শিরোনাম
◈ বিজয়ের মাসজুড়ে বিএনপির কর্মসূচি, ১ ডিসেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশে থাকবেন তারেক রহমান ◈ কুমিল্লায় তাহেরীর মাহফিল বন্ধ, পাল্টাপাল্টি কর্মসূচির হুঁশিয়ারি ◈ ১৫০০ বছরের প্রাচীন স্থাপনা তুরস্কে অবস্থিত হায়া সোফিয়ার নিচে সুড়ঙ্গের রহস্য, শতাব্দী পর মিলল সন্ধান ◈ লক্ষণ ছাড়াই শরীরে বাসা বাঁধছে হেপাটাইটিস, শনাক্ত না হলে বাড়ছে প্রাণঘাতী ঝুঁকি: বাড়ছে লিভার ক্যানসার ও মৃত্যুঝুঁকি ◈ রাজধানীর জনসংখ্যার চাপ কমাতে বসিলা সেতুর পাশে ৩ হাজার একরের বিশাল আবাসন প্রকল্প ◈ আমিরাতের ক্ষমতার অন্দরমহল ও কুশনারের গোপন সম্পর্ক: যৌনতা, মাদক, ইসরায়েলি প্রযুক্তি ◈ সংশোধনাগারে গিয়ে আরও বেপরোয়া কিশোরেরা, খাবার ও চিকিৎসার সংকট: যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে ‘বড় ভাই’ সংস্কৃতির দাপট! ◈ ৩১ দিন পর নিয়ন্ত্রণে এলো ইনানীর গ্যাসের আগুন, এবার এক হাজার ফুট গভীরে খননের প্রস্তুতি ◈ ঢাকাসহ ৬ জেলায় ১০৯ প্লাটুন বিজিবি মোতায়েন, প্রস্তুত আরও ৪ প্লাটুন ◈ লিও‌নেল মে‌সি আর্জেন্টিনায় বন্ধুর বিদায়ী ম্যাচে খেলবেন 

প্রকাশিত : ২৭ নভেম্বর, ২০২৬, ০৩:১৮ দুপুর
আপডেট : ২৭ নভেম্বর, ২০২৬, ০৩:১৮ দুপুর

প্রতিবেদক : মনিরুল ইসলাম

কপ-৩১-এর প্রতিশ্রুত অর্থ উপকূলে ব্যয়ের কর্মপরিকল্পনা চান নাগরিক নেতৃবৃন্দ

মনিরুল ইসলাম: জলবায়ু পরিবর্তনের অভিঘাতে বিপর্যস্ত উপকূলীয় অঞ্চলের সুরক্ষা ও মানুষের জীবন-জীবিকা উন্নয়নে সদ্য সমাপ্ত কপ-৩১ সম্মেলনে বাংলাদেশের জন্য পাওয়া অর্থসহায়তা ব্যয়ের সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা প্রণয়নের দাবি জানিয়েছেন পরিবেশ ও নাগরিক আন্দোলনের নেতৃবৃন্দ। তারা উপকূলে সমন্বিত উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে জাতীয় বাজেটে বিশেষ বরাদ্দ ও উপকূল উন্নয়ন বোর্ড গঠনের আহ্বান জানিয়েছেন।

আজ শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের সামনে ক্লাইমেট অ্যাকশন ফোরাম, ড্রিম রিসার্স এণ্ড ডেভেলপমেন্ট ফাউণ্ডেশন (ডিআরডিএফ), সুন্দরবন ও উপকূল সুরক্ষা আন্দোলন, কোয়ালিশন ফর দ্য আরবান পুওর (কাপ), পরিবেশ ও জলবায়ু পরিবর্তন আন্দোলন (পরিজা), মৃত্তিকা এবং সচেতন সংস্থা আয়োজিত মানববন্ধন ও সমাবেশে এ দাবি জানানো হয়।

ক্লাইমেট অ্যাকশন ফোরামের সভাপতি আমিনুর রসুলের সভাপতিত্বে সমাবেশ সঞ্চালনা করেন সুন্দরবন ও উপকূল সুরক্ষা আন্দোলনের সমন্বয়ক নিখিল চন্দ্র ভদ্র। সমাবেশে বক্তৃতা করেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাবেক সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ও গবেষক মীর মোহাম্মদ আলী, বাংলাদেশ পরিবেশ আন্দোলন-বাপার সাংগঠনিক সম্পাদক মিহির বিশ্বাস, কাপের নির্বাহী পরিচালক খোন্দকার রেবেকা সান-ইয়াত, পরিজার সাধারণ সম্পাদক ফেরদৌস আহমেদ উজ্জল, সচেতন সংস্থার সাধারণ সম্পাদক সাকিলা পারভীন, ডিআরডিএফ’র মনোবিজ্ঞানী ও গবেষক তানজীম জামান, সাংবাদিক সমীরণ রায়, পিএসডিআই ফাউণ্ডেশনের পরিচালক ইসহাক ফারুকী, বস্তিবাসী সুরক্ষা কমিটির সভাপতি হোসনে আরা বেগম রাফেজা প্রমূখ সমাবেশে রুহিন হোসেন প্রিন্স বলেন, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, বন্যা, নদীভাঙন ও ভূমিক্ষয়ের পাশাপাশি লবণাক্ততা বৃদ্ধির কারণে উপকূলীয় অঞ্চলের কৃষি, জীববৈচিত্র্য ও জনজীবন ক্রমেই বিপর্যস্ত হচ্ছে।

নিরাপদ পানির সংকট, জীবিকার অনিশ্চয়তা ও বাস্তুচ্যুতির কারণে উপকূলের মানুষ শহরমুখী হতে বাধ্য হচ্ছে। দেশের বিশাল উপকূলীয় অঞ্চলকে পিছিয়ে রেখে জাতীয় উন্নয়ন সম্ভব নয়। তাই জলবায়ু সংকট মোকাবেলায় দীর্ঘমেয়াদি ও সমন্বিত পরিকল্পনা প্রণয়ন করতে হবে। জলবায়ু ঝুঁকি মোকাবেলায় এপর্যন্ত ব্যয়ের সুনির্দ্দিষ্ট তথ্য জাতির সামনে প্রকাশের দাবি জানান তিনি। 

Advertisement

শিক্ষক ও গবেষক মীর মোহাম্মদ আলী বলেন, তুরস্কে অনুষ্ঠিত কপ-৩১ সম্মেলন থেকে বাংলাদেশ জলবায়ু মোকাবেলায় বিশেষ বরাদ্দের প্রতিশ্রুতি পাওয়া গেছে। কিন্তু এ পর্যন্ত জলবায়ু অর্থের প্রায় ৬৭ শতাংশ এসেছে ঋণ হিসেবে। আবার যতটুকু অর্থ আসে, তা উপকূলের কোথায়, কোন প্রকল্পে খরচ হলো, সেই হিসাব উপকূলবাসীর কাছে নেই। উপকূলের জন্য আলাদা বরাদ্দ, অগ্রাধিকার তালিকা ও সময়সীমা কোনোটিই সুনির্দিষ্ট নয়; বাঁধ হয়, আবার ভাঙে। তাই আন্তর্জাতিক দরকষাকষির পাশাপাশি দেশের ভেতরে একটি সুনির্দিষ্ট, স্বচ্ছ ও জবাবদিহিমূলক উপকূলীয় কর্মপরিকল্পনা এখন সময়ের দাবি।

বিশ্ব সম্প্রদায়ের কাছ থেকে ন্যায্যহিস্যা আদায়ের পাশাপাশি জাতীয় পর্যায়ে সমন্বিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানান নিখিল চন্দ্র ভদ্র। তিনি বলেন, শুধু আন্তর্জাতিক সম্মেলনের দিকে তাকিয়ে থাকলে হবে না। জলবায়ু সংকট মোকাবেলায় দেশের রাজনৈতিক দলগুলোকেও অভিন্ন অবস্থান নিতে হবে।

সভাপতির বক্তব্যে আমিনুর রসুল বলেন, বর্তমান সরকারের কাছে জনগণের প্রত্যাশা অনেক। প্রকল্প গ্রহণে স্থানীয় মানুষের মতামত এবং বাস্তব প্রয়োজনকে গুরুত্ব দিতে হবে। প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে হবে। সুন্দরবন সুরক্ষায় পদক্ষেপ গ্রহণের পাশাপাশি উপকূল উন্নয়ন বোর্ড গঠনের প্রতিশ্রুতি বাস্তবায়নে দ্রুত পদক্ষেপ গ্রহণের দাবি জানান তিনি।

সমাবেশে উপকূলীয় জনগোষ্ঠীর সুরক্ষা ও জলবায়ু ন্যায়বিচার নিশ্চিত করতে ১১ দফা সুপারিশ তুলে ধরা হয়। সুপারিশের মধ্যে রয়েছে, আন্তর্জাতিক জলবায়ু অর্থ উপকূলের জন্য সংরক্ষণ করে জেলাভিত্তিক ও সময়াবদ্ধ বিনিয়োগ কর্মপরিকল্পনা প্রণয়ন ও প্রকাশ; ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ টেকসইভাবে নির্মাণ ও রক্ষণাবেক্ষণ এবং নারী, শিশু, প্রবীণ ও প্রতিবন্ধীবান্ধব পর্যাপ্ত আশ্রয়কেন্দ্র স্থাপন। এ ছাড়া বৃষ্টির পানি সংরক্ষণ, পুকুর পুনঃখনন ও পানি শোধনাগারের মাধ্যমে নিরাপদ সুপেয় পানি নিশ্চিত এবং জেলে, কৃষক, বনজীবী ও নারী উদ্যোক্তাদের জন্য জলবায়ু-সহনশীল জীবিকা ও প্রণোদনার ব্যবস্থা করার দাবি জানানো হয়।

সুপারিশে সুন্দরবনসহ উপকূলীয় সবুজ বেষ্টনী রক্ষা, জলবায়ু অর্থের বরাদ্দ ও ব্যয়ের তথ্য উন্মুক্ত করা এবং ইউনিয়নভিত্তিক সামাজিক নিরীক্ষা চালুর কথা বলা হয়। পাশাপাশি স্থানীয় সরকার ও সংগঠনের নেতৃত্বে অর্থ ব্যয়, পরিকল্পনায় নারী-তরুণ ও প্রান্তিক জনগোষ্ঠীর অংশগ্রহণ এবং জলবায়ু বাস্তুচ্যুতদের আবাসন, জমি ও কর্মসংস্থান নিশ্চিত করার দাবি জানানো হয়। অভিযোজন এবং ক্ষয়ক্ষতির অর্থ অনুদান হিসেবে প্রদান এবং ক্ষয়ক্ষতি তহবিলে পর্যাপ্ত অর্থ বরাদ্দের সুপারিশও তুলে ধরা হয়।

  • সর্বশেষ