শিরোনাম
◈ ডিসেম্বরে শীতকালীন অবকাশে লম্বা ছুটি পাচ্ছে শিক্ষার্থীরা ◈ চট্টগ্রামে ঢাকাগামী ট্রেনের বগিতে আগুন, যাত্রী না থাকায় বড় দুর্ঘটনা এড়ানো গেল ◈ গ্যাস সংকট মোকাবিলায় ৭ কূপ খনন করছে সরকার, মার্চের মধ্যে দৈনিক সরবরাহ বাড়তে পারে ৯১ মিলিয়ন ঘনফুট ◈ পাইপলাইন মেরামতে দক্ষিণ কেরানীগঞ্জ-জিনজিরাসহ ৭ এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ, ভোগান্তিতে গ্রাহকরা ◈ তূর্যের মৃত্যুতে শোক রাশেদ খাঁনের, শারমিনের প্যারোলে মুক্তিতে সরকারের বাধা ছিল না ◈ পূর্বধলায় যুবদল নেতাকে কুপিয়ে জখমের অভিযোগ, সাবেক এমপিসহ আ.লীগ নেতাদের চার বাড়িতে হামলা-আগুন ◈ সোমালিয়া উপকূলে মাঝ সমুদ্রে বাণিজ্যিক জাহাজে জলদস্যুদের সশস্ত্র হামলা, নিরাপদ কক্ষে নাবিকরা ◈ রাজধানীতে এক রাতে তিন বাসে আগুন, মিরপুরের দুই স্থান ও দৈনিক বাংলা মোড়ে অগ্নিসংযোগ ◈ মোল্লাহাটে আবুল খায়ের সেতুতে আওয়ামী লীগ-বিএনপি মুখোমুখি, ধাওয়া-পাল্টা ধাওয়া; পুলিশের ফাঁকা গুলি ◈ কুমিল্লার চৌদ্দগ্রামে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, মহাসড়কে যান চলাচল বন্ধ (ভিডিও)

প্রকাশিত : ২৯ নভেম্বর, ২০২৬, ০৭:৩০ সকাল
আপডেট : ২৯ নভেম্বর, ২০২৬, ০৭:৩১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সীমান্ত সুরক্ষায় ড্রোন-এটিভি নিয়ে বিজিবির বিশেষ টহল

সীমান্তে অবৈধ অনুপ্রবেশ, পুশইন, চোরাচালান ও মানবপাচারসহ সব ধরনের সীমান্ত অপরাধ প্রতিরোধে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি ও টহল কার্যক্রম জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

পঞ্চগড় ব্যাটালিয়নের (১৮ বিজিবি) উদ্যোগে সীমান্তের দুর্গম ও ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে প্রথাগত টহলের পাশাপাশি দিন-রাত ২৪ ঘণ্টার এই বিশেষ নজরদারি চালানো হচ্ছে।

১৮ বিজিবি সূত্র জানায়, সীমান্তের আকাশপথে সার্বক্ষণিক পর্যবেক্ষণের জন্য ব্যবহার করা হচ্ছে ড্রোন। একইসঙ্গে স্থলভাগের দুর্গম ও ঝুঁকিপূর্ণ পথে দ্রুত টহল পরিচালনার জন্য নামানো হয়েছে বিশেষায়িত যানবাহন অল-টেরেইন ভেহিকেল (এটিভি)।

প্রযুক্তিগত নজরদারির পাশাপাশি সীমান্ত অপরাধ দমনে স্থানীয় বাসিন্দাদের সম্পৃক্ত করার উদ্যোগ নিয়েছে বিজিবি। এর অংশ হিসেবে সীমান্তবর্তী এলাকাগুলোতে নিয়মিত মাইকিং ও স্থানীয় জনগণকে নিয়ে জনসচেতনতামূলক সভা আয়োজন করা হচ্ছে। এসব সভার মাধ্যমে অবৈধ অনুপ্রবেশ, চোরাচালান ও মানবপাচারের ক্ষতিকর দিক তুলে ধরে সাধারণ মানুষকে সচেতন করা হচ্ছে এবং সীমান্ত সুরক্ষায় তাদের সহযোগিতা বাড়ানো হচ্ছে।

এ বিষয়ে পঞ্চগড় ব্যাটালিয়নের (১৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ মোহাম্মদ কায়েস জানান, সীমান্তের সার্বিক সুরক্ষা নিশ্চিত করা এবং সীমান্তবর্তী এলাকার জনগণের জানমাল ও নিরাপত্তায় বিজিবি সর্বদা সতর্ক, সজাগ ও দায়িত্বশীল ভূমিকা পালন করছে। অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান প্রতিরোধে এ ধরনের আধুনিক নজরদারি, টহল ও জনসচেতনতামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

  • সর্বশেষ