শিরোনাম
◈ প্রবাসে বাংলাদেশির মৃত্যু হলে মরদেহ দেশে আনার খরচের অর্ধেক দেবে সরকার ◈ কৃষিকে আধুনিক ও বাজারমুখী করতে ১৪ হাজার কোটি টাকার প্রকল্প নিচ্ছে সরকার ◈ দেশের সব মাদ্রাসার জন্য বিশেষ নির্দেশনা জারি ◈ শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনায় রাজনৈতিক উত্তাপ বাংলাদেশে, কূটনৈতিক চাপে ভারত ◈ বিজয়ের মাসজুড়ে বিএনপির কর্মসূচি, ১ ডিসেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশে থাকবেন তারেক রহমান ◈ কুমিল্লায় তাহেরীর মাহফিল বন্ধ, পাল্টাপাল্টি কর্মসূচির হুঁশিয়ারি ◈ ১৫০০ বছরের প্রাচীন স্থাপনা তুরস্কে অবস্থিত হায়া সোফিয়ার নিচে সুড়ঙ্গের রহস্য, শতাব্দী পর মিলল সন্ধান ◈ লক্ষণ ছাড়াই শরীরে বাসা বাঁধছে হেপাটাইটিস, শনাক্ত না হলে বাড়ছে প্রাণঘাতী ঝুঁকি: বাড়ছে লিভার ক্যানসার ও মৃত্যুঝুঁকি ◈ রাজধানীর জনসংখ্যার চাপ কমাতে বসিলা সেতুর পাশে ৩ হাজার একরের বিশাল আবাসন প্রকল্প ◈ আমিরাতের ক্ষমতার অন্দরমহল ও কুশনারের গোপন সম্পর্ক: যৌনতা, মাদক, ইসরায়েলি প্রযুক্তি

প্রকাশিত : ২৭ নভেম্বর, ২০২৬, ০৩:৩৯ দুপুর
আপডেট : ২৭ নভেম্বর, ২০২৬, ০৩:৩৯ দুপুর

প্রতিবেদক : মনিরুল ইসলাম

প্রবাসে বাংলাদেশির মৃত্যু হলে মরদেহ দেশে আনার খরচের অর্ধেক দেবে সরকার

প্রবাসে কোনো বাংলাদেশির মৃত্যু হলে তার মরদেহ দেশে আনার খরচের ৫০ শতাংশ বহনের পরিকল্পনা করছে সরকার। এ বিষয়ে মন্ত্রিসভার অনুমোদন পাওয়া গেলে শিগগিরই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।

শুক্রবার সকালে রাজধানীর মিরপুরে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, লন্ডন, যুক্তরাষ্ট্র, কানাডাসহ ইউরোপ ও আমেরিকার বিভিন্ন দেশে কোনো প্রবাসী বাংলাদেশি মারা গেলে তার মরদেহ দেশে আনার ব্যয়ের অর্ধেক বহন করতে চায় সরকার। এ প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন পেলে দ্রুতই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

এদিকে মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে কর্মী পাঠানোর ক্ষেত্রে অনুপযুক্ত (আনফিট) কর্মীকে উপযুক্ত (ফিট) দেখিয়ে পাঠানোর প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন মন্ত্রী। প্রয়োজনে সংশ্লিষ্ট এজেন্সির লাইসেন্সও বাতিল করা হতে পারে।

প্রবাসীদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার বিষয়ে সরকার সচেষ্ট রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

সিলেটের জালালাবাদ অ্যাসোসিয়েশন আয়োজিত ওই অনুষ্ঠানে মন্ত্রী সিলেটের পর্যটনকেন্দ্রগুলো ঘিরে কর্মসংস্থানের সম্ভাবনার কথা তুলে ধরেন। পাশাপাশি প্রবাসীদের আইনি সহায়তা দিতে ল’ ফার্ম নিয়োগের মাধ্যমে সহযোগিতা করার পরিকল্পনার কথাও জানান তিনি।

  • সর্বশেষ