শিরোনাম
◈ এবার দুর্নীতি ও প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মডেল মেঘনা আলমকে দুদকে তলব ◈ বিনিয়োগে অনিশ্চয়তা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতির প্রভাব, কমছে শিল্পের কাঁচামাল ও মূলধনি যন্ত্রপাতি আমদানি ◈ মহাখালীর সাততলা বস্তিতে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭ ইউনিট ◈ গাজীপুরে মহাসড়ক অবরোধ, মিরপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ; সাউন্ড গ্রেনেড নিক্ষেপ ◈ ও‌য়েলস‌কে ৩-২ গো‌লে হারা‌লো পর্তুগাল ◈ শ্রমিক বিক্ষোভে ফের উত্তপ্ত পোশাকশিল্প, অস্থিরতা কাটবে কবে? ◈ রাজধানীতে ই-রিকশা চলাচলে নতুন নিয়ম, কারা পাবেন লাইসেন্স? ◈ উখিয়ার গাছপালাহীন পাহাড়ে ফিরেছে সবুজ, বাড়ছে বন্য প্রাণীর আনাগোনা ◈ বাংলাদেশের প্রবাসী আয়ের শীর্ষ উৎস সৌদি আরব, চার মাসে এসেছে ২২০ কোটি ডলার ◈ ছেলে ৬ বিষয়ে ফেল করায় প্রধান শিক্ষককে পিটিয়ে আহত করলেন বাবা, সিসিটিভি ফুটেজ ভাইরাল

প্রকাশিত : ১৮ নভেম্বর, ২০২৬, ১২:৪২ দুপুর
আপডেট : ১৮ নভেম্বর, ২০২৬, ১২:৪২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মিস ইউনিভার্সে ভোটের লড়াইয়ে চমক দেখাচ্ছেন বাংলাদেশের সামিরা খান মাহি

আন্তর্জাতিক সৌন্দর্য প্রতিযোগিতা মিস ইউনিভার্সের ৭৫তম আসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন অভিনেত্রী ও মডেল সামিরা খান মাহি। প্রতিযোগিতায় অংশ নিতে ৮ নভেম্বর দেশ ছেড়ে পুয়ের্তো রিকোয় গেছেন তিনি। যাওয়ার পরে শুরু হয়েছে ভোট পর্ব।

সপ্তাহ শেষে ভোটে শীর্ষে রয়েছেন মডেল ও অভিনেত্রী সামিরা খান মাহি। সামনের সারিতে রয়েছেন বলে জানিয়েছেন মাহি। ভোটিংয়ে অলটাইমে বর্তমানে ৩ নম্বরে রয়েছেন এই অভিনেত্রী। সব মিলিয়ে তাঁর পয়েন্ট ৭৮.৮ কোটি। ভোট দ্বারা নির্ধারিত হয় এই স্কোর। এদিকে সপ্তাহ শেষের ভোটে তিনি এগিয়ে। এ হিসাব প্রতিবেদনের সময়ে করা।

মাহি বলেন, ‘স্বপ্ন, আশা, কঠোর পরিশ্রম আর লাখো মানুষের ভালোবাসা নিয়ে আমার এই যাত্রা। নিজের দেশের গর্ব ও মানুষের আশীর্বাদ সঙ্গে নিয়ে মিস ইউনিভার্স ২০২৬-এর মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে এসেছি। আমি প্রস্তুত। আমাকে এগিয়ে নিতে আপনাদের ভোট দরকার। আমাকে ভোট দিয়ে এগিয়ে নিন।’

আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্বের পাশাপাশি ভোটের লড়াইয়েও ভালো অবস্থানে থাকতে চান তিনি। প্রতিযোগিতার অংশ হিসেবে দর্শকদের ভোট দেওয়ার সুযোগ রাখা হয়েছে। ভোটের মাধ্যমে একজন প্রতিযোগী সরাসরি সেরা ৩০-এ জায়গা করে নিতে পারেন। এ জন্য প্রতিযোগীদের পক্ষে ভোট দিতে আহ্বান জানাচ্ছেন তাঁদের সমর্থকেরা। ভোট শুরুর পর ১০ নভেম্বর প্রকাশিত অবস্থানে প্রথম স্থানেও দেখা গেছে সামিরা খান মাহিকে।

Advertisement

এর আগে ১১ নভেম্বর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে মাহি দেশের মানুষের কাছে ভোট ও সমর্থন চেয়েছিলেন। ভোট দেওয়ার পদ্ধতিও জানিয়েছিলেন তিনি। ‘এমইউ ফ্যান’ (MU Fan) অ্যাপ ডাউনলোড করে ভোটের অপশনে গিয়ে ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ নির্বাচন করে ভোট দেওয়া যায়।

পুয়ের্তো রিকোয় পৌঁছে প্রতিযোগিতার আনুষ্ঠানিক কার্যক্রমে অংশ নিচ্ছেন মাহি। এরই মধ্যে নিবন্ধন সম্পন্ন করেছেন, উঠেছেন নির্ধারিত হোটেলে। তাঁর রুমমেট হয়েছেন আর্জেন্টিনার প্রতিযোগী দিয়ানা স্তেফানি পেরেইরা। প্রতিযোগিতার জন্য মঞ্চের মহড়া, ফটোশুট ও বিভিন্ন আয়োজনেও অংশ নিচ্ছেন তিনি।

প্রথম আলোকে হোয়াটসঅ্যাপে মাহি বলেন, ‘বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে পারাটা আমার জীবনের অন্যতম সুন্দর ও স্মরণীয় অভিজ্ঞতা। মিস ইউনিভার্সের মতো একটি আন্তর্জাতিক মঞ্চে এসে বিশ্বের বিভিন্ন দেশের প্রতিযোগীদের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ হয়েছে।’

বাংলাদেশের সংস্কৃতি, খাবার, পোশাক ও ভাষা নিয়েও অন্য দেশের প্রতিযোগীদের সঙ্গে কথা বলছেন মাহি। তাঁর ভাষায়, প্রতিযোগিতার প্রস্তুতি শুধু পোশাক বা সাজসজ্জার মধ্যে সীমাবদ্ধ নয়। আত্মবিশ্বাস, হাঁটাচলা, কথা বলার ধরন—সবকিছুতেই মনোযোগ দিতে হচ্ছে। প্রতিদিন ভোর চারটায় ঘুম থেকে উঠে শুরু হয় তাঁর ব্যস্ততা। সারা দিন রিহার্সাল, ফটোশুট, ইন্টারভিউ ও বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিতে হয়।

মিস ইউনিভার্সের এবারের আসর বসেছে ক্যারিবীয় দ্বীপ পুয়ের্তো রিকোতে। ১১ নভেম্বর শুরু হয়েছে প্রতিযোগিতার আনুষ্ঠানিক কার্যক্রম। এতে অংশ নিচ্ছেন বিশ্বের শতাধিক দেশের প্রতিযোগী। ২৪ নভেম্বর অনুষ্ঠিত হবে চূড়ান্ত আয়োজন।

সূত্র : প্রথম আলো

  • সর্বশেষ