শিরোনাম
◈ এমবাপে গোলহীন, তবু তুরস্ককে ২-১ গোলে হারিয়ে শেষ আটে ফ্রান্স ◈ আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে নজরদারিতে ২২ হাজার পুলিশ সদস্য ◈ ওয়ানডে বিশ্বকাপের যৌথ আয়োজক বাংলাদেশ ও ভারত ◈ বাংলা-ইংরেজির বাইরে তৃতীয় ভাষায় গুরুত্ব, চাকরি ও কর্মসংস্থানে খুলছে নতুন সম্ভাবনা ◈ ১২৮ বছর পর অলিম্পিকে ফিরছে ক্রিকেট, বাংলা‌দেশ বাছাইপর্বের আয়োজক ◈ ফিফা নির্বাচনের আগেই সরে দাঁড়ালেন ইনফান্তিনোর প্রধান প্রতিদ্বন্দ্বী ◈ আওয়ামী লীগ নেতাকর্মীদের আটক ও মারধর: আইন হাতে নিচ্ছে কারা? প্রশ্নের মুখে যুবদল নেতা নয়ন, ফের আলোচনায় মব সহিংসতা! ◈ অনেক হয়েছে, এবার বাড়ি যান, কোচ আনচেলত্তিকে বরখাস্তের দাবি ব্রা‌জি‌লের রোমারিওর ◈ রাঙ্গাবালীতে সংবাদ সংগ্রহকালে বৈশাখী টিভির সাংবাদিকের ওপর হামলা ◈ হাসিনার দেশে ফেরার ঘোষণায় রাজনীতিতে নতুন উত্তাপ, কী করবে রাজনৈতিক দলগুলো?

প্রকাশিত : ১৬ নভেম্বর, ২০২৬, ১০:৪৫ দুপুর
আপডেট : ১৬ নভেম্বর, ২০২৬, ১০:৪৫ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

ওয়ানডে বিশ্বকাপের যৌথ আয়োজক বাংলাদেশ ও ভারত

স্পোর্টস ডেস্ক: ২০৩১ সালের ওয়ানডে বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করবে বাংলাদেশ ও ভারত। ২০৩৫ সাল পর্যন্ত পুরুষদের আইসিসি ইভেন্টগুলোর সূচি চূড়ান্ত করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। ইন্দোনেশিয়ার বালিতে অনুষ্ঠিত সভা শেষে অনুমোদিত এই সূচিতে রয়েছে ওয়ানডে বিশ্বকাপ, টি-টোয়েন্টি বিশ্বকাপ, চ্যাম্পিয়ন্স ট্রফি ও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল।

আইসিসির ঘোষণা অনুযায়ী, ২০৩১ সালের ওয়ানডে বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ৯ অক্টোবর থেকে ২৩ নভেম্বরের মধ্যে। বাংলাদেশ ও ভারত যৌথভাবে আয়োজন করবে টুর্নামেন্টটি। এর আগে ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপ আয়োজন করবে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়া। আগামী আসরটি অনুষ্ঠিত হবে ৭ অক্টোবর থেকে ২১ নভেম্বর পর্যন্ত।

২০৩৫ সালের ওয়ানডে বিশ্বকাপের সূচিও প্রকাশ করেছে আইসিসি। ওই আসর শুরু হওয়ার কথা ২ অক্টোবর, ফাইনাল অনুষ্ঠিত হবে ১৮ নভেম্বর।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পরবর্তী তিনটি ফাইনাল আয়োজনের দায়িত্ব পেয়েছে ইংল্যান্ড। তবে ২০৩৩ সালের পরবর্তী ফাইনালগুলোর ভেন্যু এখনো নির্ধারণ করেনি আইসিসি। অন্যদিকে, ২০২৯ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করবে ভারত। ২০২৮ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করবে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড।

Advertisement

এ ছাড়া ২০৩৩ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ইংল্যান্ড, স্কটল্যান্ড ও আয়ারল্যান্ডে। টুর্নামেন্টটি আয়োজনের সম্ভাব্য সময় অক্টোবর। আইসিসির ঘোষিত সূচিতে ২০৩৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের কথাও রয়েছে।

আইসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা সঞ্জোগ গুপ্তা বলেন, সংস্থাটির দীর্ঘমেয়াদি ইভেন্ট সূচি বিশ্ব ক্রিকেটের কাঠামো ও প্রতিযোগিতামূলক পরিবেশ গড়ে তোলার গুরুত্বপূর্ণ অংশ। এসব আয়োজন খেলোয়াড় ও সমর্থকদের জন্য বিশেষ মুহূর্ত তৈরি করার পাশাপাশি ক্রিকেটের বৈশ্বিক বিস্তারেও ভূমিকা রাখে।

তিনি আরও বলেন, আন্তর্জাতিক টুর্নামেন্টগুলোর দীর্ঘমেয়াদি পরিকল্পনা খেলোয়াড়দের উন্নয়ন, সদস্য দেশগুলোর উচ্চমানের প্রস্তুতি এবং একটি সুসংগঠিত ক্রিকেট ক্যালেন্ডার তৈরিতে সহায়তা করবে।

  • সর্বশেষ