শিরোনাম
◈ গোপালগঞ্জে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন, প্রস্তুত এপিসি ও ড্রোন ◈ এমবাপে গোলহীন, তবু তুরস্ককে ২-১ গোলে হারিয়ে শেষ আটে ফ্রান্স ◈ আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে নজরদারিতে ২২ হাজার পুলিশ সদস্য ◈ ওয়ানডে বিশ্বকাপের যৌথ আয়োজক বাংলাদেশ ও ভারত ◈ বাংলা-ইংরেজির বাইরে তৃতীয় ভাষায় গুরুত্ব, চাকরি ও কর্মসংস্থানে খুলছে নতুন সম্ভাবনা ◈ ১২৮ বছর পর অলিম্পিকে ফিরছে ক্রিকেট, বাংলা‌দেশ বাছাইপর্বের আয়োজক ◈ ফিফা নির্বাচনের আগেই সরে দাঁড়ালেন ইনফান্তিনোর প্রধান প্রতিদ্বন্দ্বী ◈ আওয়ামী লীগ নেতাকর্মীদের আটক ও মারধর: আইন হাতে নিচ্ছে কারা? প্রশ্নের মুখে যুবদল নেতা নয়ন, ফের আলোচনায় মব সহিংসতা! ◈ অনেক হয়েছে, এবার বাড়ি যান, কোচ আনচেলত্তিকে বরখাস্তের দাবি ব্রা‌জি‌লের রোমারিওর ◈ রাঙ্গাবালীতে সংবাদ সংগ্রহকালে বৈশাখী টিভির সাংবাদিকের ওপর হামলা

প্রকাশিত : ১৬ নভেম্বর, ২০২৬, ১০:৫০ দুপুর
আপডেট : ১৬ নভেম্বর, ২০২৬, ১০:৫০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

এমবাপে গোলহীন, তবু তুরস্ককে ২-১ গোলে হারিয়ে শেষ আটে ফ্রান্স

স্পোর্টস ডেস্ক: চোট কাটিয়ে মাঠে ফিরেছেন কিলিয়ান এমবাপে। তবে প্রত্যাবর্তনের ম্যাচে একাধিক সুযোগ পেয়েও গোলের দেখা পাননি ফ্রান্সের অধিনায়ক। তাতে অবশ্য জয় পেতে সমস্যা হয়নি ফরাসিদের। তুরস্ককে ২-১ গোলে হারিয়ে উয়েফা নেশন্স লিগের কোয়ার্টার-ফাইনাল নিশ্চিত করেছে তারা।

রোববার ঘরের মাঠে গ্রুপ পর্বের শেষ ম্যাচে ফ্রান্সের হয়ে গোল করেন জুনিয়র ক্রুপি। অন্য গোলটি আসে তুরস্কের আত্মঘাতী ভুলে। শেষ মুহূর্তে আব্দুলকেরিম একটি গোল শোধ করলেও হার এড়াতে পারেনি তুরস্ক।

ছয় ম্যাচে চার জয় ও এক ড্রয়ে ১৩ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে থেকে শেষ আটে উঠেছে ফ্রান্স। একই সময়ে ইতালিকে ৪-১ গোলে হারিয়ে ১২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় দল হিসেবে কোয়ার্টার-ফাইনালে উঠেছে বেলজিয়াম। ১০ পয়েন্ট নিয়ে তৃতীয় হওয়ায় বিদায় নিয়েছে ইতালি। ছয় ম্যাচের সবকটিতে হেরে তলানিতে তুরস্ক।

হ্যামস্ট্রিংয়ের চোটে ইতালির বিপক্ষে আগের ম্যাচে খেলতে পারেননি এমবাপে। ফিরেই আক্রমণে বেশ কয়েকটি সুযোগ তৈরি করেন তিনি। দুটি শট ঠেকিয়ে দেন তুরস্কের গোলরক্ষক। একবার জালে বল পাঠালেও অফসাইডের কারণে গোল পাননি ফ্রান্স অধিনায়ক।

বিরতির পর ৪৯তম মিনিটে আত্মঘাতী গোলে এগিয়ে যায় ফ্রান্স। কর্নার থেকে আদ্রিয়া রাবিওর হেড ক্লিয়ার করতে গিয়ে নিজেদের জালে বল পাঠান তুরস্কের এক ডিফেন্ডার। ৫২তম মিনিটে গোল করলেও অফসাইডের কারণে সমতায় ফিরতে পারেনি তুরস্কের আর্দা গুলার।

৮০তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন বদলি খেলোয়াড় ক্রুপি। জাতীয় দলের হয়ে নিজের প্রথম গোলটি করেন ২০ বছর বয়সী এই ফরোয়ার্ড। যোগ করা সময়ের প্রথম মিনিটে কর্নার থেকে হেডে ব্যবধান কমান আব্দুলকেরিম। তবে শেষ পর্যন্ত জয় নিয়েই মাঠ ছাড়ে ফ্রান্স।

  • সর্বশেষ