শিরোনাম
◈ পাকিস্তানের নারী ক্রিকেটে কেন্দ্রীয় চুক্তিতে বড় প‌রিবর্তন পি‌সি‌বির, ২০ থেকে কমে ৮ জন ◈ দুই বাংলা‌দে‌শি টেস্ট ক্রিকেটে সর্বনিম্ন ব্যাটিং গড়ের তালিকায়  ◈ দ্বিতীয় টেস্ট, প্রথম দিন শে‌ষে ভার‌তের বিরু‌দ্ধে নিউজিল্যান্ড ৫/২৪৬ ◈ অতীত ভুলে পাকিস্তানের সঙ্গে নতুন সম্পর্ক গড়তে চায় বাংলাদেশ : স্পিকার ◈ হামের উপসর্গে এক দিনে ৭ মৃত্যু ◈ শিশুদের সঙ্গে খেলাধুলা ও ভাগাভাগির বার্তা দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ প্রবাসে বাংলাদেশির মৃত্যু হলে মরদেহ দেশে আনার খরচের অর্ধেক দেবে সরকার ◈ কৃষিকে আধুনিক ও বাজারমুখী করতে ১৪ হাজার কোটি টাকার প্রকল্প নিচ্ছে সরকার ◈ দেশের সব মাদ্রাসার জন্য বিশেষ নির্দেশনা জারি ◈ শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনায় রাজনৈতিক উত্তাপ বাংলাদেশে, কূটনৈতিক চাপে ভারত

প্রকাশিত : ২৭ নভেম্বর, ২০২৬, ০৬:৪২ বিকাল
আপডেট : ২৭ নভেম্বর, ২০২৬, ০৬:৪২ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দুই বাংলা‌দে‌শি টেস্ট ক্রিকেটে সর্বনিম্ন ব্যাটিং গড়ের তালিকায় 

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশের দুই পেসার খালেদ আহমেদ ও মনজুরুল ইসলাম টেস্ট ক্রিকেটে ব্যাট হাতে বিব্রতকর এক পরিসংখ্যানে জায়গা করে নিয়েছেন। টেস্ট ইতিহাসে অন্তত ৩৩ ইনিংস ব্যাট করেছেন, এমন ক্রিকেটারদের মধ্যে সর্বনিম্ন ব্যাটিং গড়ের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন খালেদ। আর পুরো ক্যারিয়ারের গড় বিবেচনায় চতুর্থ অবস্থানে আছেন সাবেক পেসার মনজুরুল।
এই তালিকায় সবার ওপরে রয়েছেন নিউজিল্যান্ডের সাবেক পেসার ক্রিস মার্টিন।

১০৪ ইনিংসে ১২৩ রান করে তাঁর ক্যারিয়ার ব্যাটিং গড় ২.৩৬। অন্যদিকে, ২০১৮ সালে টেস্ট অভিষেকের পর এখন পর্যন্ত ১৯টি ম্যাচ খেলেছেন খালেদ আহমেদ। ৩৩ ইনিংসে তাঁর সংগ্রহ ৬০ রান, ব্যাটিং গড় ২.৫০।

তবে প্রথম ৩৩ ইনিংসের পরিসংখ্যান বিবেচনায় সবচেয়ে কম ব্যাটিং গড় খালেদেরই।

এই সময়ে ১৭ বার শূন্য রানে আউট হয়েছেন তিনি। এ ছাড়া পাঁচবার শূন্য রানে অপরাজিত ছিলেন। একই টেস্টের দুই ইনিংসেই শূন্য রানে আউট হওয়ার ঘটনা বা পেয়ার হয়েছে চারবার। টেস্ট ইতিহাসে এই তালিকায় তাঁর ওপরে কেবল ক্রিস মার্টিন, যিনি সাতবার পেয়ার হয়েছেন।

Advertisement

পুরো ক্যারিয়ারের ব্যাটিং গড় বিবেচনায় তালিকার চতুর্থ স্থানে রয়েছেন বাংলাদেশের সাবেক বাঁহাতি পেসার মনজুরুল ইসলাম। ২০০১ থেকে ২০০৪ সাল পর্যন্ত ১৭টি টেস্টের ৩৩ ইনিংসে ৮১ রান করেছেন তিনি। তাঁর ব্যাটিং গড় ৩.৬৮। সর্বোচ্চ ইনিংস ২১ রানের। ক্যারিয়ারে ১০ বার শূন্য রানে আউট হয়েছেন মনজুরুল।

এই তালিকায় খালেদ ও মনজুরুলের মাঝখানে রয়েছেন শ্রীলঙ্কার আসিতা ফার্নান্দো। ৪৪ ইনিংসে ৬৬ রান করে তাঁর ব্যাটিং গড় ৩.০০।

এদিকে, প্রথম ৩৩ ইনিংস শেষে সর্বনিম্ন ব্যাটিং গড়ের তালিকায় যৌথভাবে চতুর্থ স্থানে রয়েছেন বাংলাদেশের আরেক পেসার ইবাদত হোসেন। ওই সময়ে তাঁর ব্যাটিং গড় ছিল ৩.৩১। একই পর্যায়ে অস্ট্রেলিয়ার সাবেক পেসার গ্লেন ম্যাকগ্রার গড় ছিল ৩.২৮। তবে পরবর্তী সময়ে ব্যাটিংয়ে উন্নতি করে ক্যারিয়ার গড় ৭.৩৬-এ নিয়ে যান ম্যাকগ্রা। ইবাদত ও খালেদের সামনে অবশ্য নিজেদের ব্যাটিং পরিসংখ্যান উন্নত করার সুযোগ রয়েছে।

  • সর্বশেষ