শিরোনাম
◈ বাঘাইছড়ি–মিজোরাম সীমান্তে সন্দেহজনক ড্রোন লক্ষ্য করে বিজিবির গুলি (ভিডিও) ◈ রাজধানীতে এক রাতে ছয় স্থানে ককটেল বিস্ফোরণ, হাতিরপুলে আটক ১ ◈ ডিসেম্বরে ২৬৮ উপজেলায় ফ্যামিলি কার্ড বিতরণ, চার উপজেলায় সরাসরি থাকবেন প্রধানমন্ত্রী ◈ সাজেকে এক মাস ধরে অবরোধ, পর্যটকশূন্যতায় চরম খাদ্যসংকটে পাহাড়ের মানুষ ◈ শুকির বিদায়ী ম্যাচে রবিনিয়োর জোড়া গোলে কিংসের জয় ◈ হেগুনের কাম অইবো শুধু বিএনপি-জামায়াতের মেইন মেইন গোটা দশেক মারি হালাইবো: তাহেরপুত্র বিপ্লবের অডিও ফাঁস ◈ প্যারামিলিটারি বাহিনীর সদস্যসংখ্যায় বিশ্বে শীর্ষে বাংলাদেশ, পেছনে ভারত-চীন: গ্লোবাল ফায়ারপাওয়ারের প্রতিবেদন (ভিডিও) ◈ ইউরোপে তিন বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতি : চাপে সাধারণ মানুষ, ঋণ করে চলছে সংসার ◈ প্রধানমন্ত্রীর সঙ্গে ১১ দল নিয়ে নিরপেক্ষ ভেন্যুতে সংলাপ চায় জামায়াত ◈ আগামী বছর ১ কোটি ১০ লাখ শিশু পাবে মিড ডে মিল: জুবাইদা রহমান

প্রকাশিত : ২৮ নভেম্বর, ২০২৬, ০১:১৬ রাত
আপডেট : ২৮ নভেম্বর, ২০২৬, ০১:২২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাঘাইছড়ি–মিজোরাম সীমান্তে সন্দেহজনক ড্রোন লক্ষ্য করে বিজিবির গুলি (ভিডিও)

রাঙামাটির বাঘাইছড়ি–মিজোরাম সীমান্তবর্তী আকাশে সন্দেহজনক দুটি ড্রোনের উপস্থিতি শনাক্ত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পরে ড্রোন দুটি লক্ষ্য করে গুলি ছোড়েন দায়িত্বে থাকা বিজিবি সদস্যরা।

সংশ্লিষ্ট সূত্র ও ভিডিও ফুটেজে দেখা যায়, রাতের অন্ধকারে সীমান্তের রাবার বাগানসংলগ্ন এলাকায় উজ্জ্বল আলোযুক্ত দুটি ড্রোন উড়তে দেখা যায়। এর মধ্যে একটি ড্রোন সীমান্তের ভেতরের দিকে প্রবেশ করলে বিজিবি সদস্যদের নজরে আসে।

এ সময় বিজিবি সদস্যরা সতর্ক অবস্থান নেন। পরে ঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশে ড্রোন দুটি ভূপাতিত করার উদ্দেশ্যে কয়েক রাউন্ড গুলি ছোড়া হয়।

গুলিবর্ষণের পর ড্রোন দুটি পিছু হটতে শুরু করে এবং একপর্যায়ে সীমান্ত এলাকা ছেড়ে দূরে সরে যায়।

  • সর্বশেষ