শিরোনাম
◈ মোল্লাহাটে আবুল খায়ের সেতুতে আওয়ামী লীগ-বিএনপি মুখোমুখি, ধাওয়া-পাল্টা ধাওয়া; পুলিশের ফাঁকা গুলি ◈ কুমিল্লার চৌদ্দগ্রামে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, মহাসড়কে যান চলাচল বন্ধ (ভিডিও) ◈ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের ঢাকা সফর স্থগিত ◈ মিয়ানমারে স্কুল ও বৌদ্ধবিহারে জান্তার বিমান হামলা, শিশু-শিক্ষার্থীসহ নিহত অন্তত ৩০ ◈ শেখ হাসিনা ও আওয়ামী লীগের কবর হোক জনগণের মন থেকে: তথ্য উপদেষ্টা ◈ শেখ হাসিনাকে দেশে ফেরানোর দাবিতে বাংলাদেশে কেন সহিংসতা, ভারতের ভূমিকা নিয়ে কেন আলোচনা? ◈ গোপালগঞ্জের শিক্ষার্থীদের পরীক্ষা নেব কীভাবে দুশ্চিন্তায় আছি: শিক্ষামন্ত্রী ◈ গুলির মুখে ইরানের আকাশসীমা থেকে সরে যেতে বাধ্য হয়েছে মার্কিন এফ-১৬ যুদ্ধবিমান ◈ মিস ইউনিভার্সে মূল মুকুট না জিতেও দুই বিভাগে সেরা বাংলাদেশের সামিরা খান মাহি ◈ মুশ‌ফিকুর র‌হিম অবসরে যাচ্ছেন, ঘোষণা দিলেন বি‌সি‌বি সভাপ‌তি তামিম ইকবাল

প্রকাশিত : ২৯ নভেম্বর, ২০২৬, ১২:৩৪ রাত
আপডেট : ২৯ নভেম্বর, ২০২৬, ১২:৩৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মোল্লাহাটে আবুল খায়ের সেতুতে আওয়ামী লীগ-বিএনপি মুখোমুখি, ধাওয়া-পাল্টা ধাওয়া; পুলিশের ফাঁকা গুলি

বাগেরহাটের খুলনা-মাওয়া মহাসড়কের মোল্লাহাট উপজেলার আবুল খায়ের সেতুর গোপালগঞ্জ অংশে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ এবং বাগেরহাট অংশে বিএনপির নেতাকর্মীরা অবস্থান নিয়েছে। দুই দল মুখোমুখি অবস্থানে থাকলেও কোনো সংঘর্ষের ঘটনা ঘটেনি।

তবে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুড়েছে।
শনিবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় মধুমতি নদীর ওপর অবস্থিত আবুল খায়ের সেতু এলাকায় এ ঘটনা ঘটে। 

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, গোপালগঞ্জ থেকে আওয়ামী লীগের একটি মিছিল দেশীয় লাঠিসোঁটা নিয়ে মোল্লাহাটের দিকে এলে নদীর এপারে অবস্থান নেওয়া স্থানীয় বিএনপির নেতাকর্মীরা তাদের ধাওয়া দেয়।

এ সময় উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ও ধাওয়া-পাল্টা ধাওয়ার সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে বলে জানা গেছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত মোল্লাহাট এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

বিএনপি কেন্দ্রীয় কমিটির সদস্য বিএনপি নেতা অ্যাডভোকেট অহিদুজ্জামান দিপু বলেন, আমাদের লোকজন প্রস্তুত রয়েছে যাতে আওয়ামী সন্ত্রাসীরা মোল্লাহাট উপজেলাতে ঢুকতে না পারে। আমাদের নেতাকর্মীদের নির্দেশনা রয়েছে যেকোনো মূল্যে তাদের প্রতিহত করা হবে। 

বাগেরহাট জেলার পুলিশ সুপার (এসপি) মো. জামিরুল ইসলাম বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। বর্তমানে দুই পক্ষ সরে গিয়েছে। ওই স্থানে পুলিশ মোতায়ন করা রয়েছে। 

  • সর্বশেষ