শিরোনাম
◈ সময়মতো শ্রেণিকক্ষে শিক্ষককে না পেলে ছবি তুলে পাঠিয়ে দেবে : শিক্ষামন্ত্রী ◈ যুক্তরাজ্যে বাংলাদেশের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে মুখোশধারীদের মহড়া ◈ বাজারে বাড়ল সয়াবিন তেলের দাম, পাঁচ লিটারের বোতল ১ হাজার ১৫ টাকা ◈ গোপালগঞ্জে সন্দেহজনক লেনদেনে এমএফএস অ্যাকাউন্ট বন্ধ, যা জানাল বাংলাদেশ ব্যাংক ◈ রাজধানীতে পৃথক স্থানে তিন বাসে আগুন, সন্ধ্যা থেকে রাত পর্যন্ত আতঙ্ক ◈ যুক্তরাষ্ট্রে ভিসা ও গ্রিন কার্ড স্পনসরশিপ বন্ধ করছে আইবিএম, বিপাকে হাজারো ভারতীয় কর্মী ◈ ইউটিউবে আগেই প্রকাশিত প্রশ্ন, পরীক্ষার সঙ্গে মিলে যাওয়ায় স্থগিত বার্ষিক পরীক্ষা ◈ গঙ্গার পানি চুক্তি নবায়নে ভারতের নীরবতা, দুই চিঠির জবাব মেলেনি: পানিসম্পদমন্ত্রী ◈ ১০ লাখ ডলারের বেশি বিদেশি বিনিয়োগ আনলে মিলবে ১.২৫ শতাংশ সরকারি প্রণোদনা, নতুন নীতিমালা জারি ◈ ছয় পরিবর্তন নিয়ে সিঙ্গাপুর যাচ্ছে বাংলাদেশ নারী ফুটবল দল

প্রকাশিত : ২৭ নভেম্বর, ২০২৬, ১০:১৫ দুপুর
আপডেট : ২৭ নভেম্বর, ২০২৬, ১০:১৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আলু বলে খ্যাপানোয় গ্যালারিতে ব্যাট হাতে দর্শককে মারতে গিয়েছিলেন ইনজামাম উল হক

স্পোর্টস ডেস্ক : ক্রিকেট মাঠে ব্যাট হাতে প্রতিপক্ষের বোলারদের শাসন করেছেন। কিন্তু একবার সেই ব্যাট নিয়েই গ্যালারিতে ছুটে গিয়েছিলেন পাকিস্তানের সাবেক অধিনায়ক ইনজামাম-উল-হক। লক্ষ্য ছিলেন এক দর্শক। কারণ, গ্যালারি থেকে তাকে বারবার ‘আলু’ বলে বিদ্রূপ করা হচ্ছিল।

ঘটনাটি ১৯৯৭ সালের ১৪ সেপ্টেম্বর। কানাডার টরন্টোতে ভারত-পাকিস্তানের মধ্যকার সাহারা কাপের দ্বিতীয় ওয়ানডে ম্যাচ চলছিল। সেদিন পাকিস্তানের ব্যাটিং ছিল হতাশাজনক। মাত্র ১১৬ রানেই অলআউট হয়ে যায় দলটি। জবাবে ব্যাট করতে নেমে ভারত ৪৫ রান তুলে ফেলে এক উইকেট হারিয়ে। কিন্তু ম্যাচের উত্তেজনা তখন অন্য জায়গায়। গ্যালারিতে বসে এক দর্শক মেগাফোন দিয়ে ইনজামামকে উদ্দেশ করে একের পর এক কটূক্তি করছিলেন। কখনো ‘মোটা আলু’, কখনো ‘পচা আলু’ বলে খ্যাপানো হচ্ছিল তাকে। আগের দিনও একই দর্শকের কাছ থেকে এমন বিদ্রূপ শুনতে হয়েছিল পাকিস্তানি এই তারকাকে। --‌ডেইলি ক্রিকেট

দীর্ঘ সময় চুপ থাকলেও শেষ পর্যন্ত ধৈর্য হারান ইনজামাম। পানি পানের বিরতির সময় দ্বাদশ খেলোয়াড়কে একটি ব্যাট নিয়ে আসতে বলেন তিনি। এরপর ফিল্ডিংয়ে ফিরে সুযোগ বুঝে ব্যাট হাতে সোজা ছুটে যান গ্যালারির দিকে।

বিষয়টি দেখে হতভম্ব হয়ে যান মাঠের ক্রিকেটাররা। ভারতীয় ক্রিকেটার বিনোদ কাম্বলিও পরে ঘটনাটিকে বিস্ময়কর হিসেবে স্মরণ করেছেন। নিরাপত্তাকর্মীরা দ্রুত ছুটে এসে ইনজামামকে আটকে ফেলেন। তবে তাকে মাঠে ফিরিয়ে আনার পরও আবার গ্যালারির দিকে যাওয়ার চেষ্টা করেছিলেন পাকিস্তানি তারকা।

Advertisement

এ ঘটনায় প্রায় ৪০ মিনিট বন্ধ থাকে খেলা। পরিস্থিতি নিয়ন্ত্রণে দুই দলের অধিনায়ককেও মাঠে নেমে দর্শকদের শান্ত করার অনুরোধ জানাতে হয়। পরে খেলা শুরু হলে সাত উইকেটের জয় তুলে নেয় ভারত।

তবে ম্যাচের ফল ছাপিয়ে আলোচনায় আসে ইনজামামের সেই কাণ্ড। ঘটনার জেরে তাকে পরবর্তী দুই ওয়ানডে থেকে নিষিদ্ধ করেন ম্যাচ রেফারি। কানাডার পুলিশ ইনজামাম ও ওই দর্শককে আটকও করে। পরে দুজনই পরস্পরের বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহার করে নেন।

পরবর্তী সময়ে ইনজামাম জানিয়েছিলেন, শুধু তাকে নিয়ে বিদ্রূপ নয়, তার দেশ, ধর্ম ও পরিবারকে নিয়েও অপমানজনক মন্তব্য করা হচ্ছিল। পাকিস্তানের সাবেক পেসার ওয়াকার ইউনিসও পরে জানান, ভারতীয় অধিনায়ক মোহাম্মদ আজহারউদ্দিনের স্ত্রীকে নিয়েও কটূক্তি করা হয়েছিল।
তবে নিজের আচরণ নিয়ে অনুশোচনাও ছিল ইনজামামের। তার উপলব্ধি ছিল, একজন ক্রিকেটারের কাজ ব্যাট হাতে মাঠে জবাব দেওয়া, গ্যালারিতে গিয়ে দর্শককে জবাব দেওয়া নয়।

  • সর্বশেষ