শিরোনাম
◈ আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে নজরদারিতে ২২ হাজার পুলিশ সদস্য ◈ ওয়ানডে বিশ্বকাপের যৌথ আয়োজক বাংলাদেশ ও ভারত ◈ বাংলা-ইংরেজির বাইরে তৃতীয় ভাষায় গুরুত্ব, চাকরি ও কর্মসংস্থানে খুলছে নতুন সম্ভাবনা ◈ ১২৮ বছর পর অলিম্পিকে ফিরছে ক্রিকেট, বাংলা‌দেশ বাছাইপর্বের আয়োজক ◈ ফিফা নির্বাচনের আগেই সরে দাঁড়ালেন ইনফান্তিনোর প্রধান প্রতিদ্বন্দ্বী ◈ আওয়ামী লীগ নেতাকর্মীদের আটক ও মারধর: আইন হাতে নিচ্ছে কারা? প্রশ্নের মুখে যুবদল নেতা নয়ন, ফের আলোচনায় মব সহিংসতা! ◈ অনেক হয়েছে, এবার বাড়ি যান, কোচ আনচেলত্তিকে বরখাস্তের দাবি ব্রা‌জি‌লের রোমারিওর ◈ রাঙ্গাবালীতে সংবাদ সংগ্রহকালে বৈশাখী টিভির সাংবাদিকের ওপর হামলা ◈ হাসিনার দেশে ফেরার ঘোষণায় রাজনীতিতে নতুন উত্তাপ, কী করবে রাজনৈতিক দলগুলো? ◈ নিত্যপণ্যের দামে দিশেহারা নিম্ন আয়ের মানুষ, কম দামে কিনছেন ফেলে দেওয়া সবজি

প্রকাশিত : ১৬ নভেম্বর, ২০২৬, ১০:৩৮ দুপুর
আপডেট : ১৬ নভেম্বর, ২০২৬, ১০:৪৪ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

১২৮ বছর পর অলিম্পিকে ফিরছে ক্রিকেট, বাংলা‌দেশ বাছাইপর্বের আয়োজক

স্পোর্টস ডেস্ক: ১২৮ বছর পর অলিম্পিকের মঞ্চে ফিরছে ক্রিকেট। ২০২৮ সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিক দিয়ে হতে যাচ্ছে ক্রিকেটের ঐতিহাসিক প্রত্যাবর্তন। আর সেই আসরে জায়গা করে নেওয়ার লড়াইয়ের গুরুত্বপূর্ণ এক মঞ্চ হতে যাচ্ছে বাংলাদেশ। পুরুষদের চূড়ান্ত বাছাইপর্ব আয়োজনের দায়িত্ব পেয়েছে বাংলাদেশ।

ইন্দোনেশিয়ার বালিতে অনুষ্ঠিত আইসিসির বোর্ড সভায় ২০২৮ অলিম্পিকের ক্রিকেট বাছাইপর্বের সূচি ও ভেন্যু চূড়ান্ত করা হয়েছে। সূচি অনুযায়ী, ২০২৮ সালের ৫ থেকে ১৩ ফেব্রুয়ারি বাংলাদেশের মাটিতে অনুষ্ঠিত হবে পুরুষদের চূড়ান্ত বাছাইপর্ব। অন্যদিকে, নারীদের চূড়ান্ত বাছাইপর্ব অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রে।

অলিম্পিকের মূল আসরে জায়গা করে নেওয়ার শেষ লড়াইয়ে নারী ও পুরুষ—উভয় বিভাগেই অংশ নেবে আটটি করে দল। চারটি করে দল নিয়ে গঠিত হবে দুটি গ্রুপ। গ্রুপ পর্বে প্রতিটি দল একে অপরের মুখোমুখি হবে। এরপর দুই গ্রুপের শীর্ষ দুটি দল উঠবে ফাইনালে। সেই ফাইনালের বিজয়ী দলই নিশ্চিত করবে লস অ্যাঞ্জেলেস অলিম্পিকের টিকিট।

নিজেদের মাটিতে এমন একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বাছাইপর্ব আয়োজনের দায়িত্ব পাওয়া বাংলাদেশের ক্রিকেটের জন্য নিঃসন্দেহে বড় অর্জন। একই সঙ্গে দেশের দর্শকদের সামনে বিশ্বমঞ্চে জায়গা করে নেওয়ার লড়াই দেখার সুযোগও তৈরি হচ্ছে। ক্রিকেটের অলিম্পিক প্রত্যাবর্তনকে ঘিরে তাই বাংলাদেশের জন্যও অপেক্ষা করছে বাড়তি রোমাঞ্চ।

  • সর্বশেষ