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পদ্মা সেতুতে মোটরসাইকেল দুর্ঘটনা, তরুণীর মরদেহ ফেলে পালালেন চালক

পদ্মা সেতুর মাওয়া প্রান্তে মোটরসাইকেল দুর্ঘটনায় অজ্ঞাতপরিচয় এক তরুণীর (১৮ বছর) নিহত হয়েছেন। দুর্ঘটনার পর তাকে সেতুতে ফেলে চালক পালিয়ে গেছেন।

শনিবার (২৯ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে পদ্মা সেতুর ৯ নম্বর পিলারের কাছে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ এখনো নিহত তরুণীর পরিচয় শনাক্ত করতে পারেনি। 

পুলিশ জানায়, নিহত ওই তরুণী মোটরসাইকেলের আরোহী ছিলেন। মোটরসাইকেলটি দুর্ঘটনার কবলে পড়লে চালক তরুণীকে ঘটনাস্থলে ফেলে পালিয়ে যান। পরে পদ্মা সেতু কর্তৃপক্ষের সহযোগিতায় পদ্মা সেতু উত্তর থানা পুলিশ ঘটনাস্থল থেকে তরুণীর মরদেহ উদ্ধার করে।

পদ্মা সেতু উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মোহাম্মদ আক্তার হোসেন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহত তরুণীর বয়স আনুমানিক ১৮ বছর। তবে এখনো তার নাম-পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। পুলিশ পরিচয় শনাক্তে কাজ করছে।

  • সর্বশেষ