শিরোনাম
◈ ঢাকাসহ ৬ জেলায় ১০৯ প্লাটুন বিজিবি মোতায়েন, প্রস্তুত আরও ৪ প্লাটুন ◈ লিও‌নেল মে‌সি আর্জেন্টিনায় বন্ধুর বিদায়ী ম্যাচে খেলবেন  ◈ রিয়াল মা‌দ্রিদ ও বা‌র্সেলোনা বিশ্বকাপ ফাইনাল নিজেদের মাঠে চায়, বাধা মরক্কো  ◈ ১২ মাসের কারাদণ্ড ফুটবলার রাহিম স্টার্লিংয়ের ◈ সময়মতো শ্রেণিকক্ষে শিক্ষককে না পেলে ছবি তুলে পাঠিয়ে দেবে : শিক্ষামন্ত্রী ◈ যুক্তরাজ্যে বাংলাদেশের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে মুখোশধারীদের মহড়া ◈ বাজারে বাড়ল সয়াবিন তেলের দাম, পাঁচ লিটারের বোতল ১ হাজার ১৫ টাকা ◈ গোপালগঞ্জে সন্দেহজনক লেনদেনে এমএফএস অ্যাকাউন্ট বন্ধ, যা জানাল বাংলাদেশ ব্যাংক ◈ রাজধানীতে পৃথক স্থানে তিন বাসে আগুন, সন্ধ্যা থেকে রাত পর্যন্ত আতঙ্ক ◈ যুক্তরাষ্ট্রে ভিসা ও গ্রিন কার্ড স্পনসরশিপ বন্ধ করছে আইবিএম, বিপাকে হাজারো ভারতীয় কর্মী

প্রকাশিত : ২৭ নভেম্বর, ২০২৬, ১০:৪৮ দুপুর
আপডেট : ২৭ নভেম্বর, ২০২৬, ১০:৫৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জিশানের জন্য মহাকাশে শতাধিক হালাল খাবার প্রস্তুত করল চীন

চীনের তিয়ানগং মহাকাশ স্টেশন তার প্রথম বিদেশি অতিথির জন্য বিশেষ হালাল মেনু তৈরি করেছে। রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিজিটিএন জানিয়েছে, পাকিস্তানের নভোচারী মুহাম্মদ জিশান আলির জন্য ১০০-র বেশি রকমের খাবার রাখা হয়েছে। এর মধ্যে আছে গরুর নিহারি, ভেড়ার কোরমা, ছোলার তরকারি ও বাটার চিকেন।

টাইমস অব ইন্ডিয়ার খবর অনুযায়ী, চায়না অ্যাস্ট্রোনট রিসার্চ অ্যান্ড ট্রেনিং সেন্টার সাতটি পাকিস্তানি ধাঁচের খাবার তৈরি করেছে। মহাকাশযাত্রার পুষ্টির চাহিদা মেটানো হয়েছে এসব খাবারে। সঙ্গে মানা হয়েছে হালাল খাবার তৈরির মান।

চীনা রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিজিটিএন জানিয়েছে, হালাল মেন্যুতে আছে ১০০-র বেশি রকমের খাবার। স্টেশনে থাকা ছয় নভোচারীর জন্য স্বাগত নৈশভোজের আয়োজন হয়। নতুন দলটি আগে থেকে কক্ষপথে থাকা সহকর্মীদের সঙ্গে যোগ দেওয়ায় এ আয়োজন করা হয়।

গবেষকেরা জিশানের পছন্দের কথা মাথায় রেখেছেন। তিনি হলুদ ও কারির মসলা পছন্দ করেন। কয়েক দফা পরীক্ষার পর রান্নার পদ্ধতি ঠিক করা হয়েছে।

Advertisement

শুরুতে এই মেন্যুতে পাকিস্তানি দুধ চা ছিল। তবে চীনে কয়েক মাসের প্রশিক্ষণে জিশানের স্বাদ বদলে গেছে। তিনি বাড়তি চীনা কালো চা ও ভাত চেয়েছেন।

জিশানের আসার কথা মাথায় রেখেই এ বাড়তি প্রস্তুতি নেওয়া হয়। বুধবার তিনি শেনঝৌ-২৪ মহাকাশযানে চড়ে চীনের মহাকাশ স্টেশনে ঢোকেন। এই স্টেশনে ঢোকা প্রথম বিদেশি নভোচারী তিনিই।

তিন সদস্যের দলে আছেন চীনের কমান্ডার তাং হংবো ও ফ্লাইট ইঞ্জিনিয়ার উ ইয়ি। তারা সবাই চীনের উত্তর-পশ্চিমের জিউচুয়ান স্যাটেলাইট লঞ্চ সেন্টার থেকে মহাকাশে যান।

তিয়ানগংয়ে এর আগেও নভোচারীরা একসঙ্গে খেয়েছেন। একবার স্টেশনের হট-এয়ার ওভেনে বারবিকিউও তৈরি হয়েছিল।

  • সর্বশেষ