শিরোনাম
◈ রাজধানীতে ই-রিকশা চলাচলে নতুন নিয়ম, কারা পাবেন লাইসেন্স? ◈ উখিয়ার গাছপালাহীন পাহাড়ে ফিরেছে সবুজ, বাড়ছে বন্য প্রাণীর আনাগোনা ◈ বাংলাদেশের প্রবাসী আয়ের শীর্ষ উৎস সৌদি আরব, চার মাসে এসেছে ২২০ কোটি ডলার ◈ ছেলে ৬ বিষয়ে ফেল করায় প্রধান শিক্ষককে পিটিয়ে আহত করলেন বাবা, সিসিটিভি ফুটেজ ভাইরাল ◈ ঢাকায় হাইড্রোলিক হর্ন ও বিকন লাইট ব্যবহার বন্ধে কঠোর হচ্ছে ডিএমপি, অভিযান ১ ডিসেম্বর ◈ জাপানের আকাশসীমায় রাশিয়ার দুটি সামরিক বিমানের অনুপ্রবেশ, যুদ্ধবিমান পাঠাল টোকিও ◈ টুঙ্গিপাড়া থানাসহ এমপি জিলানীর বাড়িতে হামলা-অগ্নিসংযোগ, আটক ব্যক্তিদের ছিনিয়ে নেওয়ার অভিযোগ ◈ সামাজিক মাধ্যমে অডিও ছড়ানোর পর ভাড়াটিয়াদের বের করে দিয়ে সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের বাড়িতে আগুন ◈ ফরিদপুরের ভাঙ্গায় কৃষক দল নেতাকে পিটিয়ে হত্যার অভিযোগ, তিন মোটরসাইকেলে আগুন ◈ রাজধানীতে মিরপুর, মহাখালী ও বাড্ডায় তিন ঘণ্টার ব্যবধানে তিন বাসে আগুন, আটক ১

প্রকাশিত : ১৮ নভেম্বর, ২০২৬, ০৯:২৯ সকাল
আপডেট : ১৮ নভেম্বর, ২০২৬, ০৯:৪০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‌লিও‌নেল মেসিকে যেভাবে কাজে লাগাতে পারে আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক : দেশের স্বার্থে এবং আর্জেন্টিনা ফুটবলের টানে ভবিষ্যতে মেসিকে বড় কোনো ভূমিকায় দেখতে পাওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির বিদায়ের পর থেকেই বিষয়টি নিয়ে চলছে ব্যাপক আলোচনা। বিশেষ করে, আন্তর্জাতিক ফুটবল থেকেও বুট জোড়া তুলে রাখার পর লিও কী করবেন, তা নিয়ে জল্পনা-কল্পনার অন্ত নেই। ক্রীড়া সাংবাদিক, ফুটবল বিশ্লেষক থেকে শুরু করে সাবেক ও বর্তমান সতীর্থ—সবারই চাওয়া মেসি নিজ দেশের ফুটবলের সঙ্গে নিবিড়ভাবে যুক্ত হোন। -- টি স্পোর্টস

বুধবার কোস্টারিকার বিপক্ষে বছরের শেষ ম্যাচ খেলতে নামছে আর্জেন্টিনা। এর আগের ম্যাচে উরুগুয়ের কাছে ২-১ ব্যবধানে হেরে বসে আলবিসেলেস্তারা। আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর পর মেসির অনুপস্থিতিতে এটিই ছিল তাদের প্রথম ম্যাচ। কোস্টারিকাকে হারিয়ে তাই বছরের শেষটা সুন্দরভাবে রাঙাতে চায় সাবেক বিশ্বচ্যাম্পিয়নরা।

অবশ্য উরুগুয়ের বিপক্ষে এই হার নিয়ে কোচ স্কালোনির মনে কোনো ভ্রুক্ষেপ নেই। বরং তিনি দেশবাসীকে ‘ধৈর্য’ ধরার আহ্বান জানিয়েছেন। তাঁর পুরো মনোযোগ এখন নতুনদের সুযোগ দেওয়া এবং নতুন করে দল গুছানোর দিকে। ২০২৮ কোপা আমেরিকা এবং পরবর্তী বিশ্বকাপকে সামনে রেখেই এখন থেকে পরিকল্পনা সাজাতে চান এই আর্জেন্টাইন মাস্টারমাইন্ড।

মেসি ছাড়া সামনের পথটা যে মোটেও সহজ হবে না, তা নিয়ে একটি ম্যাচ থেকেই নানা মত দিয়েছেন অনেকে। উরুগুয়ের বিপক্ষে হারের পর মেসির অনুপস্থিতি নিয়ে শুরু হয়েছে নানা টিপ্পনি ও আলোচনা।

Advertisement

আর তাতেই ঘুরেফিরে বারবার চলে আসছে সেই মেসি প্রসঙ্গ। কোস্টারিকা ম্যাচের আগে কোচ স্কালোনিকে সরাসরিই প্রশ্ন করা হয়েছিল—আর্জেন্টিনা দলে মেসির মেধাকে কোনোভাবে কাজে লাগানো যায় কি না? বিশেষ করে, ২০২২ কাতার বিশ্বকাপজয়ী এই ফুটবলারকে দেশটির কোচিং প্যানেলে আনা সম্ভব কি না।

এমন প্রশ্নে স্কালোনির দীর্ঘদিনের সহযোগী স্যামুয়েল ওয়াল্টারের বিদায়ে সৃষ্ট শূন্যতা মেসি দিয়ে পূরণ করা যায় কি না—তা জানতে চাওয়া হলে আর্জেন্টাইন কোচকে বেশ খুশিই দেখায়। এই মাস্টারমাইন্ড স্পষ্ট ভাষায় বলেছেন, ‘মেসি আসতে চাইলে অবশ্যই তাকে স্বাগত।’

স্কালোনি নিজেও জানেন, আজ কিংবা কাল তাকেও স্যামুয়েলের মতো বিদায় নিতে হবে। বয়স বা ব্যক্তিগত জীবনকে প্রাধান্য দিয়ে নতুন কারও জন্য জায়গা ছেড়ে দিতে হবে। আর সেই জায়গায় অদূর ভবিষ্যতে যদি মেসির পা পড়ে, মন্দ কী! তাতে দেশের ফুটবলেরই লাভ।

স্কালোনি সবসময়ই দেশের স্বার্থকে সবার উপরে রেখেছেন। ২০১৮ সালে হোর্হে সাম্পাওলি সরে দাঁড়ানোর পর দুঃসময়েই অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে তাঁর কাঁধে দায়িত্ব এসে পড়েছিল। ভঙ্গুর একটি দলকে তিনি ধাপে ধাপে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। যে দলটা একসময় জয় পেতে ভুলেই গিয়েছিল, শিরোপার মঞ্চে উঠতেও যাদের ভয় কাজ করত এবং ট্রফি ক্যাবিনেটে ধুলোর আস্তরণ পড়েছিল—তাদেরই তিনি নতুন করে স্বপ্ন দেখতে শিখিয়েছেন।

আর্জেন্টিনার হয়ে স্কালোনি জিতে নিয়েছেন কোপা আমেরিকা, ফিনালিসিমা এবং ২০২২ বিশ্বকাপ। ২০২৬ বিশ্বকাপেও কোনো বড় অঘটন না ঘটলে দারুণ কিছু করার সুযোগ ছিল।

প্রশ্ন হলো, মেসি কি আদৌ কোচিং ক্যারিয়ারে ফিরবেন, আর সেটা কি আর্জেন্টিনার হয়ে? উত্তর হলো—ফিরতেও পারেন, নাও পারেন। কারণ, কোচিংয়ের চেয়ে ক্রীড়া সংগঠক হওয়ার প্রতিই মেসির ঝোঁক বেশি। খেলোয়াড়জীবন থেকেই তিনি একাধিক ক্লাবে বিনিয়োগ করে আসছেন। বন্ধু লুইস সুয়ারেজের সঙ্গে উরুগুয়ে, নিজ উদ্যোগে স্পেন, পরিবারের সঙ্গে নিজ দেশ আর্জেন্টিনা তাঁর বিনিয়োগ রয়েছে।

তবে হ্যাঁ, আর্জেন্টিনা জাতীয় দলে মেসির ফেরার অন্য একটি সম্ভাবনা রয়ে গেছে, যা হতে পারে বেশ ক্ষণস্থায়ী। ২০২২ বিশ্বকাপে সার্জিও আগুয়েরোর কথা নিশ্চয়ই মনে আছে? বিশ্বকাপজয়ী দলটির মেন্টর হিসেবে তিনি দলের জন্য বড় একটা জ্বালানি শক্তি হিসেবে কাজ করেছিলেন। আগুয়োরোর সঙ্গে আনহেল দি মারিয়া ও মেসির সম্পর্ক অত্যন্ত চমৎকার, যা দলের কৌশল ও স্পিড বাড়াতে সবসময় সাহায্য করেছে।

২০২৮ সালের কোপা আমেরিকা এবং ২০৩০ বিশ্বকাপে মেসিকেও হয়তো ঠিক এই ভূমিকাতেই দেখা যেতে পারে। কারণ, জাতীয় দলকে দেওয়ার মতো মেসির এখনও অনেক কিছু বাকি আছে। তাছাড়া দলে তার প্রভাব এবং গ্রহণযোগ্যতা প্রশ্নাতীত; নতুন প্রজন্মের খেলোয়াড়েরা তাকে এক বাক্যে আইডল মানেন। স্কালোনির তীক্ষ্ণ বুদ্ধি এবং মেসির ট্যাকটিকস যদি একসঙ্গে মাঠে দেখা যায়, তবে তা আর্জেন্টিনার জন্য দারুণ এক প্রাপ্তিই হবে।

  • সর্বশেষ