শিরোনাম
◈ ইউরোপে তিন বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতি : চাপে সাধারণ মানুষ, ঋণ করে চলছে সংসার ◈ প্রধানমন্ত্রীর সঙ্গে ১১ দল নিয়ে নিরপেক্ষ ভেন্যুতে সংলাপ চায় জামায়াত ◈ আগামী বছর ১ কোটি ১০ লাখ শিশু পাবে মিড ডে মিল: জুবাইদা রহমান ◈ যুক্তরাজ্যের পূর্ব লন্ডনে নাহিদ ইসলামের সংবর্ধনায় হামলা, সিসিটিভি ফুটেজ দেখে ৬ জন গ্রেফতার ◈ বাংলাদেশ থেকে ২৫৪ মিলিয়ন ডলারের জারা-এইচঅ্যান্ডএম পোশাকের অর্ডার যাচ্ছে ভারতে, মুখ ফিরিয়ে নিচ্ছে বৈশ্বিক ব্র্যান্ডগুলো ◈ পাকিস্তানের নারী ক্রিকেটে কেন্দ্রীয় চুক্তিতে বড় প‌রিবর্তন পি‌সি‌বির, ২০ থেকে কমে ৮ জন ◈ দুই বাংলা‌দে‌শি টেস্ট ক্রিকেটে সর্বনিম্ন ব্যাটিং গড়ের তালিকায়  ◈ দ্বিতীয় টেস্ট, প্রথম দিন শে‌ষে ভার‌তের বিরু‌দ্ধে নিউজিল্যান্ড ৫/২৪৬ ◈ অতীত ভুলে পাকিস্তানের সঙ্গে নতুন সম্পর্ক গড়তে চায় বাংলাদেশ : স্পিকার ◈ হামের উপসর্গে এক দিনে ৭ মৃত্যু

প্রকাশিত : ২৭ নভেম্বর, ২০২৬, ০৮:৫৭ রাত
আপডেট : ২৭ নভেম্বর, ২০২৬, ০৮:৫৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইউরোপে তিন বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতি : চাপে সাধারণ মানুষ, ঋণ করে চলছে সংসার

ইউরোপজুড়ে আবারও বাড়ছে জীবনযাত্রার ব্যয়। খাদ্য, বাসস্থান, জ্বালানি ও পরিবহন- সব ক্ষেত্রেই বাড়তি খরচ সামাল দিতে হিমশিম খাচ্ছে সাধারণ মানুষ। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে সংসারের নিত্যপ্রয়োজনীয় ব্যয় মেটাতেও ঋণ নিতে হচ্ছে অনেককে। মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে তেল ও গ্যাস সরবরাহে বিঘ্ন এবং জ্বালানির মূল্যবৃদ্ধি এ সংকটকে আরও তীব্র করেছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৬ সালের অক্টোবরে ইউরোজোনে মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ৪ শতাংশে, যা তিন বছরের মধ্যে সর্বোচ্চ। ২০২৫ সালের ডিসেম্বরে এ হার ছিল ২ শতাংশ। জ্বালানি খাতে মূল্যস্ফীতি বেড়ে হয়েছে ২১ শতাংশ, যা ২০২২ সালের ডিসেম্বরের পর সর্বোচ্চ।

ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, ইউরোজোনের দেশগুলোর মধ্যে লিথুয়ানিয়ায় মূল্যস্ফীতি সর্বোচ্চ ৬ দশমিক ১ শতাংশ। এরপর রয়েছে বুলগেরিয়া ৫ দশমিক ৯ শতাংশ এবং গ্রিস ৫ দশমিক ৭ শতাংশ। ইতালি, সাইপ্রাস, বেলজিয়াম ও ফ্রান্সেও মূল্যস্ফীতি উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

ইউরোস্ট্যাটের তথ্য বলছে, খাদ্য, বাসস্থান, জ্বালানি ও পরিবহনসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য ও সেবার একটি সাধারণ ঝুড়ির দাম ২০০০ সালের তুলনায় এখন ৬৯ শতাংশ বেশি। এর প্রায় দুই-পঞ্চমাংশ বেড়েছে গত চার বছরে। মধ্য ও পূর্ব ইউরোপের দেশগুলোতে মূল্যবৃদ্ধির চাপ সবচেয়ে বেশি। হাঙ্গেরিতে ২০০০ সালের তুলনায় দাম বেড়ে তিন গুণেরও বেশি হয়েছে।

Advertisement

এদিকে জীবনযাত্রার ব্যয় বাড়লেও অনেক দেশের মানুষের আয় সেই অনুপাতে বাড়ছে না। গ্রিসের এক সাংবাদিক জানিয়েছেন, গত দুই বছরে তার মাসিক বেতন ৮০০ ইউরো থেকে বেড়ে ১ হাজার ১০০ ইউরো হলেও সংসার চালাতে এখনও ঋণ নিতে হচ্ছে।

অন্যদিকে মূল্যস্ফীতির চাপে থাকা দেশগুলোর অনেক সরকারেরই নাগরিকদের সহায়তা দেওয়ার সক্ষমতা সীমিত। ইতালি ও গ্রিসের সরকারি ঋণের পরিমাণ তাদের বার্ষিক অর্থনৈতিক উৎপাদনের চেয়েও বেশি। ফ্রান্স, বেলজিয়াম ও যুক্তরাজ্যের ঋণও তাদের জিডিপির বেশি।

বিশেষজ্ঞদের মতে, জ্বালানির উচ্চমূল্য, আবাসন ব্যয় ও ঋণের বোঝা ইউরোপের পরিবারগুলোর ওপর নতুন করে চাপ তৈরি করছে। শীত ঘনিয়ে আসায় অনেক পরিবারকে এখন খাবার ও ঘর গরম রাখার খরচের মধ্যে একটিকে বেছে নিতে হচ্ছে। সূত্র: আল-জাজিরা

  • সর্বশেষ