শিরোনাম
◈ যুক্তরাজ্যের পূর্ব লন্ডনে নাহিদ ইসলামের সংবর্ধনায় হামলা, সিসিটিভি ফুটেজ দেখে ৬ জন গ্রেফতার ◈ বাংলাদেশ থেকে ২৫৪ মিলিয়ন ডলারের জারা-এইচঅ্যান্ডএম পোশাকের অর্ডার যাচ্ছে ভারতে, মুখ ফিরিয়ে নিচ্ছে বৈশ্বিক ব্র্যান্ডগুলো ◈ পাকিস্তানের নারী ক্রিকেটে কেন্দ্রীয় চুক্তিতে বড় প‌রিবর্তন পি‌সি‌বির, ২০ থেকে কমে ৮ জন ◈ দুই বাংলা‌দে‌শি টেস্ট ক্রিকেটে সর্বনিম্ন ব্যাটিং গড়ের তালিকায়  ◈ দ্বিতীয় টেস্ট, প্রথম দিন শে‌ষে ভার‌তের বিরু‌দ্ধে নিউজিল্যান্ড ৫/২৪৬ ◈ অতীত ভুলে পাকিস্তানের সঙ্গে নতুন সম্পর্ক গড়তে চায় বাংলাদেশ : স্পিকার ◈ হামের উপসর্গে এক দিনে ৭ মৃত্যু ◈ শিশুদের সঙ্গে খেলাধুলা ও ভাগাভাগির বার্তা দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ প্রবাসে বাংলাদেশির মৃত্যু হলে মরদেহ দেশে আনার খরচের অর্ধেক দেবে সরকার ◈ কৃষিকে আধুনিক ও বাজারমুখী করতে ১৪ হাজার কোটি টাকার প্রকল্প নিচ্ছে সরকার

প্রকাশিত : ২৭ নভেম্বর, ২০২৬, ০৭:৩৮ বিকাল
আপডেট : ২৭ নভেম্বর, ২০২৬, ০৭:৩৮ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে বিএনপি নেতার নির্বাচনী কার্যালয় উদ্বোধন!

জহিরুল ইসলাম শিবলু, লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরের রায়পুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের উপস্থিতিতে বিএনপি নেতার নির্বাচনী কার্যালয় উদ্বোধন করা হয়েছে। এনিয়ে স্থানীয় বিএনপির নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার দক্ষিণ চরবংশী ইউনিয়নের বটতলী এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দক্ষিণ চরবংশী ইউনিয়ন বিএনপির সভাপতি ও চেয়ারম্যান পদপ্রার্থী হারুনুর রশিদ হাওলাদার এবং ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য পদপ্রার্থী মাসুদ পারভেজের নির্বাচনী কার্যালয় উদ্বোধন উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

স্থানীয় সূত্র ও আওয়ামী লীগ এবং এর অঙ্গসংগঠনের বিভিন্ন কমিটির তালিকা অনুযায়ী, অনুষ্ঠানে উপস্থিত ব্যক্তিদের মধ্যে ছিলেন ওই ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিক বেপারী, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সদস্য মাইন উদ্দিন হাজারী, ৯ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক সামছুদ্দিন সরদার, ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য আবদুল মালেক সর্দার এবং যুবলীগের সদস্য আবদুল হক।

অনুষ্ঠানে উপস্থিত যুবলীগের সদস্য আবদুল হক বলেন, আমরা তো আওয়ামী লীগ করি। এখন আমাদের তো কোনো প্রার্থী নেই। সে জন্য বিএনপিকে সমর্থন দেওয়ার জন্য তাদের অফিসে গিয়েছি।

Advertisement

এদিকে বিএনপির নির্বাচনী কার্যালয় উদ্বোধনের অনুষ্ঠানে আওয়ামী লীগ নেতাকর্মীদের উপস্থিতি নিয়ে স্থানীয় বিএনপির নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে।

তাদের অভিযোগ, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে বিএনপির নির্বাচনী কার্যক্রম পরিচালনা দলের আদর্শ ও রাজনৈতিক অবস্থানের সঙ্গে সাংঘর্ষিক।

এ বিষয়ে দক্ষিণ চরবংশী ইউনিয়ন বিএনপির সভাপতি ও চেয়ারম্যান পদপ্রার্থী হারুনুর রশিদ হাওলাদার বলেন, ‘আমরা অফিস উদ্বোধন করার সময় যাঁরা এসেছেন, তারা নিষ্ক্রিয় আওয়ামী লীগ। তারা ৫ আগস্টের আগে সক্রিয় আওয়ামী লীগ ছিলেন। এখন তারা নিষ্ক্রিয়।

অন্যদিকে ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য পদপ্রার্থী মাসুদ পারভেজ বলেন, তারা ভোটার পর্যায়ের আওয়ামী লীগ। কেউ যদি আমাদের মিটিংয়ে আসে, আমরা তো বের করে দিতে পারি না। তারা আমাদের মিটিংয়ে এসে আমাদের সমর্থন জানিয়েছেন। তারা জাতীয় নির্বাচনেও আমাদের সমর্থন জানিয়েছেন।

নির্বাচনী কার্যালয় উদ্বোধনের অনুষ্ঠানে আওয়ামী লীগ নেতাকর্মীদের উপস্থিতি এবং বিএনপি নেতাদের বক্তব্য ঘিরে স্থানীয় রাজনৈতিক মহলেও আলোচনা চলছে। 

  • সর্বশেষ