শিরোনাম
◈ আওয়ামী লীগ ঠেকাতে রাজনৈতিক ঐক্যের পথে বিএনপি-জামায়াত-এনসিপি ◈ প্রত্যাহারের নির্দেশের পরও থানা ছাড়েননি দাগনভূঞার ওসি ◈ রিকশার ব্যাটারি ফুরালেও থামে না ব্যবসা, খোলস ভেঙে বিষাক্ত সিসাই হচ্ছে নতুন পণ্য ◈ ১৭ দিন পর পুলিশের আশ্বাসে খুলেছিল ফার্মেসি, প্রকাশ্যে ফার্মেসি মালিকের ছেলেকে গুলি ◈ ডিসেম্বর ঘিরে নাশকতার আশঙ্কা, দেশজুড়ে কঠোর নিরাপত্তা ও গোয়েন্দা নজরদারি জোরদার ◈ রমজানের বাজার নিয়ে সুখবর দিলেন বাণিজ্যমন্ত্রী, নিত্যপণ্যের সরবরাহ পর্যাপ্ত থাকার আশা ◈ যুক্তরাষ্ট্রে বসবাসের পছন্দের শীর্ষ ১০ শহরে মিনিয়াপোলিস, তালিকায় প্রথম শার্লট ◈ বাঘাইছড়ি–মিজোরাম সীমান্তে সন্দেহজনক ড্রোন লক্ষ্য করে বিজিবির গুলি (ভিডিও) ◈ রাজধানীতে এক রাতে ছয় স্থানে ককটেল বিস্ফোরণ, হাতিরপুলে আটক ১ ◈ ডিসেম্বরে ২৬৮ উপজেলায় ফ্যামিলি কার্ড বিতরণ, চার উপজেলায় সরাসরি থাকবেন প্রধানমন্ত্রী

প্রকাশিত : ২৮ নভেম্বর, ২০২৬, ০৯:২১ সকাল
আপডেট : ২৮ নভেম্বর, ২০২৬, ০৯:২১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঢাবির ভর্তি আবেদন শেষ আজ, প্রতি আসনে লড়বেন যত শিক্ষার্থী

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষে ভর্তির আবেদন শেষ হচ্ছে আজ শনিবার (২৮ নভেম্বর)। গতকাল শুক্রবার বেলা ১২টা এ পর্যন্ত পাঁচটি ইউনিটে মোট ২ লাখ ৩৯ হাজার ১৫৮ জন শিক্ষার্থী আবেদন করেছেন। এর মধ্যে সবচেয়ে বেশি আবেদন পড়েছে বিজ্ঞান ইউনিটে। 

অন্যদিকে আসনসংখ্যার তুলনায় সবচেয়ে বেশি প্রতিযোগিতা হবে আইবিএ ইউনিটে। এ ইউনিটে প্রতি আসনের বিপরীতে আবেদন করেছেন ৮৪ জনের বেশি শিক্ষার্থী।

বিশ্ববিদ্যালয়ের ভর্তি-সংক্রান্ত তথ্য অনুযায়ী, বিজ্ঞান ইউনিটে ১ হাজার ৮৯১টি আসনের বিপরীতে আবেদন করেছেন ৯৭ হাজার ২৪৫ জন। সে হিসাবে প্রতি আসনের জন্য লড়বেন ৫১ দশমিক ৪২ জন। কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটে ২ হাজার ৯৩৪টি আসনের বিপরীতে আবেদন পড়েছে ৯৭ হাজার ৫টি। এ ইউনিটে আসনপ্রতি আবেদন ৩৩ দশমিক ৬টি।

ব্যবসায় শিক্ষা ইউনিটে ১ হাজার ৫০টি আসনের বিপরীতে আবেদন করেছেন ২৯ হাজার ৩৪৫ জন।

এ ইউনিটে আসনপ্রতি আবেদন ২৭ দশমিক ৯৪টি। আইবিএ ইউনিটে ১২০টি আসনের বিপরীতে আবেদন করেছেন ১০ হাজার ১২৪ জন। ফলে এ ইউনিটে প্রতি আসনের জন্য প্রতিদ্বন্দ্বিতা করবেন ৮৪ দশমিক ৩৬ জন। অন্যদিকে চারুকলা ইউনিটে ১৩০টি আসনের বিপরীতে আবেদন করেছেন ৫ হাজার ৪৩৯ জন। এ ইউনিটে আসনপ্রতি আবেদন ৪১ দশমিক ৮৩টি।

  • সর্বশেষ