শিরোনাম
◈ সময়মতো শ্রেণিকক্ষে শিক্ষককে না পেলে ছবি তুলে পাঠিয়ে দেবে : শিক্ষামন্ত্রী ◈ যুক্তরাজ্যে বাংলাদেশের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে মুখোশধারীদের মহড়া ◈ বাজারে বাড়ল সয়াবিন তেলের দাম, পাঁচ লিটারের বোতল ১ হাজার ১৫ টাকা ◈ গোপালগঞ্জে সন্দেহজনক লেনদেনে এমএফএস অ্যাকাউন্ট বন্ধ, যা জানাল বাংলাদেশ ব্যাংক ◈ রাজধানীতে পৃথক স্থানে তিন বাসে আগুন, সন্ধ্যা থেকে রাত পর্যন্ত আতঙ্ক ◈ যুক্তরাষ্ট্রে ভিসা ও গ্রিন কার্ড স্পনসরশিপ বন্ধ করছে আইবিএম, বিপাকে হাজারো ভারতীয় কর্মী ◈ ইউটিউবে আগেই প্রকাশিত প্রশ্ন, পরীক্ষার সঙ্গে মিলে যাওয়ায় স্থগিত বার্ষিক পরীক্ষা ◈ গঙ্গার পানি চুক্তি নবায়নে ভারতের নীরবতা, দুই চিঠির জবাব মেলেনি: পানিসম্পদমন্ত্রী ◈ ১০ লাখ ডলারের বেশি বিদেশি বিনিয়োগ আনলে মিলবে ১.২৫ শতাংশ সরকারি প্রণোদনা, নতুন নীতিমালা জারি ◈ ছয় পরিবর্তন নিয়ে সিঙ্গাপুর যাচ্ছে বাংলাদেশ নারী ফুটবল দল

প্রকাশিত : ২৭ নভেম্বর, ২০২৬, ০৯:২৯ সকাল
আপডেট : ২৭ নভেম্বর, ২০২৬, ০৯:২৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মিস ইউনিভার্সের মঞ্চে ইসরায়েলি সুন্দরীকে এড়িয়ে গেলেন অন্য প্রতিযোগীরা

পুয়ের্তো রিকোর সান জুয়ানে অনুষ্ঠিত ৭৫তম মিস ইউনিভার্স প্রতিযোগিতার মূল মঞ্চে এক বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হয়েছেন ইসরায়েলি প্রতিযোগী ড্যানিয়েল ইয়াবলঙ্কা। গত ২৪ নভেম্বর প্রতিযোগিতার চূড়ান্ত পর্বের উদযাপন চলাকালে অন্য প্রতিযোগীরা তাকে এড়িয়ে চললে মঞ্চে তাকে একাই নাচতে দেখা যায়।ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি আগ্রাসন ও চলমান সংঘাতের জের ধরে বিশ্বজুড়ে সৃষ্ট ক্ষোভের বহিঃপ্রকাশ হিসেবেই সুন্দরী প্রতিযোগিতার মঞ্চেও ইসরায়েলি প্রতিনিধিকে এভাবে বর্জন করা হয়েছে বলে মনে করছেন নেটিজেনরা।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ওই অনুষ্ঠানের একাধিক ভিডিও ফুটেজে দেখা যায়, মঞ্চের উদযাপনের সময় ড্যানিয়েল ইয়াবলঙ্কা নাচছেন এবং আশপাশে থাকা অন্য দেশের প্রতিযোগীদের তার সাথে যোগ দেওয়ার জন্য হাত নেড়ে ইশারা করছেন। কিন্তু তার ডাকে সাড়া না দিয়ে নিকটবর্তী প্রতিযোগীরা তাকে উপেক্ষা করেন এবং সেখান থেকে সরে যান। ফলে বিশাল মঞ্চে অনেকটা নিঃসঙ্গ ও বিচ্ছিন্ন অবস্থায় একাই নাচতে দেখা যায় তাকে।

উল্লেখ্য, এবারের আসরে পুয়ের্তো রিকোর জেনিফার ব্যারেটো মিস ইউনিভার্সের মুকুট জয় করেছেন। অন্যদিকে, ২০০৫ সালের পর প্রথমবারের মতো ইসরায়েলের প্রতিনিধি হিসেবে শীর্ষ ৩০-এ জায়গা করে নিয়েছিলেন ইয়াবলঙ্কা। তবে মূল মঞ্চে তার এই একাকীত্ব ও অন্য প্রতিযোগীদের এড়িয়ে যাওয়ার দৃশ্য অনলাইনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

নেটিজেনদের একটি বড় অংশের মতে, গাজায় চলমান বর্বরতা ও ইসরায়েল-ফিলিস্তিন সংঘাতকে কেন্দ্র করে বিশ্ব জুড়ে যে তীব্র উত্তেজনা বিরাজ করছে,মিস ইউনিভার্সের মঞ্চে অন্য প্রতিযোগীদের এই আচরণ তারই প্রতিফলন। এটিকে ইসরায়েলের প্রতি এক ধরনের নীরব প্রতিবাদ ও প্রত্যাখ্যান হিসেবে দেখছেন অনেকেই।

এর আগে প্রতিযোগিতার ন্যাশনাল কস্টিউম বা জাতীয় পোশাক পর্বেও দর্শকদের তীব্র প্রতিক্রিয়ার মুখে পড়েছিলেন এই ইসরায়েলি সুন্দরী। সে সময় তিনি ইংরেজি, হিব্রু ও আরবি ভাষায় ‘শান্তি’ শব্দটি লেখা একটি পোশাক পরে মঞ্চে এলে উপস্থিত দর্শকদের একাংশ দুয়োধ্বনি দিয়ে ক্ষোভ প্রকাশ করেন। যদিও কারও কারও মতে, মঞ্চের উদযাপনের সময় প্রতিযোগীদের আলাদাভাবে নাচা খুব স্বাভাবিক বিষয়; তবে সামগ্রিক প্রেক্ষাপট বিবেচনায় ইসরায়েলি সুন্দরীর এই নিঃসঙ্গতা আন্তর্জাতিক অঙ্গনে ইসরায়েলের ক্রমবর্ধমান বিচ্ছিন্নতাকেই সামনে নিয়ে এসেছে। 

  • সর্বশেষ