শিরোনাম
◈ ডিসেম্বরে শীতকালীন অবকাশে লম্বা ছুটি পাচ্ছে শিক্ষার্থীরা ◈ চট্টগ্রামে ঢাকাগামী ট্রেনের বগিতে আগুন, যাত্রী না থাকায় বড় দুর্ঘটনা এড়ানো গেল ◈ গ্যাস সংকট মোকাবিলায় ৭ কূপ খনন করছে সরকার, মার্চের মধ্যে দৈনিক সরবরাহ বাড়তে পারে ৯১ মিলিয়ন ঘনফুট ◈ পাইপলাইন মেরামতে দক্ষিণ কেরানীগঞ্জ-জিনজিরাসহ ৭ এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ, ভোগান্তিতে গ্রাহকরা ◈ তূর্যের মৃত্যুতে শোক রাশেদ খাঁনের, শারমিনের প্যারোলে মুক্তিতে সরকারের বাধা ছিল না ◈ পূর্বধলায় যুবদল নেতাকে কুপিয়ে জখমের অভিযোগ, সাবেক এমপিসহ আ.লীগ নেতাদের চার বাড়িতে হামলা-আগুন ◈ সোমালিয়া উপকূলে মাঝ সমুদ্রে বাণিজ্যিক জাহাজে জলদস্যুদের সশস্ত্র হামলা, নিরাপদ কক্ষে নাবিকরা ◈ রাজধানীতে এক রাতে তিন বাসে আগুন, মিরপুরের দুই স্থান ও দৈনিক বাংলা মোড়ে অগ্নিসংযোগ ◈ মোল্লাহাটে আবুল খায়ের সেতুতে আওয়ামী লীগ-বিএনপি মুখোমুখি, ধাওয়া-পাল্টা ধাওয়া; পুলিশের ফাঁকা গুলি ◈ কুমিল্লার চৌদ্দগ্রামে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, মহাসড়কে যান চলাচল বন্ধ (ভিডিও)

প্রকাশিত : ২৯ নভেম্বর, ২০২৬, ০১:৪৩ রাত
আপডেট : ২৯ নভেম্বর, ২০২৬, ০১:৪৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ডিসেম্বরে শীতকালীন অবকাশে লম্বা ছুটি পাচ্ছে শিক্ষার্থীরা

আসন্ন ডিসেম্বরে লম্বা ছুটিতে যাচ্ছে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান। তবে প্রতিষ্ঠানভেদে ছুটির সময়ে ভিন্নতা রয়েছে। শীতকালীন অবকাশ ও বড়দিন উপলক্ষে লম্বা এই ছুটি উপভোগের সুযোগ তৈরি হয়েছে।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বর্ষপঞ্জি ও ছুটির তালিকা অনুযায়ী, আগামী ২০ ডিসেম্বর থেকে মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়গুলোয় শীতকালীন অবকাশ শুরু হবে। যা শেষ হবে আগামী ২৯ ডিসেম্বর। এর মধ্যে ২৫ ও ২৬ ডিসেম্বর (শুক্র ও শনিবার) বন্ধ থাকবে প্রাথমিক বিদ্যালয়। এ ছাড়া ২৫ ডিসেম্বর যীশু খ্রিস্টের জন্মদিন উপলক্ষে (বড় দিন) ছুটি থাকবে।

এদিকে সরকারি ও বেসরকারি কলেজের ২০২৬ সালের ছুটির তালিকা অনুযায়ী, আগামী ১৭ ডিসেম্বর থেকে সরকারি ও বেসরকারি কলেজগুলোয় শীতকালীন অবকাশ শুরু হবে। যা শেষ হবে আগামী ৩১ ডিসেম্বর। এর মধ্যে ২৫ ডিসেম্বর যীশু খ্রিস্টের জন্মদিন উপলক্ষে (বড় দিন) ছুটি থাকবে। এ ছাড়া এই সময়ের মধ্যে ১৮-১৯ ডিসেম্বর এবং ২৫-২৬ ডিসেম্বর সাপ্তাহিক ছুটি থাকছে। তবে লম্বা এই ছুটি শুরুর আগের দিন ১৬ ডিসেম্বর বিজয় দিবসের ছুটিও থাকবে।

অন্যদিকে মাদরাসার ছুটির তালিকা অনুযায়ী, আগামী ১৩ ডিসেম্বর থেকে ২৪ ডিসেম্বর পর্যন্ত সরকারি আলিয়া মাদরাসা এবং বেসরকারি ইবতেদায়ী, দাখিল, আলিম, ফাজিল ও কামিল মাদরসাগুলোয় শীতকালীন অবকাশ, বিজয় দিবস, বিশ্ব আরবি ভাষা দিবস ও ঈসা (আ.) এর জন্মদিন উপলক্ষে ছুটি থাকবে। তবে এই ছুটি শুরু আগে ও পরে দুই দিন করে সাপ্তাহিক ছুটি থাকবে।

  • সর্বশেষ