শিরোনাম
◈ কৃষিকে আধুনিক ও বাজারমুখী করতে ১৪ হাজার কোটি টাকার প্রকল্প নিচ্ছে সরকার ◈ দেশের সব মাদ্রাসার জন্য বিশেষ নির্দেশনা জারি ◈ শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনায় রাজনৈতিক উত্তাপ বাংলাদেশে, কূটনৈতিক চাপে ভারত ◈ বিজয়ের মাসজুড়ে বিএনপির কর্মসূচি, ১ ডিসেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশে থাকবেন তারেক রহমান ◈ কুমিল্লায় তাহেরীর মাহফিল বন্ধ, পাল্টাপাল্টি কর্মসূচির হুঁশিয়ারি ◈ ১৫০০ বছরের প্রাচীন স্থাপনা তুরস্কে অবস্থিত হায়া সোফিয়ার নিচে সুড়ঙ্গের রহস্য, শতাব্দী পর মিলল সন্ধান ◈ লক্ষণ ছাড়াই শরীরে বাসা বাঁধছে হেপাটাইটিস, শনাক্ত না হলে বাড়ছে প্রাণঘাতী ঝুঁকি: বাড়ছে লিভার ক্যানসার ও মৃত্যুঝুঁকি ◈ রাজধানীর জনসংখ্যার চাপ কমাতে বসিলা সেতুর পাশে ৩ হাজার একরের বিশাল আবাসন প্রকল্প ◈ আমিরাতের ক্ষমতার অন্দরমহল ও কুশনারের গোপন সম্পর্ক: যৌনতা, মাদক, ইসরায়েলি প্রযুক্তি ◈ সংশোধনাগারে গিয়ে আরও বেপরোয়া কিশোরেরা, খাবার ও চিকিৎসার সংকট: যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে ‘বড় ভাই’ সংস্কৃতির দাপট!

প্রকাশিত : ২৭ নভেম্বর, ২০২৬, ০৩:৩১ দুপুর
আপডেট : ২৭ নভেম্বর, ২০২৬, ০৩:৩১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গ্যাস্ট্রিক ভেবে অবহেলা নয়, পাকস্থলীর ক্যান্সারের ৩ সতর্কসংকেত সম্পর্কে জেনে নিন

পাকস্থলীর ক্যান্সার বা গ্যাস্ট্রিক ক্যান্সার প্রাথমিক পর্যায়ে অনেক সময় স্পষ্ট কোনো লক্ষণ প্রকাশ করে না। এ রোগের প্রাথমিক উপসর্গগুলো সাধারণ বদহজম, অ্যাসিডিটি, গ্যাস বা পেট ফাঁপার মতো সমস্যার সঙ্গে মিলে যেতে পারে।

ফলে অনেকেই বিষয়টিকে সাধারণ পেটের সমস্যা ভেবে অবহেলা করেন কিংবা চিকিৎসকের পরামর্শ ছাড়াই ওষুধ সেবন করেন। তবে কিছু লক্ষণ দীর্ঘদিন ধরে দেখা দিলে সতর্ক হওয়া জরুরি।
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস-এর এক প্রতিবেদনে পাকস্থলীর ক্যান্সারের কয়েকটি সতর্কসংকেত তুলে ধরা হয়েছে। বিশেষজ্ঞদের মতে, বিশেষ করে তিনটি লক্ষণের দিকে নজর রাখা প্রয়োজন।

১. দীর্ঘস্থায়ী বদহজম ও পেটের অস্বস্তি

মাঝেমধ্যে বদহজম বা অ্যাসিডিটি হওয়া স্বাভাবিক। তবে পেটের ওপরের অংশে বারবার অস্বস্তি, জ্বালাপোড়া, পেট ফাঁপা, বমি বমি ভাব কিংবা খাবার খাওয়ার পর পেটে ভারী অনুভূতি দীর্ঘদিন ধরে থাকলে বিষয়টি অবহেলা করা উচিত নয়।

Advertisement

শারদাকেয়ার-হেলথসিটির অনকোলজি বিভাগের জ্যেষ্ঠ পরামর্শক ও ইউনিটপ্রধান চিকিৎসক হেমকান্ত ভার্মা বলেন, পাকস্থলীর ক্যান্সারে আক্রান্ত ব্যক্তিদের পেটে জ্বালাপোড়া, অস্বস্তি, পেট ফাঁপা, বমি বমি ভাব এবং খাবারের পর ভারী অনুভূতি হতে পারে।

তবে এসব উপসর্গ থাকলেই ক্যান্সার হয়েছে, এমন নয়।

নিয়মিত চিকিৎসার পরও সমস্যা না কমলে বা ধীরে ধীরে বাড়তে থাকলে চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন।
২. অল্প খাবারেই পেট ভরে যাওয়া

স্বাভাবিকের তুলনায় অল্প খাবার খেয়েই পেট ভরে যাওয়াকে চিকিৎসাবিজ্ঞানের ভাষায় আর্লি স্যাটাইটি বা দ্রুত পেট ভরে যাওয়ার অনুভূতি বলা হয়। এ অবস্থায় কেউ কেউ স্বাভাবিক পরিমাণ খাবারও খেতে পারেন না। অল্প খাবার খাওয়ার পরই পেটে অস্বস্তিকর পূর্ণতা অনুভব করেন।

পাকস্থলীতে টিউমার তৈরি হলে এর স্বাভাবিকভাবে প্রসারিত হওয়ার ক্ষমতা ব্যাহত হতে পারে।

আবার পরিপাকতন্ত্রের মধ্য দিয়ে খাবার চলাচলেও সমস্যা তৈরি হতে পারে। কয়েক সপ্তাহ ধরে এমন সমস্যা চলতে থাকলে একে সাময়িক হজমের সমস্যা ভেবে এড়িয়ে যাওয়া ঠিক নয়।
৩. কারণ ছাড়াই ওজন কমে যাওয়া

খাদ্যাভ্যাস, ব্যায়াম বা জীবনযাত্রায় কোনো পরিবর্তন না এনেও হঠাৎ ওজন কমতে থাকলে সতর্ক হওয়া প্রয়োজন। পাকস্থলীর ক্যানসারে ক্ষুধামন্দা, অল্প খাবারেই পেট ভরে যাওয়া এবং খাবার গ্রহণের পরিমাণ কমে যাওয়ার কারণে ওজন কমতে পারে। এ ছাড়া শরীরের বিপাকীয় পরিবর্তনও এর জন্য দায়ী হতে পারে।

কিছু রোগীর ক্ষেত্রে দীর্ঘস্থায়ী বমি বমি ভাব, বমি, খাবার গিলতে অসুবিধা, দুর্বলতা ও ক্লান্তিও দেখা দিতে পারে।

আরো যেসব লক্ষণ অবহেলা করবেন না

বারবার পেটে ব্যথা, ক্ষুধামন্দা, ঘন ঘন বমি, বমির সঙ্গে রক্ত যাওয়া এবং কালো আলকাতরার মতো পায়খানা হজমতন্ত্রে রক্তক্ষরণের ইঙ্গিত দিতে পারে। দীর্ঘদিন রক্তক্ষরণ হলে রক্তস্বল্পতা দেখা দিতে পারে। এর ফলে ক্লান্তি, দুর্বলতা ও শ্বাসকষ্ট হতে পারে।

কাদের ঝুঁকি বেশি?

পাকস্থলীর ক্যান্সারের ঝুঁকি বাড়াতে পারে এমন কয়েকটি কারণ রয়েছে। এর মধ্যে রয়েছে পরিবারে এ রোগের ইতিহাস, ধূমপান, অতিরিক্ত লবণযুক্ত বা ধোঁয়ায় সংরক্ষিত খাবার খাওয়ার অভ্যাস, পাকস্থলীর আবরণে দীর্ঘস্থায়ী প্রদাহ এবং কিছু বংশগত জিনগত সমস্যা। বয়স বাড়ার সঙ্গেও এ রোগের ঝুঁকি বাড়ে।

 
কীভাবে শনাক্ত করা যায়?

পাকস্থলীর ক্যান্সার শনাক্ত করতে চিকিৎসকেরা সাধারণত আপার গ্যাস্ট্রোইনটেস্টাইনাল এন্ডোস্কোপি করার পরামর্শ দেন। এ পরীক্ষায় একটি সরু ক্যামেরাযুক্ত নল দিয়ে পাকস্থলীর ভেতরের অবস্থা দেখা হয়। সন্দেহজনক কোনো অংশ পাওয়া গেলে সেখান থেকে নমুনা সংগ্রহ করে বায়োপসি করা হয়। রোগের বিস্তার নির্ণয়ে প্রয়োজনে আরও কিছু পরীক্ষা ও ইমেজিং করা হতে পারে।

মনে রাখতে হবে, এসব লক্ষণের এক বা একাধিকটি দেখা দিলেই পাকস্থলীর ক্যান্সার হয়েছে, এমন নয়। তবে দীর্ঘস্থায়ী, অকারণ বা ক্রমে বাড়তে থাকা হজমের সমস্যা, বিশেষ করে ওজন কমে যাওয়া, রক্তস্বল্পতা কিংবা খাবার গিলতে অসুবিধার সঙ্গে দেখা দিলে দ্রুত বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। বারবার নিজে নিজে ওষুধ সেবন না করে প্রয়োজনীয় পরীক্ষা করানোই নিরাপদ। সময়মতো রোগ শনাক্ত হলে কার্যকর চিকিৎসার সুযোগ বাড়ে।

 

  • সর্বশেষ