শিরোনাম
◈ ট্রাক উল্টে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৯ কিলোমিটারজুড়ে তীব্র যানজট ◈ কুমিল্লায় সাবেক সংসদ সদস্য বাহারের বাড়িতে আগুন ◈ জাপানে শুল্ক ছাড়াই রপ্তানি করা যাবে বাংলাদেশের ৭ হাজার ৩৭৯ পণ্য ◈ এবার দুর্নীতি ও প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মডেল মেঘনা আলমকে দুদকে তলব ◈ বিনিয়োগে অনিশ্চয়তা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতির প্রভাব, কমছে শিল্পের কাঁচামাল ও মূলধনি যন্ত্রপাতি আমদানি ◈ মহাখালীর সাততলা বস্তিতে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭ ইউনিট ◈ গাজীপুরে মহাসড়ক অবরোধ, মিরপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ; সাউন্ড গ্রেনেড নিক্ষেপ ◈ ও‌য়েলস‌কে ৩-২ গো‌লে হারা‌লো পর্তুগাল ◈ শ্রমিক বিক্ষোভে ফের উত্তপ্ত পোশাকশিল্প, অস্থিরতা কাটবে কবে? ◈ রাজধানীতে ই-রিকশা চলাচলে নতুন নিয়ম, কারা পাবেন লাইসেন্স?

প্রকাশিত : ১৮ নভেম্বর, ২০২৬, ০১:৩১ দুপুর
আপডেট : ১৮ নভেম্বর, ২০২৬, ০১:৩১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লন্ডনে এনসিপি-আওয়ামী লীগ সংঘর্ষ, বাংলাদেশিদের বিতাড়নের দাবি ব্রিটিশ রাজনীতিবিদদের

যুক্তরাজ্যের পূর্ব লন্ডনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের ওপর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন দেশটির কয়েকজন রাজনীতিবিদ। এ ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে সরব হয়েছেন অভিবাসনবিরোধী রাজনীতিকেরা। হামলায় জড়িত বাংলাদেশিদের যুক্তরাজ্য থেকে বিতাড়নের দাবিও তুলেছেন কেউ কেউ।

এ ঘটনায় প্রতিক্রিয়া জানানো ব্যক্তিদের মধ্যে রয়েছেন- ব্রিটিশ সংসদ সদস্য ও অভিবাসনবিরোধী দল রিস্টোর ব্রিটেনের নেতা রুপার্ট লো এবং রিফর্ম ইউকের নেতা নাইজেল ফারাজ। তারা সামাজিক যোগাযোগমাধ্যমে হামলার ভিডিও শেয়ার করে ব্রিটেনে বিদেশি নাগরিকদের সহিংসতা নিয়ে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন।

স্থানীয় সময় গত সোমবার রাতে পূর্ব লন্ডনের চ্যাডওয়েল হিথ এলাকায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের নাগরিক সংবর্ধনা অনুষ্ঠান শেষে হামলার ঘটনা ঘটে। পরদিন মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল থেকে সংঘর্ষের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে আবাসিক এলাকার সড়কে দুপক্ষের মধ্যে উত্তেজনা, ধাওয়া-পাল্টাধাওয়া ও মারামারির দৃশ্য দেখা যায়।

নাহিদ ইসলাম এবং প্রবাসী বাংলাদেশি কমিউনিটির সদস্যদের ওপর চালানো সহিংসতা ও ভয়ভীতি প্রদর্শনের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। একই সঙ্গে এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিচারের আওতায় আনতে যুক্তরাজ্য কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানানো হয়।

Advertisement

হামলার একটি ভিডিও ফেসবুকে শেয়ার করেন রুপার্ট লো লেখেন, রমফোর্ডের রাস্তায় বাংলাদেশিরা নিজেদের মধ্যে সংঘর্ষে জড়িয়েছেন। এনসিপি ও আওয়ামী লীগের রাজনৈতিক বিরোধের জেরে এমন ঘটনা ঘটেছে উল্লেখ করে তিনি বলেন, এই বিরোধের সঙ্গে ব্রিটিশদের কোনো সম্পর্ক নেই।

রুপার্ট লো দাবি করেন, তার দল রিস্টোর ব্রিটেন সরকার গঠন করতে পারলে সহিংসতায় জড়িত ব্যক্তিদের যুক্তরাজ্য থেকে বিতাড়ন করা হবে। বাংলাদেশি নাগরিকদের নিয়ে তার নেতিবাচক মন্তব্যও পোস্টগুলোতে উঠে আসে।

একই ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন রিফর্ম ইউকের নেতা নাইজেল ফারাজ। সামাজিক যোগাযোগমাধ্যমে হামলার ভিডিও শেয়ার করে তিনি লেখেন, পূর্ব লন্ডনের রাস্তায় বাংলাদেশিদের দুটি রাজনৈতিক পক্ষ এমন একটি বিরোধে সংঘর্ষে জড়িয়েছে, যার সঙ্গে ব্রিটিশদের কোনো সম্পর্ক নেই।

ফারাজ আরও বলেন, ব্রিটিশ সমাজে বিদেশি সংস্কৃতি আমদানি করার কারণে এখন বিদেশিদের নিজেদের মধ্যকার সংঘাতও আমাদের রাস্তায় দেখা যাচ্ছে। ব্রিটেন ভেঙে পড়েছে। আমাদের রাস্তায় সহিংসতা ও বিশৃঙ্খলা নিয়ে আসে এমন যে কোনো বিদেশি নাগরিককে রিফর্ম বহিষ্কার করবে।

এদিকে ঘটনাস্থল চ্যাডওয়েল হিথ ইলফোর্ড সাউথ সংসদীয় আসনের অন্তর্ভুক্ত। ওই আসনের সংসদ সদস্য জাস আথওয়াল সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে হামলার ভিডিও শেয়ার করে ঘটনাটিকে সম্পূর্ণ অগ্রহণযোগ্য বলে উল্লেখ করেছেন। একই সঙ্গে ঘটনার জোরালো তদন্ত, এলাকায় পুলিশের টহল বৃদ্ধি এবং দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তিনি।

এ ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন রমফোর্ডের সংসদ সদস্য অ্যান্ড্রু রোজিনডেলও। তবে স্থানীয় সংবাদমাধ্যম দ্য হ্যাভারিং ডেইলিকে তিনি জানিয়েছেন, ঘটনাটি তার নির্বাচনি এলাকা রমফোর্ডে ঘটেনি; বরং এটি চ্যাডওয়েল হিথ এলাকায়, যা ইলফোর্ড সাউথ সংসদীয় আসনের অন্তর্ভুক্ত।

এ ছাড়া ব্রিটিশ সংসদ সদস্য কেটি ল্যামও সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে সংঘর্ষের একটি ভিডিও শেয়ার করে ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি লিখেছেন, পূর্ব লন্ডনের রাস্তায় বাংলাদেশের প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক গোষ্ঠীগুলোর এমন সংঘর্ষ কোনোভাবেই চলতে পারে না।

এনসিপি ও আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যকার এই সংঘর্ষের ঘটনা যুক্তরাজ্যের রাজনীতিতে নতুন করে অভিবাসন ও জননিরাপত্তা নিয়ে বিতর্ক উসকে দিয়েছে। বিশেষ করে অভিবাসনবিরোধী রাজনীতিকদের বক্তব্যে বাংলাদেশিদের বিতাড়নের দাবি সামনে আসায় বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমেও আলোচনার জন্ম দিয়েছে।

সূত্র : কালবেলা 

  • সর্বশেষ