শিরোনাম
◈ গোপালগঞ্জে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন, প্রস্তুত এপিসি ও ড্রোন ◈ এমবাপে গোলহীন, তবু তুরস্ককে ২-১ গোলে হারিয়ে শেষ আটে ফ্রান্স ◈ আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে নজরদারিতে ২২ হাজার পুলিশ সদস্য ◈ ওয়ানডে বিশ্বকাপের যৌথ আয়োজক বাংলাদেশ ও ভারত ◈ বাংলা-ইংরেজির বাইরে তৃতীয় ভাষায় গুরুত্ব, চাকরি ও কর্মসংস্থানে খুলছে নতুন সম্ভাবনা ◈ ১২৮ বছর পর অলিম্পিকে ফিরছে ক্রিকেট, বাংলা‌দেশ বাছাইপর্বের আয়োজক ◈ ফিফা নির্বাচনের আগেই সরে দাঁড়ালেন ইনফান্তিনোর প্রধান প্রতিদ্বন্দ্বী ◈ আওয়ামী লীগ নেতাকর্মীদের আটক ও মারধর: আইন হাতে নিচ্ছে কারা? প্রশ্নের মুখে যুবদল নেতা নয়ন, ফের আলোচনায় মব সহিংসতা! ◈ অনেক হয়েছে, এবার বাড়ি যান, কোচ আনচেলত্তিকে বরখাস্তের দাবি ব্রা‌জি‌লের রোমারিওর ◈ রাঙ্গাবালীতে সংবাদ সংগ্রহকালে বৈশাখী টিভির সাংবাদিকের ওপর হামলা

প্রকাশিত : ১৬ নভেম্বর, ২০২৬, ১০:৫০ দুপুর
আপডেট : ১৬ নভেম্বর, ২০২৬, ১০:৫০ দুপুর

প্রতিবেদক : মনিরুল ইসলাম

এবার আলোচনায় দীপিকার ‘ফি আমানিল্লাহ’ নেকলেস

২০২২ সালে কান চলচ্চিত্র উৎসবে বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের পরা একটি নেকলেসের ছবি নতুন করে ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। ওই গয়নায় আরবি ভাষায় লেখা ছিল ‘ফি আমানিল্লাহ’, যার অর্থ ‘আল্লাহর নিরাপত্তায়’।

কান চলচ্চিত্র উৎসবে বিচারক হিসেবে দায়িত্ব পালনের সময় দীপিকা গয়নাটি পরেছিলেন। ভারতের খ্যাতনামা নকশাকার সব্যসাচী মুখার্জির ‘ট্রপিক অব ক্যালকাটা’ সংগ্রহের অংশ ছিল নেকলেসটি। ‘লখনউ রোজ’ নামের গয়নাটি রত্নপাথর ও অপরিশোধিত হীরা দিয়ে তৈরি। এর একটি পাথরে খোদাই করা ছিল আরবি শব্দবন্ধটি।

সম্প্রতি কারিনা কাপুরের দীপাবলির সাজে ৩০ ক্যারেটের একটি পান্নার লকেট পরাকে কেন্দ্র করে বিতর্ক শুরু হয়। লকেটটিতে পবিত্র কোরআনের আয়াতুল কুরসি খোদাই করা ছিল বলে জানা গেছে। এ ঘটনায় গত ১১ নভেম্বর কারিনা ও তার সাজসজ্জাবিষয়ক পরামর্শক রিয়া কাপুরকে আইনি নোটিশ পাঠানো হয়। নোটিশে লকেটের ছবি ও ভিডিও সরিয়ে নেওয়া এবং প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানানো হয়েছে।

  • সর্বশেষ