শিরোনাম
◈ লিও‌নেল মে‌সি আর্জেন্টিনায় বন্ধুর বিদায়ী ম্যাচে খেলবেন  ◈ রিয়াল মা‌দ্রিদ ও বা‌র্সেলোনা বিশ্বকাপ ফাইনাল নিজেদের মাঠে চায়, বাধা মরক্কো  ◈ ১২ মাসের কারাদণ্ড ফুটবলার রাহিম স্টার্লিংয়ের ◈ সময়মতো শ্রেণিকক্ষে শিক্ষককে না পেলে ছবি তুলে পাঠিয়ে দেবে : শিক্ষামন্ত্রী ◈ যুক্তরাজ্যে বাংলাদেশের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে মুখোশধারীদের মহড়া ◈ বাজারে বাড়ল সয়াবিন তেলের দাম, পাঁচ লিটারের বোতল ১ হাজার ১৫ টাকা ◈ গোপালগঞ্জে সন্দেহজনক লেনদেনে এমএফএস অ্যাকাউন্ট বন্ধ, যা জানাল বাংলাদেশ ব্যাংক ◈ রাজধানীতে পৃথক স্থানে তিন বাসে আগুন, সন্ধ্যা থেকে রাত পর্যন্ত আতঙ্ক ◈ যুক্তরাষ্ট্রে ভিসা ও গ্রিন কার্ড স্পনসরশিপ বন্ধ করছে আইবিএম, বিপাকে হাজারো ভারতীয় কর্মী ◈ ইউটিউবে আগেই প্রকাশিত প্রশ্ন, পরীক্ষার সঙ্গে মিলে যাওয়ায় স্থগিত বার্ষিক পরীক্ষা

প্রকাশিত : ২৭ নভেম্বর, ২০২৬, ১০:৩৩ দুপুর
আপডেট : ২৭ নভেম্বর, ২০২৬, ১০:৩৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফিফায় সাইবার হামলা, ঝুঁকিতে ব্যক্তিগত ও ব্যবসায়িক তথ্য

স্পোর্টস ডেস্ক : ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা সাইবার হামলার শিকার হয়েছে। অপরাধমূলক এই হামলায় সংস্থাটির সীমিত পরিমাণ ব্যক্তিগত ও ব্যবসায়িক তথ্য হ্যাকারদের হাতে চলে গেছে। তবে বিশ্বকাপের স্বত্ব বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রির বাতিল হয়ে যাওয়া পরিকল্পনা-সংক্রান্ত কোনো নথিতে হ্যাকাররা প্রবেশ করতে পারেনি বলে জানিয়েছে রয়টার্স।

এক বিবৃতিতে ফিফা জানিয়েছে, তারা অপরাধমূলক সাইবার হামলার শিকার হয়েছে। এতে সংরক্ষিত কিছু ব্যক্তিগত ও ব্যবসায়িক তথ্যে অননুমোদিত প্রবেশ ঘটেছে। অবৈধভাবে তথ্য সংগ্রহ ও প্রকাশের তীব্র নিন্দা জানিয়ে সংস্থাটি বলেছে, ব্যক্তিগত তথ্য প্রকাশ গোপনীয়তার গুরুতর ও অগ্রহণযোগ্য লঙ্ঘন।

তবে হামলাটি কবে চালানো হয়েছে, কতজন ব্যক্তি বা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে কিংবা কী ধরনের ব্যবসায়িক তথ্য হাতছাড়া হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানায়নি ফিফা। রয়টার্সকে দেওয়া তথ্য অনুযায়ী, হামলায় ফিফার কাছে থাকা মোট তথ্যের ০.১ শতাংশেরও কম ক্ষতিগ্রস্ত হয়েছে।

এদিকে গত জুলাইয়ে ব্যাপক সমালোচনার মুখে বিশ্বকাপের স্বত্বের একটি অংশ বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রির পরিকল্পনা বাতিল করেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। পরিকল্পনা অনুযায়ী, বিশ্বকাপসহ ফিফার বিভিন্ন প্রতিযোগিতা পরিচালনার জন্য নতুন একটি প্রতিষ্ঠান গঠনের কথা ছিল।

প্রস্তাবিত ওই প্রতিষ্ঠানের ২০ শতাংশ মালিকানা বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রি করে সর্বোচ্চ ৪২০ কোটি ডলার সংগ্রহের লক্ষ্য নির্ধারণ করেছিল ফিফা। তবে সাইবার হামলায় ওই পরিকল্পনা-সংক্রান্ত কোনো নথি হ্যাকারদের হাতে যায়নি বলে জানিয়েছেন বিষয়টি সম্পর্কে অবগত এক ব্যক্তি।

  • সর্বশেষ